ব্যস্ততা আর যান্ত্রিক কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চাইলে গাজীপুর হতে পারে দারুণ একটি গন্তব্য। শালবনের সবুজ প্রকৃতি, পাখির কলকাকলি আর শান্ত পরিবেশের কারণে গাজীপুরে গড়ে উঠেছে বেশ কিছু সুন্দর ও বিলাসবহুল কাপল রিসোর্ট (Couple Resort)।
প্রিয়জনকে সঙ্গে নিয়ে একান্ত সময় কাটানো, হানিমুন উদযাপন কিংবা ছুটির দিনে ডে-আউটের জন্য গাজীপুরের কাপল-ফ্রেন্ডলি রিসোর্টগুলো বেশ জনপ্রিয়। প্রিমিয়াম ওয়াটার ভিলা, সুইমিং পুল, সাঁওতাল স্থাপত্যের কটেজ থেকে শুরু করে ঐতিহ্যবাহী মাটির ঘর ও মনোরম সব আয়োজনে সাজানো হয়েছে এই রিসোর্ট গুলো।
তবে অনেক রিসোর্টের ভিড়ে আপনার বাজেট, প্রাইভেসি এবং পছন্দের সাথে মানানসই সেরা রিসোর্টটি খুঁজে নেওয়া কিছুটা কঠিন হতে পারে। তাই কাপলদের জন্য গাজীপুরের সেরা ১০টি রিসোর্ট, সেগুলোর সুযোগ-সুবিধা, বুকিং প্যাকেজ ও রুম ভাড়ার বিস্তারিত তথ্য নিয়ে তৈরি করা হয়েছে আজকের কাপল রিসোর্ট গাইড।
#১ সারাহ রিসোর্ট (Sarah Resort)
গাজীপুরের নামকরা এবং বিলাসবহুল কাপল রিসোর্ট হিসেবে সারাহ রিসোর্ট অন্যতম। আধুনিক স্থাপত্য আর চারপাশের সবুজ পরিবেশের কারণে আপনার সঙ্গীকে নিয়ে বেড়ানোর জন্য এটি দারুণ এক জায়গা। বিশেষ করে দম্পতিদের প্রাইভেসির কথা ভেবে এখানে প্রিমিয়াম ওয়াটার ভিলা ও কটেজের আলাদা ব্যবস্থা রয়েছে।
সুযোগ-সুবিধা:
- প্রাইভেট ভিলা ও কটেজ: কাপলদের প্রাইভেসির জন্য রয়েছে নির্জন লেকসাইড ভিলা, ওয়াটারফ্রন্ট রিট্রিট ও বারান্দাসহ রুম।
- কায়াকিং ও বোটিং: লেকের শান্ত পানিতে রাজহাঁস নৌকা (Swan Boat) আর কায়াকিং উপভোগের সুযোগ।
- ক্যান্ডেল-লাইট ডাইনিং: রিসোর্টের ৫টি ভিন্ন ডাইনিং ভেন্যু ও কফি শপে রোমান্টিক ক্যান্ডেল-লাইট ডিনারের আয়োজন।
প্যাকেজ, রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Couple Full Board Package | 11,500+ Tk |
যোগাযোগ
রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর
মোবাইল: 01332556276-81
ই-মেইল: reservation@sarahresort.com
Website | Facebook Page
#২ ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা (Bhawal Resort & Spa)
গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে অবস্থিত ভাওয়াল রিসোর্ট। এই অভিজাত রিসোর্টটি পুরোই সবুজ গাছপালা আর শালবনে ঘেরা। ৫টি ভিন্ন জোন এবং ৬১টি কটেজে সাজানো এই রিসোর্টটি সঙ্গীকে নিয়ে নিরিবিলি ও রাজকীয় পরিবেশে ছুটির দিন কাটানোর জন্য বেশ জনপ্রিয়।
রিসোর্টের কটেজ ও ওয়াকওয়েগুলো সাঁওতাল স্থাপত্যশৈলীতে তৈরি হওয়ায় এর মধ্যে একটা আলাদা নান্দনিকতা আছে, যা ছবি তোলার জন্যও খুব সুন্দর। তবে এখানকার স্পা সেবা নিতে চাইলে আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো।
সুযোগ-সুবিধা:
- প্রাইভেট ভিলা ও স্যুইট: নিজস্ব বারান্দা, বাথটাব আর কিং-সাইজ বেডসহ ১-বেডরুম ভিলা, যা কাপলদের নিখাদ প্রাইভেসি দেয়।
- লেকে বোটিং: রিসোর্টের ভেতরে থাকা ১,০০০ ফুটের দীর্ঘ লেকে কায়াকিং ও নৌকা ভ্রমণের সুযোগ।
