ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট (Eque Heritage Hotel and Resort) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার এয়ারপোর্ট রোডে অবস্থিত। সৈয়দপুরের মধ্যে সবচেয়ে সুন্দর এই রিসোর্ট। ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট এ মোট ৩১টি বিভিন্ন মানের রুম রয়েছে। আছে কর্পোরেট অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য বিশাল হল রুম। এছারাও এই রিসোর্টে আছে একটি বিশাল সুইমিং পুল, BBQ পার্টি করার বেবস্থা সহ আরও অনেক সুবিধা।
ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট রুম ভাড়া ও খরচ
ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট ২,৫০০ টাকা থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত রুম ভাড়া হয়ে থাকে। তবে বিভিন্ন বিশেষ দিনে অথিতিদের জন্য ছারের বেবস্থা থাকে। এজন্য রিসোর্টে যাওয়ার পূর্বেই যোগাযোগ করে নেওয়া ভাল।
| Room Type | Room Price |
| Single Room | 2,500 Tk |
| Double Room | 3,500 Tk |
| Family Suite | 4,500 Tk |
| Deluxe Suite | 5,500 Tk |
যোগাযোগ
ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট
বিমানবন্দর সড়ক (ফাইভ স্টার মাঠের সামনে), সৈয়দপুর-৫৩১০, নীলফামারী
মোবাইলঃ 01406-767000
ই-মেইলঃ equeheritageresort@gmail.com
Facebook Page
খাবার ব্যবস্থা
ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট এর রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট। এখানে বাংলা খাবারের পাশাপাশি দেশি-বিদেশী অনেক খাবারের ব্যবস্থা আছে। তাই পছন্দের যেকোন খাবার খেয়ে নিতে পারবেন।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশ পথে নীলফামারী জেলার সৈয়দপুর যাওয়া যায়। ঢাকার কলেজগেট, গাবতলী ও মহাখালী হতে নীলফামারী যাওয়ার সরাসরি বাসগুলো ছেড়ে যায়। এসব বাসের জনপ্রতি ভাড়া লাগবে ৮০০-৯৫০ টাকা। কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে নীল সাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর যেতে পারবেন। সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন থেকে স্থানীয় যেকোন পরিবহনে করে বিমানবন্দর সড়কে (ফাইভ স্টার মাঠের সামনে) ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট এ যেতে পারবেন। আসনভেদে ট্রেনের টিকেটের মূল্য ৫৬০-১৯২১ টাকা।
আশেপাশের দর্শনীয় স্থানঃ
নীলফামারী জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রেলওয়ে কারখানা, নীলসাগর, তিস্তা ব্যারেজ ও চিনি মসজিদ অন্যতম।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
