ভাষা শহীদ আব্দুস সালাম ২৭ নভেম্বর ১৯২৫ সালে ফেনী (Feni) জেলার লক্ষণপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর নামানুসারে লক্ষণপুর গ্রামের বর্তমান নাম সালাম নগর। পিতার চাকুরীর সুবাদে ভাষা আন্দোলনের সময় শহীদ আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজের পাশে কোয়ার্টারে থাকতেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনের রাস্তায় ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র জনতার বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশের গুলিতে আব্দুস সালাম আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রায় দেড় মাস পর ১৯৫২ সালের ০৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

২০০০ সালের ফেব্রুয়ারিতে ভাষা শহীদ আব্দুস সালামকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ভাষা শহীদ সালামের স্মৃতির সম্মানার্থে ফেনী-নোয়াখালী সড়কের পাশে মাতুভূঞা ব্রিজের সংলগ্ন সালাম নগরে ‘ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (Language Martyr Abdus Salam Memorial Museum) প্রতিষ্ঠা করা হয়। প্রতিবছর ফেব্রুয়ারিতে জাদুঘর প্রাঙ্গনে বইমেলার আয়োজন করা হয়ে থাকে।

কিভাবে যাবেন

ঢাকা হতে চট্টগ্রাম রুটে চলাচলকারী যেকোন বাসে চড়ে সরাসরি ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড আসতে পারবেন। এছাড়া চট্টগ্রামগামী ট্রেনে ফেনী রেলওয়ে ষ্টেশনে নেমে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে মহিপাল মোড়ে আসা যায়। ট্রেনে শ্রেনীভেদে ভাড়া লাগবে ২৫০ থেকে ১০৩৫ টাকা।

ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড মোড় থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে সালাম নগরে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের অবস্থান। মহিপাল বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা বাসে করে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর যাওয়া যায়।

কোথায় থাকবেন

ফেনী সার্কিট হাউস, ফেনী জেলা পরিষদ ডাক বাংলো, এলজিইডি রেস্ট হাউস, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এবং পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে রাত্রিযাপন করতে পারবেন।

এছাড়া রাত্রিযাপনের জন্য ফেনী শহরের আবাসিক হোটেলের মধ্য হতে বেস্ট ইন হোটেল (01847291111), হোটেল মিড নাইট (0331-62223, 01733-585956) কিংবা হোটেল গাজী ইন্টরন্যাশনাল (0331-62415, 01711-123545, 01714-267305)-কে বেছে নিতে পারেন।

ফিচার ইমেজ : কাজী তুহিন

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে আবদুস সালাম স্মৃতি জাদুঘর

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।