- ফরেস্ট ডাইনিং: খোলা আকাশের নিচে বন দেখে খাবার খাওয়ার অভিজ্ঞতা এবং পুলসাইডে ক্যান্ডেল লাইট ডিনার।
- কাপল ফুল-বোর্ড প্যাকেজ অফার: বুফে ব্রেকফাস্ট, ওয়েলকাম ড্রিংকসসহ অফ-পিক সিজনে ৩০% থেকে ৪০% পর্যন্ত ছাড়ের সুবিধা
রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| One Bedroom Villa | 13,800 Tk |
| One Bedroom Suite | 18,100 Tk |
যোগাযোগ
নলজাহিনী, মির্জাপুর, গাজীপুর
মোবাইল: +880-9611400700, +880-1871004007, +880-1871004015
ই-মেইল: reservation@bhawalresort.com
Website | Facebook Page
#৩ অরণ্যবাস রিসোর্ট (Aronnobash Resort)
পুবাইলের ছায়াঘেরা পরিবেশে অবস্থিত অরণ্যবাস রিসোর্ট প্রকৃতিপ্রেমীদের জন্য বেশ পছন্দের। সবুজ প্রকৃতি আর শান্ত জলাশয়ের পাশে তৈরি এই রিসোর্টটিতে তুলনামূলক অনেক সাশ্রয়ী খরচে চমৎকার সময় কাটানো যায়। এই রিসোর্টটি মানুষের কাছে “ছুটি অরণ্যবাস রিসোর্ট” ও “ছুটি রিসোর্ট পুবাইল” নামেও পরিচিত।
সুযোগ-সুবিধা:
- লেক ভিউ কটেজ: প্রাইভেসি পছন্দ করা দম্পতিদের জন্য ‘হিজলতমাল ভিআইপি এসি কটেজ’ ও লেক ভিউ ভিলা, যেখান থেকে সরাসরি পানির দৃশ্য উপভোগ করা যায়।
- ডে-লং কাপল প্যাকেজ: এসি রুম, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং পুল ব্যবহারের সুবিধাসহ ডে-আউট প্যাকেজ (শুরু ৭,৫০০ টাকা+ থেকে)।
- নাইট স্টে প্যাকেজ: এসি রুম, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার/বারবিকিউসহ অল-ইনক্লুসিভ প্যাকেজ (মূল্য ৮,০০০-৯,০০০ টাকা+)।
প্যাকেজ খরচ
| Room Type / Package | Price |
| Day Long Couple Package | 7,500+ Tk |
| Deluxe Cottage Night Stay | 8,000-9,000 Tk |
যোগাযোগ
বিলাসারা (ভাদুন), পুবাইল, গাজীপুর
মোবাইল: 01310-000800
ই-মেইল: aronnobash@gmail.com
Website | Facebook Page
#৪ ড্রিম স্কয়ার রিসোর্ট (Dream Square Resort)
মাওনার অজহিরচালা গ্রামে প্রায় ১২০ বিঘা বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে ড্রিম স্কয়ার রিসোর্ট। প্রাকৃতিক আবহে তৈরি এই জায়গায় কাপলদের জন্য আধুনিক ওয়াটার ভিলা যেমন আছে, তেমনি রয়েছে ঐতিহ্যবাহী মাটির ঘর (Mud House)। লেকের পানির শান্ত ভাব আর বনের মধ্য দিয়ে হাঁটার পথগুলো মন ভালো করে দেওয়ার মতো। রিসোর্টের ভেতরে থাকা বিশাল ভিউ টাওয়ার থেকে পুরো পরিবেশটা একনজরে দেখার অনুভূতি সত্যিই আলাদা।
সুযোগ-সুবিধা:
- রোমান্টিক ভিলা ও মাড হাউস: লেকের ওপর তৈরি ওয়াটার ভিলা, শীতাতপ নিয়ন্ত্রিত ঐতিহ্যবাহী ‘মাড হাউস কিং’ এবং প্রকৃতির ভিউসহ কাঁচের দেয়ালের এক্সিকিউটিভ ভিলা।
- লেকে বোটিং ও ভিউ ডাইনিং: সুপরিসর লেকে আনলিমিটেড প্যাডেল বোটিং ও কায়াকিং এবং লেকের পাড়ে রোমান্টিক ডাইনিং ও কফি শপের সুবিধা।
- জাকুজি ও ফিটনেস জিম: সুইমিং পুলের পাশে ক্লান্তি দূর করার জাকুজি এবং স্বাস্থ্যসচেতন কাপলদের জন্য আধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ জিমনেসিয়াম।
- কাপল ফুল-বোর্ড প্যাকেজ: ফুল-বোর্ড কাপল প্যাকেজে ওয়েলকাম ড্রিংকস, ৩ বেলার বুফে খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার) এবং জিম, পুল ও বোটিংয়ের ফ্রি অ্যাক্সেস।
রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Mud House | 6,000 Tk |
| Dream Couple | 9,000 Tk |
যোগাযোগ
চকপাড়া, মেডিকেল মোড়, মাওনা, গাজীপুর
মোবাইল: 01755603310, 01755603311
ই-মেইল: reservation@dreamsquareresort.com
Website | Facebook Page
#৫ ছুটি রিসোর্ট (Chuti Resort)
ভাওয়াল জাতীয় উদ্যান এর কাছে শুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জমির ওপর ছুটি রিসোর্ট তৈরি করা হয়েছে। ছন ও বাঁশের তৈরি ঘর, পাখির ডাক আর গ্রামের পরিবেশ শহরের ক্লান্তি এক নিমেষেই ভুলিয়ে দিতে বাধ্য। প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন এমন কাপলদের কাছে ছুটি রিসোর্ট অনেক জনপ্রিয়। ইট-কাঠের কোলাহল ছেড়ে একদম খাঁটি গ্রামীণ ছোঁয়া পেতে চাইলে এখানকার বাঁশ ও ছনের তৈরি কটেজগুলোতে থাকতে পারেন।
সুযোগ-সুবিধা:
- কটেজ ও ভিলা: লেকের ওপর নির্মিত ডুপ্লেক্স ভিলা, ঐতিহ্য কটেজ ও ভাওয়াল কটেজ, যেগুলোর বারান্দায় বসে রোমান্টিক কাপলরা লেকের বাতাস উপভোগ করতে পারবেন।
- কাপল ফুল-বোর্ড প্যাকেজ: এসি রুম, সব বেলার খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার) এবং ফ্রি বোটিং ও পুল ব্যবহারের সুবিধা প্যাকেজ মূল্য ৯,৯৯৯ থেকে ১১,৯৯৯ টাকা।
- বোটিং ও কায়াকিং: শান্ত লেকে রাজহাঁস নৌকা বা কায়াকিং করার সুযোগ।
- ‘জলসিঁড়ি রেস্তোরাঁ’: দেশি ও কন্টিনেন্টাল খাবারের স্বাদ, সাথে রাতে লেকের পাড়ে রোমান্টিক লাইভ মিউজিক ও বারবিকিউ।
রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Twin | 7,500 Tk |
| Oitijjo Cottage | 8,000 Tk |
যোগাযোগ
শুকুন্দি, আমতলি, জয়দেবপুর, গাজীপুর
মোবাইল: +8801777114488, +8801777114499
ই-মেইল: reservation@chutibd.com
Website | Facebook Page
#৬ হাজারী কটেজ এন্ড রিসোর্ট (Hazari Cottage & Resort)
পুবাইলের হাজারী কটেজ কম খরচে একটু ছিমছাম সময় কাটানোর জন্য উপযোগী। সবুজ বাগান আর ছোট ছোট কটেজে সাজানো এই রিসোর্টটি ডে-আউট বা শর্ট ট্রিপের জন্য অনেক কাপলদের কাছে জনপ্রিয়। কম বাজেটে সুইমিং পুলের সুবিধা আর প্রাইভেসি চাইলে এখানকার কাপল ডে-লং প্যাকেজটি যাচাই করে দেখতে পারেন।
সুযোগ-সুবিধা:
- কাপল ডে-লং প্যাকেজ: এসি রুম, ৩ বেলার খাবার, পুল ব্যবহার, ফ্রি ওয়াই-ফাই ও পার্কিং সুবিধা সহ খরচ হবে ৪,০০০ টাকা।
- নাইট স্টে প্যাকেজ: এসি ডিলাক্স রুমে রাত কাটানোসহ ৩ বেলার খাবার ও পুল ব্যবহারের সুবিধা।
- লাইভ বারবিকিউ: রাতের বেলা খোলা মাঠে বা পুলের পাশে রোমান্টিক বারবিকিউ ডিনারের সুযোগ।
প্যাকেজের খরচ
| Package | Price |
| Day Long Couple Package | 4,000+ Tk |
| Deluxe Cottage Night Stay | 4,500 – 6,000 Tk |
যোগাযোগ
তালটিয়া বাস স্ট্যান্ড, মিরের বাজার, পূবাইল, টঙ্গী, গাজীপুর
মোবাইল: 01870-759538
ই-মেইল: hazaricottage.resort@gmail.com
Website | Facebook Page
#৭ নক্ষত্রবাড়ি রিসোর্ট (Nokkhottrobari Resort)
