ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। বাংলাদেশের প্রধান শহরগুলোর মধ্যে ময়মনসিংহ অন্যতম। মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী।

রাজধানী ঢাকা (Dhaka) থেকে সড়ক ও রেলপথ উভয় পথেই খুব সহজে ময়মনসিংহ (Mymensingh) যাতায়াত করা যায়। সড়ক পথে ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার এবং রেলপথে এই দূরত্ব প্রায় ১২৩ কিলোমিটার। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই রুটে যাতায়াত করেন।

ঢাকা থেকে ময়মনসিংহ (বাস)

রাজধানী ঢাকার মহাখালী থেকে ঢাকা টু ময়মনসিংহ রুটের বিভিন্ন পরিবহন এর এসি/নন-এসি বাস নিয়মিত চলাচল করে। এর মধ্যে এনা ট্রান্সপোর্ট, সৌখিন পরিবহন, ইউনাইটেড পরিবহন, বিআরটিসি (BRTC), আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, ইউনাইটেড এক্সপ্রেস, ভাটি বাংলা এক্সপ্রেস, শ্যামল বাংলা উল্লেখযোগ্য। বাসে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগবে প্রায় ২ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা। 

বাসের ধরনভাড়া 
নন-এসি বাস৩৫০ টাকা
এসি বাস৫০০ টাকা

ঢাকা থেকে ময়মনসিংহ (ট্রেন)

ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ যেতে চাইলে কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র ও হাওর এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করতে পারেন। ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেন ভাড়া ১২০ থেকে ৩৩৪ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেনের নাম ছাড়ার সময় পৌছায়সাপ্তাহিক বন্ধ 
তিস্তা এক্সপ্রেসসকাল ০৭ঃ৩০ বেলা ১০ঃ৩২সোমবার
জামালপুর এক্সপ্রেসসকাল ১০ঃ০০বেলা ০১ঃ০৫রবিবার
অগ্নিবীনা এক্সপ্রেসসকাল ১১ঃ৩০দুপুর ০২ঃ৩৫–
মোহনগঞ্জ এক্সপ্রেসদুপুর ০১ঃ১৫ বিকাল ০৪ঃ১০বুধবার
যমুনা এক্সপ্রেসবিকাল ০৪ঃ৪৫ রাত ০৮ঃ৩২–
ব্রহ্মপুত্রসন্ধ্যা ০৬ঃ১৫রাত ০৯ঃ২৩–
হাওর এক্সপ্রেসরাত ১০ঃ১৫ রাত ০১ঃ১৫শুক্রবার

ঢাকা টু ময়মনসিংহ ট্রেন টিকেটের মূল্য

ক্লাস ভাড়া 
এসি সিট ৩৩৪ টাকা
প্রথম শ্রেণী ২২৫ টাকা
স্নিগ্ধা ২৭৬ টাকা
শোভন চেয়ার১৪৫ টাকা 
শোভন ১২০ টাকা 

অনলাইন থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে।

ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগঃ
কমলাপুর রেলওয়ে স্টেশন
রেলওয়ে হটলাইনঃ ১৩১
ফোনঃ ০২-৯৩৫৮৬৩৪
মোবাইলঃ ০১৭১১-৬৯১৬১২
ওয়েবসাইটঃ www.railway.gov.bd

আরও পড়ুনঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

ঢাকা থেকে ময়মনসিংহ জেলা খুব কাছে হওয়ায় একদিনে ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখা যায়। এ সম্পর্কে জানতে পড়ুন একদিনে ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।