
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রুজ জাহাজে ভ্রমণের নতুন অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম পতেঙ্গা থেকে সেন্টমার্টিন নৌরুটে চালু হয়েছে বিলাসবহুল এমভি বে ওয়ান ক্রুজ শিপ। পাঁচ তারকা মানের MV Bay One জাহাজের আছে প্রেসিডেন্সিয়াল সুইট, সুইমিংপুল, কনফারেন্স হল, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, ড্যান্স বার, বাংকার ব্যাড কেবিন, টুইন বেড কেবিন সহ নানান রকম আধুনিক সুযোগ সুবিধা। প্রেসিডেন্ট স্যুট, কেবিন ও সাধারণ আসন মিলিয়ে প্রায় দুই হাজার আসন। অপারেটিং ক্রু রয়েছেন ১৭ জন ও যাত্রীসেবায় আছে ১৫০ জন স্টাফ।
জাহাজের সময়সূচী
আবহাওয়া ভালো থাকলে প্রতিবছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলাচল করে এমভি বে ওয়ান। এ বছর ডিসেম্বর ১৪ জানুয়ারি থেকে নিয়মিত পর্যটক নিয়ে যাবে এমভি বে ওয়ান ক্রুজ। শুরুতে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল বীচ (১৫ নং ঘাট এর পাশে) ওয়াটার বাস টার্মিনাল থেকে সপ্তাহে ৩দিন ও সেন্টমার্টিন জেটি ঘাট থেকে সপ্তাহে ৩দিন চলাচল করবে।
চট্টগ্রামের পতেঙ্গা থেকে রাত ১০টায় ছেড়ে যায়, সকাল ৭টায় সেন্টমার্টিন পৌঁছায়। সেন্টমার্টিন থেকে সকাল ১১টায় ছেড়ে সন্ধ্যা ৭টায় পতেঙ্গা পৌঁছায়। প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাওয়ার শিডিউল থাকে। এছাড়া সপ্তাহের সোমবার সহ আরও একদিন যাওয়া আসা করে।
টিকেট মূল্য
বে ওয়ান ক্রুজ শীপের বেশ কয়েকটি প্যাকেজ আছে। প্যাকেজ ও ক্লাস অনুযায়ী বর্তমান আপডেট ভাড়া (২০২১) নিচে দেওয়া হলো।
যাওয়া ও আসা সহ টিকেট মূল্য (Round Trip – Up and Down):
| Class | Ticket Price (TK) |
| Economy Class Chair | 3,500 |
| Business Class Chair | 4,000 |
| Open Deck | 4,500 |
| Bunker Bed | 5,000 |
| Family Bunker Cabin | 20,000 |
| VIP Presidential Cabin | 22,000 |
| Royal Cabin | 24,000 |
| VIP Presidential Plus | 26,000 |
| VVIP Cabin | 28,000 |
| The Emperor’s Cabin | 30,000 |
শুধমাত্র যাওয়া অথবা আসার টিকেট মূল্য (One Way Ticket Price)
| Class | Ticket Price (TK) |
| Economy | 1,800 |
| Business | 2,100 |
| Open Deck | 2,300 |
| Bunker Bed | 2,600 |
| Family Bunker | 11,000 |
| VIP Presidential | 11,500 |
| Royal Cabin | 12,500 |
| VIP Presidential Plus | 13,500 |
| VVIP Cabin | 14,500 |
| The Emperor’s Cabin | 16,000 |
একই পরিবার অথবা একই সঙ্গে ভ্রমণ কারি দের কেবিনে ভ্রমণে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রীদের ( যদি থাকে) জন্য আলাদা করে টিকেট কাটতে হবে। ৫ বছরের কম বয়সী শিশু সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।
বুকিং ও যোগাযোগ
বুকিং ও বিস্তারিত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন নিচের নাম্বার গুলোতে।
IFCO Complex(2nd floor)
GEC Circle, CDA Avenue, Chattogram
Mobile: 09613-888000, 01610-051005, 01967-670707
Website
আরও পড়ুনঃ সেন্টমার্টিনের সকল জাহাজ ভাড়া, বুকিং ও দরকারি তথ্য
MV Bay One শীপের কিছু তথ্য
জাহাজের নাম: এম ভি বে ওয়ান / M V Bay One
পুর্ব নাম: সালভিয়া মারু
প্রস্তুতকারক: মিৎস্যুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, কোবেই, জাপান।
IMO: 9054080
কলিং কোড: JG5174
MMSI No: 431100403
দৈর্ঘ্য: ১২১ মিটার
প্রস্থ: ১৫ মিটার
ড্রাফট: ৫.৩ মিটার
গ্রস টন: ৪৯৯২
ডেডওয়েট: ১২৩৬ টন।
এভারেজ স্পিড: ১৬.১ নটিক্যাল মাইল/ঘন্টা।
সর্বোচ্চ স্পিড: ২৪ নটিক্যাল মাইল/ ঘন্টা।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।