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত প্রকৃতির কোলে ক্লান্তি দূর করার জন্য নক্ষত্রবাড়ি রিসোর্ট অত্যন্ত জনপ্রিয় ও নান্দনিক এক অবকাশ কেন্দ্র। অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এবং বিপাশা হায়াতের হাত ধরে এটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি ‘ছুটি’ গ্রুপের অধীনে ‘ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট’ নামে পরিচালিত হচ্ছে।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল ও জাকুজি: রিসোর্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর দৃষ্টিনন্দন আউটডোর সুইমিং পুল, যার সাথে রিল্যাক্স করার জন্য রয়েছে আধুনিক জাকুজি ও ওপেন শাওয়ারের সুবিধা।
- ওয়াটার বাংলো ও কটেজ: কাপল ও ভ্রমণকারীদের জন্য লেকের ওপর বাঁশ ও কাঠের তৈরি চমৎকার ভাসমান কটেজ (ওয়াটার বাংলো) এবং নির্জন পরিবেশের ফ্যামিলি বাংলোর ব্যবস্থা রয়েছে।
- বোটিং ও ক্যাম্পিং: রিসোর্টের ভেতরের শান্ত দিঘিতে চমৎকার নৌকা ভ্রমণ (Boating) উপভোগের পাশাপাশি রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য রয়েছে বিশেষ ক্যাম্পিং সুবিধা।
- মাল্টি-কুইজিন ডাইনিং ও বারবিকিউ: ৫ তারকা শেফ দ্বারা পরিচালিত রেস্টুরেন্টে রয়েছে বাঙালি, ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সমাহার এবং রাতে জমজমাট বারবিকিউ পার্টির ব্যবস্থা।
প্যাকেজ, রুম ভাড়া ও খরচ
| Room Type / Package | Room Price |
| Deluxe Couple Room (Hotel Building) | 8,222 Tk |
| Deluxe Cottage (Water Bungalow) | 10,752 Tk |
| Night Stay Couple Package (Hotel Building with Food) | 7,500 Tk |
যোগাযোগ
চিনাশুখানিয়া, রাজাবাড়ী বাজার রোড, শ্রীপুর, গাজীপুর
মোবাইল: +৮৮০ ১৭৭১-৭৯৯৪১০, +৮৮০ ১৭৭২-২২৪২৮১
ই-মেইল: nokkhottrobarimkt@gmail.com
Website | Facebook Page
#৮ আরশিনগর রিসোর্ট (Arshinagar Resort)
ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে জয়দেবপুরের পাজুলিয়ায় অবস্থিত আরশিনগর রিসোর্ট। ঢাকা থেকে প্রায় ৪৫ মিনিটের দূরত্বে অবস্থিত এই রিসোর্টটি ডে-লং ট্যুর, পারিবারিক ছুটি বা কর্পোরেট রিট্রিটের জন্য একটি চমৎকার জায়গা।
সুযোগ-সুবিধা:
- লাক্সারি কটেজ: ‘এমারেল্ড সুইট’ ও ‘প্রিমিয়াম স্কাইভিউ কটেজ’-এ শালবনের ভিউ, ডাবল বাথটাব ও ওপেন-এয়ার ফরেস্ট শাওয়ার।
- নাইট স্টে ও ডে-এসকেপ: সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার সহ নাইট স্টে প্যাকেজ শুরু হয় ৫,০০০ টাকা থেকে। ডে-আউট প্যাকেজেরও সুবিধা রয়েছে।
- বোটিং ও মাছ ধরা: রিসোর্টের লেকে শান্ত মনে নৌকা চালানো বা মাছ ধরার ব্যবস্থা।
- ‘ফরেস্ট ডাইন’ রেস্তোরাঁ: স্পেশাল হাঁসের মাংসের কারিসহ থাই ও দেশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ।
- ফরেস্ট ট্রেইল: শালবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সুন্দর পথ।
প্যাকেজ ও রুম ভাড়া
| Package / Room Type | Price |
| Hill Vibe Daylong | 2,699 Tk |
| Ocean Vibe Daylong | 4,999 Tk |
| Royal Executive Rooms Night Stay | 5,000 Tk |
| A/C Deluxe Bungalow Night Stay | 22,000 Tk |
