বাংলাদেশে অনলাইন টিকিট বুকিং (Online Ticket Booking) সেবার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এখন আর কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই! বাস, ট্রেন, বিমান ও লঞ্চের টিকিট ঘরে বসেই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাচ্ছে।
অনলাইন টিকিটিং সার্ভিস ভ্রমণকে সহজ, দ্রুত ও সাশ্রয়ী করে তুলেছে। যাত্রীরা সহজেই তাদের পছন্দের গন্তব্যের জন্য টিকিট সংগ্রহ করতে পারছেন, আর ডিজিটাল পেমেন্ট সুবিধার কারণে লেনদেনও হয়ে গেছে আরও সহজ।
এই ব্লগে আমরা জানাবো বর্তমানে চালু থাকা জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং সেবা, যেখান থেকে আপনি নিরাপদে ও সহজেই টিকিট কাটতে পারবেন।
সতর্কতা: অনলাইনে টিকিট কাটার সময় প্রতারণা এড়াতে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা বিশ্বাসযোগ্য ট্রাভেল এজেন্সি ব্যবহার করুন। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট এড়িয়ে চলুন।
অনলাইনে বাসের টিকেট
বাংলাদেশে অনলাইন বাস টিকিট (Online Bus Ticket) বুকিং সেবা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও পরিবহন সংস্থা তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীদের এই সেবা দিয়ে আসছে। যা যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে।
সহজ (Shohoz): বাংলাদেশের একটি সুপরিচিত অনলাইন প্ল্যাটফর্ম যা বাস টিকিট বুকিংসহ বিভিন্ন সেবা প্রদান করে। তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই বাস টিকিট বুক করতে পারেন।
বিডিটিকেটস (bdtickets): বিডিটিকেটস একটি অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম যা বাস টিকিট বুকিং সহ আরও অনেক সুবিধা প্রদান করে থাকে। গ্রাহকরা তাদের ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট কিনতে পারেন ও পেমেন্ট করতে পারে।
যাত্রী (Jatri): যাত্রী একটি অনলাইন বাস টিকিট বুকিং প্ল্যাটফর্ম যা বিভিন্ন বাস সার্ভিসের টিকিট বুকিংয়ের সুবিধা দিয়ে থাকে। তাদের ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা সহজেই টিকিট কিনতে পারেন। টিকেটের অর্থ প্রদান করা যাবে বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
বাসবিডি (busbd): বাসবিডি একটি অনলাইন বাস টিকিট বুকিং প্ল্যাটফর্ম যা বিভিন্ন বাস সার্ভিসের টিকিট বুকিংয়ের সুবিধা প্রদান করে। পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
পরিবহন.কম (Paribahan.com): আরও একটি অনলাইন টিকেট সার্ভিস। যেখানে আপনি দেশের বিভিন্ন গন্তব্যে বাসের টিকিট সহজেই কিনতে পারেন। বাসের সময়সূচী, আসন নির্বাচন এবং টিকিট কেনার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে পারেন।
গ্রীন লাইন পরিবহন (Green Line Paribahan): গ্রীন লাইন পরিবহন বাংলাদেশের একটি সুপরিচিত বাস সার্ভিস। বিভিন্ন আন্তঃজেলা রুটে এসি ও নন এসি বাসে যাত্রী পরিবহন করে। তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা রয়েছে। টিকেটের অর্থ প্রদান করা যাবে বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
সোহাগ পরিবহন (Shohagh Paribahan): সোহাগ পরিবহন বাংলাদেশের একটি স্বনামধন্য বাস সার্ভিস যা এসি ও নন-এসি বাসের মাধ্যমে বিভিন্ন আন্তঃজেলা রুটে যাত্রী পরিবহন করে। তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা রয়েছে। পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
