পর্যটক এক্সপ্রেস (Parjotak Express) ট্রেন ১০ জানুয়ারি ২০২৪ থেকে ঢাকা – কক্সবাজার – ঢাকা রুটে চালু হয়েছে।ট্রেনটি সপ্তাহে ৬ দিন যাত্রী নিয়ে চলাচল করবে। মাত্র ৮ ঘন্টা ২৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে প্রতিদিন ৫৮৬ কিলোমিটার পথ পাড়ি দিবে এই ট্রেন। বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী দুটি ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজার ভ্রমণকে করেছে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী।
পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে ভোর ৬ টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে বিমানবন্দর এবং চট্টগ্রাম স্টেশনে যাত্রা বিরতি দিয়ে বিকাল ২ টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁঁছায়। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রাত ৭ টা ৪৫ মিনিটে পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ভোর রাত ৪ টা ২০ মিনিটে ঢাকায় পৌঁঁছায়। ফিরতি পথেও চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দরে যাত্রাবিরতি করে। এই ২ স্টেশনে বিরতি ছাড়া বাকি সময় ট্রেনটি বিরতিহীন চলাচল করে। সাপ্তাহিক ছুটি বুধবার।
ঢাকা থেকে কক্সবাজার
| প্রারম্ভিক স্টেশন | যাত্রা শুরু | গন্তব্য | যাত্রা শেষ |
| ঢাকা | ভোর ৬ঃ১৫ | কক্সবাজার | বিকাল ২ঃ৪০ |
| কক্সবাজার | রাত ৭ঃ৪৫ | ঢাকা | শেষ রাত ৪ঃ২০ |
চট্টগ্রাম থেকে কক্সবাজার
| প্রারম্ভিক স্টেশন | যাত্রা শুরু | গন্তব্য | যাত্রা শেষ |
| চট্টগ্রাম | সকাল ১১ঃ৪০ | কক্সবাজার | বিকাল ২ঃ৪০ |
| কক্সবাজার | রাত ৭ঃ৪৫ | চট্টগ্রাম | রাত ১০ঃ৪৫ |
পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য
বর্তমানে ট্রেনটিতে শোভন চেয়ার, এসি কোচের স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ সিট যুক্ত আছে। ঢাকা থেকে কক্সবাজার যাবার টিকেটের সর্বনিম্ন ভাড়া ৬৯৫ টাকা।
ঢাকা থেকে কক্সবাজার
| ট্রেন রুট | শোভন চেয়ার | স্নিগ্ধা | এসি সিট | এসি বার্থ |
| ঢাকা থেকে কক্সবাজার | ৭৫৪ টাকা | ১,৪৪৩ টাকা | ১,৭২৮ টাকা | – |
| কক্সবাজার থেকে ঢাকা | ৭৫৪ টাকা | ১,৪৪৩ টাকা | – | ২,৬৪৪ টাকা |
কক্সবাজার থেকে চট্টগ্রাম
| ট্রেন রুট | শোভন চেয়ার | স্নিগ্ধা | এসি সিট | এসি বার্থ |
| চট্টগ্রাম থেকে কক্সবাজার | ২৬৪ টাকা | ৫০১ টাকা | ৬০২ টাকা | – |
| কক্সবাজার থেকে চট্টগ্রাম | ২৬৪ টাকা | ৫০১ টাকা | – | ৯৪৯ টাকা |
অনলাইন থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে এবং AC_B/F_BERTH এই শ্রেণীর টিকিটের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।
ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগঃ
কমলাপুর রেলওয়ে স্টেশন
রেলওয়ে হটলাইনঃ ১৩১
ফোনঃ ০২-৯৩৫৮৬৩৪
মোবাইলঃ ০১৭১১-৬৯১৬১২
ওয়েবসাইটঃ www.railway.gov.bd
আসন বিন্যাস
পর্যটক এক্সপ্রেস ট্রেনে মোট কোচ ১৯টি ও আসন মোট ৮৮৪টি। পর্যটক এক্সপ্রেস ট্রেনের নম্বর ৮১৫/৮১৬।
টিকেট কাটার উপায়
টিকেট পাওয়া যাবে অন্য সকল ট্রেনের মতো কাউন্টারে ও অনলাইনে। অনলাইনে টিকেট পাওয়া যাবে eticket.railway.gov.bd এই ওয়েবসাইট থেকে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