যোগাযোগ
পাজুলিয়া, জয়দেবপুর, গাজীপুর
মোবাইল: 01626462661, 01976462661
ই-মেইল: info@arshinagarresort.com
Website | Facebook Page
#৯ নামীর গ্রীন রিসোর্ট (Namir Green Resort)
গাজীপুরের সালনায় ১২ বিঘা জায়গা নিয়ে তৈরি হয়েছে নামীর গ্রীন রিসোর্ট। সাশ্রয়ী খরচে সময় কাটাতে চাইলে এই রিসোর্টটি বেছে নিতে পারেন। লেক, সবুজ প্রান্তর আর গ্রামের সহজ আবহ রয়েছে এখানে। নিরাপত্তার বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষ অনেক কঠোর। এখানে বুকিং বা চেক-ইনের জন্য এনআইডি বা জন্মনিবন্ধন সাথে রাখা বাধ্যতামূলক।
সুযোগ-সুবিধা:
- কায়াকিং ও বোটিং: লেকের পানিতে কাপলদের কায়াকিং করা, নৌকায় ঘোরা বা ছিপ দিয়ে মাছ ধরার আয়োজন।
- নিরাপত্তা ও প্রাইভেসি: সার্বক্ষণিক উন্নত নিরাপত্তা বাবস্থা।
- ডাইনিং ও ওয়াকওয়ে: মাঠের পাশ দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে এবং ডাইনিং।
প্যাকেজ ও রুম ভাড়া
| Package / Room Type | Price |
| Couple Day Long Package | 4,000 Tk |
| Deluxe Room Night Stay Package | 3,000-5000 Tk |
যোগাযোগ
সালনা, মইশেনবাড়ি বাঁশবাড়ি রোড, গাজীপুর
মোবাইল: 01955124132, 01955124133
ই-মেইল: namirgreenresort@gmail.com
Website | Facebook Page
#১০ রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট (Rangamati Waterfront Resort)
গাজীপুরের চন্দ্রায় শালগাছের ছায়ায় গড়ে উঠেছে রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট। লেকের পানির ভিউ যাদের পছন্দ, তাদের জন্য এটি বেশ উপযুক্ত। ঢাকার কাছেই বান্দরবনের পাহাড়ি আমেজ পেতে এর ঝুলন্ত সেতু (Hanging Bridge) এবং লেকভিউ কটেজগুলো ভ্রমণকারীদের কাছে অনেক জনপ্রিয়।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল: শালবনের সবুজ ঘেরা সুপরিসর আউটডোর পুল, যেখানে নাইট-স্টে গেস্টরা ফ্রিতে নামতে পারেন।
- কটেজ ও লেকভিউ রুম: পাহাড়ি ছাঁচে তৈরি ‘গোল্ড কটেজ’ এবং লেকের ভিউ সম্বলিত ‘সিলভার প্রিমিয়ার রুম’।
- লেকে বোটিং ও ‘লাভ কর্নার’: লেকে নৌকা ভ্রমণ এবং বসা বা ছবি তোলার জন্য তৈরি ‘লাভ কর্নার’।
- পুলসাইড বারবিকিউ: রাতের বেলা খোলা জায়গায় বা পুলের পাশে লাইভ বারবিকিউ খাবারের ব্যবস্থা।
- ঝুলন্ত সেতু ও ওয়াকওয়ে: রাঙামাটির আবহ দেওয়া ঝুলন্ত সেতু আর বনের মাঝখান দিয়ে হাঁটার পথ।
রুম ভাড়া ও খরচ
| Room Type / Package | Price |
| Day Long Package | 1,800 – 2,000 Tk |
| Night Stay Package | 5,000 – 7,000 Tk |
| Silver Premier Room | 6,500 Tk |
যোগাযোগ
সিনাবহ বাজার, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর
মোবাইল: 01811414074, 01811414080, 01811403757
ই-মেইল: rangamati.waterfront@gmail.com
Website | Facebook Page
শুধু কাপল বা হানিমুন রিসোর্ট নয়, গাজীপুরের সকল সেরা রিসোর্টের তথ্য জানতে পড়ুন গাজীপুরের সেরা ১৫ রিসোর্ট গাইড। এছাড়া আরও দেখতে পারেন আমাদের ঢাকার কাছে সুন্দর ২০টি রিসোর্ট আর্টিকেল।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