হানিফ এন্টারপ্রাইজ (Hanif Enterprise): হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের অন্যতম বৃহৎ বাস পরিবহন সংস্থা। তাদের টিকিট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি নিজেদের ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং করা যায়। টিকেটের অর্থ প্রদান করা যাবে বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
শ্যামলী পরিবহন (Shyamoli Paribahan): শ্যামলী পরিবহন বাংলাদেশের একটি সুপরিচিত বাস সার্ভিস যা বিভিন্ন আন্তঃজেলা রুটে যাত্রী পরিবহন করে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি গ্রাহক চাইলে শ্যামলী পরিবহন এর নিজস্ব ওয়েবসাইট ব্যাবহার করে টিকিট বুকিং করতে পারবে।
দেশ ট্রাভেলস (Desh Travels): দেশ ট্রাভেলস বাংলাদেশের একটি জনপ্রিয় বাস সার্ভিস যা বিভিন্ন আন্তঃজেলা রুটে যাত্রী পরিবহন করে। বর্তমানে দেশ ট্রাভেলস এর টিকিটও অনলাইন থেকে ক্রয় করা যাচ্ছে।
উপরের প্রতিটি সার্ভিস তাদের নিজস্ব ওয়েবসাইট বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুকিংয়ের সুবিধা প্রদান করে, যা যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলেছে।
অনলাইনে ট্রেনের টিকেট
বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার জন্য বেশ কয়েকটি সহজ ও সুবিধাজনক অনলাইন পদ্ধতি রয়েছে। আপনি রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, ‘রেলসেবা’ অ্যাপ, এবং বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কিনতে পারেন। টিকেটের অর্থ প্রদান করা যাবে বিকাশ, নগদ, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
দৈনিক প্রায় ৯০,০০০ এবং মাসিক প্রায় ২৭ লাখ যাত্রীর টিকিট কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হয়। মোট টিকিটের পুরোটাই বর্তমানে অনলাইনে দেওয়া হচ্ছে।
বর্তমানে, সহজ-সিনেসিস-ভিনসেন জেভি যৌথভাবে টিকিটিং সিস্টেম পরিচালনা করছে। নতুন এই সিস্টেমের মাধ্যমে যাত্রীরা ওয়েবসাইট ও রেলসেবা’ অ্যাপ এর মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারেন।
সিস্টেমে রিয়েল-টাইম সার্চ ডেটা, লাইভ বুকিং স্ট্যাটাস এবং খালি আসনের তথ্য পাওয়া যায়, যা টিকিট ক্রয় প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলেছে।
আরও পড়ুনঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম
অনলাইনে বিমান টিকেট
অনলাইনে বিমান টিকেট (Online Flight Ticket) এর জন্যে বর্তমানে বেশ কয়েকটি জনপ্রিয় এজেন্সি আছে। তাদের নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই ফ্লাইট টিকিট বুক করতে পারে। পেমেন্টের জন্য মোবাইল ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায়। এছাড়া এয়ালাইন্স কোম্পানি গুলোর নিজস্ব অনলাইন বুকিং সিস্টেম তো আছেই।
গোজায়ান (GoZayaan): গোজায়ান একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ভ্রমণ পরিকল্পনায় গ্রাহকদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে অনেকের প্রথম পছন্দ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকেট বুকিং সহ বর্তমানে এটি পর্যটন খাতেও সমান জনপ্রিয়তা পেয়েছে। গোজায়ান এর রয়েছে অ্যাপল ও অ্যান্ড্রয়েড অ্যাপ। এছাড়া গোজায়ান এর ওয়েবসাইট থেকেও সকল সুবিধা নিতে পারবে গ্রাহক।
ফ্লাইট এক্সপার্ট (Flight Expert): [সেবাটি বর্তমানে বন্ধ আছে] প্রাথমিকভাবে ২০১৬ সালে যাত্রা শুরু করা এই অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) বর্তমানে একটি সুপরিচিত ট্রাভেল ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ভ্রমণের জন্য ফ্লাইট এক্সপার্ট অনেকের পছন্দ। ফ্লাইট এক্সপার্ট এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল, ভিসা প্রসেসিং, এমনকি কাস্টমাইজড প্যাকেজ বুকিং পর্যন্ত সবকিছুই সম্ভব।
