রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম পার্বত্য জেলা এবং অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। পাহাড়, কাপ্তাই হ্রদ, ঝর্ণা ও আদিবাসী সংস্কৃতির সমন্বয়ে রাঙ্গামাটি সারা বছরই ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করে। কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজবন বিহার ও সাজেক ভ্যালির মতো দর্শনীয় স্থানগুলো রাঙ্গামাটিকে দিয়েছে আলাদা পরিচিতি। ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার উপায়, বাস ভাড়া, সময়সূচির সকল তথ্য ভ্রমণ গাইডের আজকের আয়োজনে বিস্তারিত তথ্য জানবো।

ঢাকা থেকে বাসে রাঙ্গামাটি

ঢাকা থেকে রাঙ্গামাটি (Dhaka to Rangamati) যাওয়ার বিভিন্ন মানের বাস আছে। এর মধ্যে এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড, হানিফ এন্টারপ্রাইজ, সেন্টমার্টিন হুন্দাই (রবি এক্সপ্রেস), সৌদিয়া কোচ সার্ভিস, শ্যামলী পরিবহন, ডলফিন পরিবহন, রিলাক্স পরিবহন, এস আলম পরিবহন উল্লেখযোগ্য। প্রায় সকল অপারেটর এর বাসেরই এসি/নন-এসি সার্ভিস রয়েছে। ঢাকা থেকে রাঙ্গামাটি সড়ক পথে মোট দূরত্ব ৩০৬ কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় ৭-৮ ঘণ্টা।

বাসের ধরণ ভাড়া 
নন এসি বাস ৮৪০ থেকে ৯০০ টাকা 
এসি বাস ১,২০০ থেকে ১,৮০০ টাকা

চট্টগ্রাম থেকে বাসে রাঙ্গামাটি

চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটির দূরত্ব ৬৩ কিলোমিটার। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে রাঙ্গামাটি গামী বিভিন্ন পরিবহণের লোকাল ও গেইটলক/ডাইরেক্ট বাস পাওয়া যায়। ভাড়া একটু বেশি হলেও গেইটলক বা ডাইরেক্ট বাসে উঠা উচিত। চট্টগ্রাম হতে রাঙ্গামাটি ডাইরেক্ট বাস ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। চট্টগ্রামের বহাদ্দারহাট বাস টার্মিনাল থেকেও রাঙ্গামাটি যাবার বাস পাবেন।

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম হয়ে রাঙ্গামাটি

রেলপথে ঢাকা হতে সরাসরি রাঙ্গামাটি যাওয়ার কোন উপায় নেই। ঢাকা থেকে ট্রেনে রাঙ্গামাটি যেতে চাইলে প্রথমে ট্রেনে চট্টগ্রাম এসে উপরে উল্লেখিত উপায়ে রাঙ্গামাটি যেতে পারবেন। ঢাকার কমলাপুর রেলষ্টেশন হতে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং মহানগর গোধূলী ট্রেন চট্টগ্রামের পথে চলাচল করে। আন্তঃনগর ট্রেন ছাড়াও ঢাকা হতে চট্টগ্রামগামী বেশকিছু মেইল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে।

ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের টিকেট মূল্য

শ্রেণী ভাড়া
এসি বার্থ ১,৫৯১ টাকা
এসি সিট১,০৩০-১,১৩৩ টাকা
প্রথম শ্রেণী৬৮৫-৭৫৪ টাকা
প্রথম শ্রেণী বার্থ ১,০৮০ টাকা
স্নিগ্ধা৮৫৭-৯৪৩ টাকা
শোভন চেয়ার৪৫০-৪৯৫ টাকা

অনলাইন থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে এবং AC_B/F_BERTH এই শ্রেণীর টিকিটের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।

ঢাকা থেকে বিমানে রাঙ্গামাটি

ঢাকা থেকে সরাসরি আকাশপথে রাঙ্গামাটি যাওয়ার সুযোগ নেই, তাই এই মাধ্যমটি খুব একটা প্রচলিত নয়। তবে চাইলে ঢাকা থেকে বিমানে প্রথমে চট্টগ্রাম যেতে পারেন। এরপর চট্টগ্রাম শহর থেকে বাসে সহজেই রাঙ্গামাটি পৌঁছানো যায়। ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম যাওয়ার বিস্তারিত উপায় জানতে চাইলে আমাদের “চট্টগ্রাম যাওয়ার উপায়” ব্লগ পোস্টটি দেখে নিতে পারেন।

রাঙ্গামাটি ভ্রমণ সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

প্রশ্নঃ ঢাকা থেকে রাঙ্গামাটি যেতে কত সময় লাগে?

উত্তর: সড়কপথে বাসভেদে ঢাকা থেকে রাঙ্গামাটি যেতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে।

প্রশ্নঃ চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি কত কিলোমিটার?

উত্তর: চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটির মোট দূরত্ব প্রায় ৬৩ কিলোমিটার।

প্রশ্নঃ অনলাইন থেকে Dhaka to Rangamati Bus Ticket কীভাবে পাব?

উত্তর: সহজ ডট কম (Shohoz) বা বিডি টিকেটস (bdtickets)-এর মতো অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজেই ঢাকা টু রাঙ্গামাটির এসি ও নন-এসি বাসের টিকিট অনলাইন বুকিং করতে পারবেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।