ঢাকার প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (Crowne Plaza Dhaka Gulshan) শুধু একটি হোটেল নয় – এটি একটি লাইফস্টাইল অভিজ্ঞতা। ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, অথচ নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় অবস্থিত এই পাঁচ তারকা হোটেল ভ্রমণকারী ও কর্পোরেট অতিথিদের জন্য আদর্শ গন্তব্য।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান হলো আন্তর্জাতিক হোটেল চেইন IHG-এর অংশ। এটি ২০২২ সালের দিকে Holiday Inn Dhaka City Centre এর পর ঢাকা শহরে দ্বিতীয় IHG হোটেল হিসেবে যাত্রা শুরু করে। আধুনিক স্থাপত্যশৈলী, বিশ্বমানের আতিথেয়তা, এবং প্রিমিয়াম সুবিধার সমন্বয়ে তৈরি এই হোটেল ঢাকার অন্যতম বিলাসবহুল আবাসিক ও ব্যবসায়িক হোটেল হিসেবে সুপরিচিত। আবাসিক এর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কর্পোরেট ইভেন্ট ও সামাজিক অনুষ্ঠান করার জন্য সুব্যবস্থা রয়েছে।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এর রুম ভাড়া ও খরচ
এই হোটেলে মোট ১৪৯টি আধুনিক কক্ষ, রুফটপ সুইমিং পুল, আধুনিক ডাইনিং ও বিভিন্ন ইভেন্ট আয়োজনের সুবিধা রয়েছে।
| Room Type | Room Price |
| King Standard | 94 USD | 11,400 BDT |
| Standard Room | 94 USD | 11,400 BDT |
| King Premium | 108 USD | 13,000 BDT |
| King Premium Jetted Tub | 108 USD | 13,000 BDT |
| Twin Premium | 108 USD | 13,000 BDT |
| Premium Room | 108 USD | 13,000 BDT |
| 1 Bedroom Residence | 137 USD | 16,600 BDT |
| 1 Bedroom Residence With Dining Kitchen Area | 156 USD | 18,900 BDT |
Check-in: 2:00 PM
Check-out: 12:00 PM
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এর বিভিন্ন অফার জানতে ভিসিট করুন এই লিঙ্কে।
যোগাযোগ
Crowne Plaza Dhaka Gulshan
৬/এ নর্থ কমার্শিয়াল অ্যাভিনিউ, গুলশান-২, ঢাকা
মোবাইলঃ 09609-444555
ইমেইলঃ reservations.cpdhaka@ihg.com
Website | Facebook Page
Google Map Location
কিভাবে যাবেন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৯ কিলোমিটার দুরে ক্রাউন প্লাজা হোটেলে যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। এছাড়া ঢাকার যেকোনো জায়গা থেকেই বাস, সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতে করে এই হোটেলে পৌছাতে পারবেন।
ঢাকার আশেপাশে ঘুরে বেড়ানোর জায়গা
ঢাকার আশেপাশে ঘুরে বেড়ানোর অনেক দর্শনীয় স্থান আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য আহসান মঞ্জিল, সোহরাওয়ার্দী উদ্যান, সদরঘাট, আর্মেনিয়ান চার্চ, সামরিক জাদুঘর, লালবাগ কেল্লা, জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশ জাতীয় জাদুঘর ইত্যাদি।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
