খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তৃতীয় বৃহত্তম জেলা। শিল্প বাণিজ্য, প্রকৃতি ও লোকজ সংস্কৃতির এক অভূতপূর্ব মিলন ঘটেছে এই জেলায়। রূপসা, ভৈরব, চিত্রা, পশুর, কপোতাক্ষ সহ উল্লেখযোগ্য সংখ্যক নদী বৈচিত্রে ভরপূর খুলনা জেলায় রয়েছে চিংড়ি শিল্প ও জাহাজ নির্মান শিল্প। রাজধানী ঢাকা (Dhaka) থেকে বাস, ট্রেন এবং বিমানে যশোর হয়ে খুলনা (Khulna) যাওয়া যায়। সড়ক পথে ঢাকা হতে খুলনার দূরত্ব প্রায় ২১৯ কিলোমিটার ও রেল পথে খুলনার দূরত্ব প্রায় ৬২৭ কিলোমিটার। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সড়ক পথে ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে গেছে, যা এখন ঢাকা থেকে খুলনায় যাতায়াতের সবচেয়ে দ্রুততম এবং জনপ্রিয় মাধ্যম।

ঢাকা থেকে খুলনা বাসে যাওয়ার উপায়

রাজধানী ঢাকার সায়দাবাদ, গাবতলী, মহাখালী, গুলীস্থান ও জনপথ এর মোড় থেকে ঢাকা টু খুলনা রুটের বিভিন্ন পরিবহনের এসি-নন এসি উভয় প্রকারের বাস পদ্মা সেতু হয়ে নিয়মিত চলাচল করে থাকে। বাসে করে ঢাকা থেকে খুলনা যাবার বাস ভাড়া ৬৯০ থেকে ১,৪০০ টাকা পর্যন্ত হয় এবং আর যেতে সময় লাগে ৫-৬ ঘণ্টা।

বাসের ধরনভাড়া 
নন-এসি বাস৬৯০-৭৫০ টাকা 
এসি বাস৮৫০-১,৪০০ টাকা 

ঢাকা থেকে খুলনাগামী এসি, নন-এসি বাসের মধ্যে রয়েছে সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সেন্টমার্টিন হুন্দাই পরিবহন, এমাদ পরিবহন, দিগন্ত পরিবহন, ফাল্গুনী মধুমতী পরিবহন, গ্রীন লাইন, এ কে ট্র্যাভেল ও দেশ ট্র্যাভেল ইত্যাদি। 

ঢাকা থেকে ট্রেনে খুলনা যাবার উপায়

ঢাকা থেকে ট্রেনে খুলনা যেতে চাইলে কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস ও চিত্রা ট্রেনে করে যাত্রা করতে পারেন। ঢাকা থেকে খুলনা ট্রেন ভাড়া সর্বনিম্ন ৪৪৫ টাকা থেকে সর্বোচ্চ ২,৩৮৫ টাকা।

রেলপথে জাহানাবাদ এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেনগুলো কুষ্টিয়া-যশোর ঘুরে যাওয়ার কারণে সময় বাসের চেয়ে বেশি প্রায় (৭ থেকে ৯ ঘণ্টা) লাগলেও, এটি দীর্ঘ ভ্রমণের জন্য অত্যন্ত আরামদায়ক এবং বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য নিরাপদ। আর জাহানাবাদ এক্সপ্রেস বিশেষ ট্রেনে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা ৪৫ মিনিট।

ট্রেনের নাম ছাড়ার সময় পৌছায়সাপ্তাহিক বন্ধ 
সুন্দরবন এক্সপ্রেসসকাল ০৮ঃ০০বিকাল ০৩ঃ৪০বুধবার 
চিত্রা সন্ধ্যা ০৭ঃ৩০ রাত ০৪ঃ৪০রবিবার
জাহানাবাদ এক্সপ্রেসরাত ০৮ঃ০০রাত ১১ঃ৪৫সোমবার

শ্রেণীভেদে ঢাকা টু খুলনা আন্তঃনগর ট্রেনের টিকেটের মূল্য

ক্লাস ভাড়া 
এসি বার্থ ২,৩৮৫ টাকা
এসি সিট ১,০১৮-১,৪৩২ টাকা 
স্নিগ্ধা ৮৫১-১,৩০০ টাকা 
শোভন চেয়ার৪৪৫-৬৮০ টাকা

অনলাইন থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে এবং AC_B/F_BERTH এই শ্রেণীর টিকিটের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।

ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগঃ
কমলাপুর রেলওয়ে স্টেশন
রেলওয়ে হটলাইনঃ ১৩১
ফোনঃ ০২-৯৩৫৮৬৩৪
মোবাইলঃ ০১৭১১-৬৯১৬১২
ওয়েবসাইটঃ www.railway.gov.bd

ঢাকা থেকে বিমানে খুলনা (যশোর হয়ে)

খুলনায় সরাসরি কোনো বাণিজ্যিক বিমানবন্দর না থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউ এস বাংলা এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে যশোর বিমানবন্দর পর্যন্ত। বিমানে করে ঢাকা থেকে যশোর পৌঁছাতে সময় লাগবে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা। এরপর যশোর বিমানবন্দর থেকে বাস, প্রাইভেট কার বা ট্যাক্সি ক্যাব ভাড়া করে খুলনা শহরে পৌঁছাতে আরও ১ থেকে ১.৫ ঘণ্টা সময় লাগবে।

ঢাকা টু যশোর বিমান টিকেটের মূল্য

বিমান সংস্থা সর্বনিন্ম ভাড়া সর্বোচ্চ ভাড়া 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৩,৩০৫ টাকা ৩,৫০০ টাকা 
নভো এয়ার৩,৯৯৯ টাকা ৭,৯০০ টাকা
ইউ এস বাংলা এয়ারলাইন্স৩,৯৯৯ টাকা ৯,৫০০ টাকা 

বিমান ভাড়া সব সময় ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তিত হয়। ভ্রমণ তারিখের নূন্যতম মাসখানেক আগে বিমানের টিকেট কাটলে সাধারণত ভাড়া কিছুটা কমে। আবার ভ্রমণের তারিখের খুব কাছাকাছি সময়ে টিকেট কাটলে অনেকক্ষেত্রে টিকেটের স্বাভাবিক মূল্যের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ অর্থ ব্যয় করতে হয়।

প্রত্যেক ইকোনমি ক্লাসের যাত্রী ২০ কেজি পরিমাণ চেক কৃত এবং ৭ কেজি কেবিন লাগেজ হিসাবে মালামাল বহন করতে পারবেন। আর বিজনেস ক্লাসের যাত্রীগণ বহন করতে পারবেন ৩০ কেজি এবং ৭ কেজি মালামাল। নির্ধারিত পরিমাণের চাইতে বেশী মালামাল পরিবহন করতে চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিয়মানুসারে অতিরিক্ত ফি প্রদান করতে হবে।

খুলনা জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান গুলোর বিস্তারিত জানতে আমাদের খুলনা ভ্রমণ গাইড পড়ুন।

কিছু জরুরি প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ঢাকা থেকে খুলনা যেতে কোন বাসে পদ্মা সেতু পার হওয়া যায়?

উত্তরঃ সায়দাবাদ, যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী প্রায় সব বাসই (যেমন: টুঙ্গিপাড়া এক্সপ্রেস, এমাদ পরিবহন, সোহাগ পরিবহন) পদ্মা সেতু হয়ে খুলনা যাতায়াত করে।

প্রশ্নঃ ঢাকা থেকে খুলনা ট্রেনের টিকিট কত দিন আগে কেনা যায়?

উত্তরঃ বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী ভ্রমণের ঠিক ১০ দিন আগে সকাল ৮:০০ টা থেকে অনলাইন ও কাউন্টারে টিকিট ইস্যু করা শুরু হয়।

প্রশ্নঃ যশোর বিমানবন্দর থেকে খুলনা যাওয়ার দূরুত্ব কতটুকু এবং কীভাবে যাব?

উত্তরঃ যশোর বিমানবন্দর থেকে খুলনা শহরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। বিমানবন্দর থেকে সরাসরি রেন্ট-এ-কার, ট্যাক্সি অথবা যশোর বাস টার্মিনাল থেকে বাসে করে খুলনা যাওয়া যায়।

প্রশ্নঃ শিশুদের জন্য ট্রেনের টিকিটে কোনো ছাড় আছে কি?

উত্তরঃ বাংলাদেশ রেলওয়ের নীতিমালা অনুযায়ী ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য অর্ধেক মূল্যে টিকিটের ব্যবস্থা রয়েছে, তবে ৫ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে আসন সিট না নিলে টিকিটের প্রয়োজন হয় না।

প্রশ্নঃ ঢাকা থেকে খুলনা কত কিলোমিটার?

উত্তরঃ ঢাকা থেকে খুলনা সড়ক পথে দূরত্ব ২১৯ কিলোমিটার।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।