শেয়ার ট্রিপ (ShareTrip): বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপ। শেয়ার ট্রিপ বিমান টিকেট, হোটেল, ট্যুর প্যাকেজ এবং ভিসা সেবা প্রদান করে থাকে। পেমেন্ট অপশন এর জন্য রয়েছে মোবাইল ব্যাংকিং অথবা ক্রেডিট/ডেবিট কার্ড থেকেও পেমেন্ট করা যাবে।
বিমান বাংলাদেশ (Biman Bangladesh Airlines): বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা সংস্থা যা ’বিমান পরিবহন সংস্থা’ নামে পরিচিত। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন টিকেট বুকিং সুবিধা চালু আছে। মোবাইল অ্যাপ থেকেও টিকেট বুকিং করা যাবে। পেমেন্ট করা যাবে যেকোন মোবাইল ব্যাংকিং অথাবা ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে।
ইউএস বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines): বাংলাদেশের একটি প্রধান বেসরকারি বিমান সংস্থা। তাদের ওয়েবসাইটে সহজ টিকেট বুকিং, অনলাইন পেমেন্ট, বুকিং ম্যানেজমেন্ট এবং সেলফ চেক-ইন সুবিধা রয়েছে। পেমেন্ট করা যাবে যেকোন মোবাইল ব্যাংকিং অথাবা ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে।
নভোএয়ার (NOVOAIR): দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নভোএয়ার অভ্যন্তরীণ ভ্রমনের বিমানের টিকেট অনলাইন এ বুকিং সেবা প্রদান করে। তাদের ওয়েবসাইটে ফ্লাইট সময়সূচী, বুকিং এবং অন্যান্য সেবা পাওয়া যায়। পেমেন্ট করা যাবে যেকোন ডিজিটাল মাধ্যমে।
এয়ার আস্ট্রা (Air Astra): একটি নতুন এয়ারলাইন যা গ্রাহকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। তাদের ওয়েবসাইটে অনলাইন টিকেট বুকিং করার সুবিধা চালু রয়েছে। পেমেন্ট করা যাবে যেকোন মোবাইল ব্যাংকিং অথাবা ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে।
পড়ুনঃ অভ্যন্তরীণ বিমান ভাড়া, এয়ারলাইন্স ও ফ্লাইটের সময়সূচী
অনলাইনে লঞ্চের টিকেট
বাংলাদেশে অনলাইন লঞ্চ টিকিট বুকিং সেবা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা লঞ্চের টিকিট সহজেই কিনতে পারেন। পেমেন্টের জন্য ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায়।
সহজ (Shohoz): বাংলাদেশে অনলাইন লঞ্চ টিকিট বুকিং সেবার ক্ষেত্রে সহজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা লঞ্চ এর টিকিট সহজেই কিনতে পারেন। পেমেন্টের জন্য ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায়।
বিডিটিকেটস (bdtickets): বিডিটিকেটস বাংলাদেশের একটি সুপরিচিত অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম, যা লঞ্চ টিকিট বুকিংয়ের উন্নত সুবিধা প্রদান করে। তাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই লঞ্চের টিকিট বুক করতে পারেন।
যাত্রী (Jatri): যাত্রী বর্তমানে লঞ্চ টিকিট বুকিং সেবা প্রদান করছে, যা যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলেছে। যাত্রী-এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা তাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করে সহজেই করতে পারবেন লঞ্চের টিকিট।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনলাইন টিকিট বুকিং সেবার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বাস, ট্রেন, বিমান ও লঞ্চের টিকিট কেনার এই আধুনিক ব্যবস্থা যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি নিরাপদ ও ঝামেলামুক্ত ভ্রমণের সুযোগ করে দিচ্ছে।
অনলাইনে টিকেট বুকিং সার্ভিস নিয়ে আপনার নিজের কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন, নতুন কোন সার্ভিস চালু হলে তা সম্পর্কেও সবার সাথে শেয়ার করুন মন্তব্যে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
