
কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন দ্বীপ যাওয়া সুবিধার্থে কক্সবাজার-সেন্টমার্টিন-কক্সবাজার নৌপথে পর্যটকবাহী বিলাসবহুল এমভি কর্ণফুলী এক্সপ্রেস (MV Karnaphuli Express) জাহাজ চালু করা হয়েছে। জাহাজটি কক্সবাজারের উত্তর নুনিয়াছটা (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে।
এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি প্রতি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। ৫৫ মিটার দৈর্ঘ্য ও ১১ মিটার প্রস্থের এই জাহাজটিতে আছে ১৭টি ভিআইপি কেবিন, ৩ ক্যাটাগরির প্রায় ৫০০ আসন, কনফারেন্স রুম, ডাইনিং স্পেস এবং সী ভিউ ব্যালকনি। জাহাজটির সর্বোচ্চ যাত্রী ধারন ক্ষমতা প্রায় ৩০০০। এমভি কর্ণফুলী এক্সপ্রেসের অন্যান্য সুবিধার মধ্যে আছে, প্রজেক্টর, নামাযের স্থান, রেস্টুরেন্ট। আর কেবিনের অতিরিক্ত সুবিধা হিসাবে পাবেন ফ্রি ওয়াইফাই, ইন্টারকম, টিভি, প্রাইভেট রেস্টুরেন্ট, কমন টয়লেট ও বাথ এবং ছাদ বাগানের ফ্রি প্রবেশ।
সময়সূচী
কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ৬টা থেকে ১০টার মধ্যে। সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে বিকাল ২টা থেকে ৪টার মধ্যে। জোয়ার ভাটার সময়ের সাথে ছেড়ে যাওয়া ও সেন্টমার্টিন থেকে ফিরে আসার সময় নির্ভর করে। তাই আপনি যে তারিখে যাবেন বা আসবেন সেই তারিখে শীপ ছাড়ার সময় জেনে নিতে হবে। কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছাতে সাধারণত প্রায় ৫ ঘন্টা সময় লাগে এবং ফিরে আসতেও প্রায় একই সময় লাগে। কক্সবাজারে হোটেল গুলো থেকে নুনিয়ার ছড়া শিপ ঘাটে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগে।
কর্ণফুলী এক্সপ্রেস ভাড়া
নিম্নুক্ত ভাড়ার মূল্য আপ ডাউন অর্থাৎ যাওয়া ও আসা সহ। টিকেট করার সময় আপনি কবে ফিরবেন তা উল্লেখ করে দিতে হবে। প্রতি কেবিনে ২ জন যাত্রী অন্তর্ভুক্ত, এর বাইরে কেউ বসতে চাইলে তার ইকোনমি ক্লাস এর টিকেট নিতে হবে।
| Seat / Cabin Category | Round Trip (Tk) |
| Lavender Economy Seat | 4,200 টাকা |
| Marigold Economy Seat | 4,200 টাকা |
| Open Deck | 4,400 টাকা |
| Gladiolus Business Seat | 5,000 টাকা |
| Lilac Lounge | 5,500 টাকা |
| Chrysanthemum Lounge | 5,800 টাকা |
| Single Cabin | 7,000 টাকা |
| Twin Cabin | 13,000 টাকা |
| VIP Cabin | 16,000 টাকা |
| VVIP Cabin | 19,000 টাকা |
টিকেট বুকিং
এমভি কর্ণফুলী এক্সপ্রেসের টিকেট পেতে চাইলে সরাসরি জাহাজ ঘাট থেকে নিতে পারবেন। অনলাইনে টিকেট বুকিং এর জন্যে নিচের ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন 09610849970 (Hotline) এই নাম্বারে। এছাড়া কক্সবাজার হোটেল জোন গুলোতে বিভিন্ন এজেন্সি আছে তাদের কাছ থেকেও নিতে পারবেন।
যোগাযোগ
ঢাকা অফিস
Flat # 3C, House # 06, (Nam Village): Road # 02, Banani, Dhaka 1213
Mobile: +8801870732591, 01870732596, 01870732598
কক্সবাজার অফিস
Plot #03, Block #B, (Hotel Opera Ocean), Sugandha Point, Kolatoli Main Road, Cox’s Bazar
Mobile: +8801870732590 , +8801870732592
চট্টগ্রাম অফিস
In front of Sholashahar 2nd Gate, Karnaphuli Complex, Chittagong
Mobile: 01870732594, 01870732599
Chattogram Airport Office: Airport Road, near Water Bus Terminal
Mobile: 01870732594, 01896043959
সেন্টমার্টিন অফিস
Jetty Ghat, Saint Martin
Mobile: 01840123168, 01870732597
শর্তাবলী
- সিঙ্গেল কেবিন ব্যাতিত প্রতিটি টুইন বেড, ভিআইপি কেবিন ২ জনের জন্য প্রযোজ্য, অতিরিক্ত প্রতি ভ্রমণকারীর জন্য আলাদা টিকেট কেটে নিতে হবে।
- ৫ বছরের কম বয়সের বাচ্চাদের টিকেট ফ্রি।
- ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার সময় উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়ের ২৪ ঘন্টার মধ্যে টিকেট বাতিল বা ফেরত গ্রহনযোগ্য নয়।
- নিশ্চিতকৃত টিকেট জাহাজ ছাড়ার ৭২ থেকে ২৪ ঘন্টা পূর্বে বাতিল করা হলে ৫০ শতাংশ মূল্য ফেরত যোগ্য।
আরও পড়ুনঃ সেন্টমার্টিন জাহাজ ভাড়া, টিকেট বুকিং ও দরকারি তথ্য
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।