আজকাল বিনোদনকেন্দ্র হিসেবে ওয়াটার পার্ক ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে ঢাকার আশপাশে গড়ে উঠেছে বেশ কিছু ওয়াটার পার্ক। গ্রীষ্মের তপ্ত গরমে অথবা ছুটির দিনে পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরে আসতে পারেন ঢাকার কাছে অবস্থিত সেরা ৫টি ওয়াটার পার্ক।
১. ওয়াটার কিংডম (Water Kingdom)
আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের অন্তর্ভুক্ত এই ওয়াটার কিংডম (Water Kingdom) পার্কটি ৩০টিরও বেশি রাইড নিয়ে তৈরি করা হয়েছে, যা এটিকে ঢাকার বৃহত্তম ওয়াটার পার্কে পরিণত করেছে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের একটি অংশ ওয়াটার কিংডম। এখানে রয়েছে থ্রিলিং ওয়াটার স্লাইড, স্প্ল্যাশ পুল, রেস্টুরেন্ট, ডিজে শো, ড্যান্স জোন।
বর্তমানে ওয়াটার কিংডম প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত (শুক্র-শনি ও সরকারি ছুটিতে) এবং রবি-বৃহস্পতি সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে। ফ্যান্টাসি কিংডমের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখন অনলাইনে টিকিট কাটার সুবিধাও রয়েছে। কম্বো টিকিটে ফ্যান্টাসি কিংডম ও ওয়াটার কিংডম উভয় পার্কে প্রবেশ ও রাইডের সুযোগ পাওয়া যায়। ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে রয়েছে রিসোর্ট অ্যাটলান্টিস যেখানে রাত্রিযাপনের ব্যবস্থাও আছে।

যোগাযোগ
ফ্যান্টাসি কিংডম, ঢাকা – আশুলিয়া হাইওয়ে, ঢাকা
মোবাইলঃ 01969-910100
ইমেইলঃ info@fantasykingdom.net
Website | Facebook Page
২. মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Water Park)
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Water Park) বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম। প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত এই ওয়াটার পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম! পার্কটিতে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন রয়েছে। এখানে ১৭ টি রাইড রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল ও ফ্লোর রাইডার ডাবল। বাচ্চাদের জন্য একটি আলাদা কিডস জোন ও একটি কৃত্রিম নদী তৈরি করা হয়েছে পার্কটিতে।
এখানে একটি টিকিটের মধ্যেই সকল ১৭টি রাইডের ফি অন্তর্ভুক্ত থাকে তাই আলাদাভাবে রাইডের জন্য টিকিট কাটতে হয় না। শুক্র-শনি ও সরকারি ছুটিতে পার্ক সকাল ১০টা থেকে রাত ৮টা এবং রবি-বৃহস্পতি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ
বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ, ঢাকা
মোবাইলঃ 09606-889999
ইমেইলঃ info@manabay.com
Website | Facebook Page
৩. নন্দন পার্ক (Nandan Park)
সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বারইপাড়ায় অবস্থিত এই নন্দন পার্ক (Nandan Park) পরিবারিক বিনোদনের জন্য পরিচিত। নন্দন পার্কের আকর্ষণীয় রাইডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিপ রাইড, রক ক্লাইম্বিং, র্যাপলিং, চ্যালেঞ্জ কোর্স, রোলার কোস্টার, অবস্ট্যাকল কোর্স, ওয়াটার কোস্টার, ক্যাবল কার ইত্যাদি। আর ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে ওয়েভ পুল, স্যুট ও ফ্যামিলি কার্ভ টিউব স্লাইড, ওয়েভ রানার, ডুম স্লাইড, মাল্টি প্লে জোন এবং ওয়াটার ফল অ্যান্ড মিস্ট।
পার্কটিতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া ৫ডি সিনেমা থিয়েটার, আইসল্যান্ড (তুষার প্রকোষ্ঠ) এবং মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেনসহ মোট ২৮টিরও বেশি প্রধান আকর্ষণ রয়েছে। পার্কটি সপ্তাহের ৭ দিনই খোলা থাকে।
এছাড়া বছরের বিশেষ দিনগুলোতে যেমন: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, পহেলা বৈশাখ) নন্দন পার্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠান/কনসার্ট আয়োজন করা হয়ে থাকে। নন্দন পার্কে করপোরেট অনুষ্ঠান, পিকনিক, সভা/সেমিনার আয়োজনের সুব্যবস্থা রয়েছে।

যোগাযোগ
বারোইপাড়া, নবীনগর – চন্দ্রা হাইওয়ে, সাভার, ঢাকা
মোবাইলঃ 01755-646816, 01755-667703
ইমেইলঃ info@nandanpark.com
Website | Facebook Page
৪. আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড (Anowar City Magic Island)
ঢাকা থেকে মাত্র ৩০ মিনিটের দুরত্বে কেরাণীগঞ্জের কোনাখোলায় রয়েছে ১২টি মন মাতানো রাইডসমূহ এবং সাথে থাকছে দেশের সবচেয়ে বড় ওয়েভপুল, পরিবার নিয়ে উপভোগ করার মত ফ্যামিলিপুল, স্লাইডপুল, লেজি রিভার, শিশুদের জন্য বেবীপুল। আনোয়ার সিটি গ্রুপ এই পার্ক প্রতিষ্ঠা করেন। ম্যাজিক আইল্যান্ড পার্কে রয়েছে থিম পার্ক, ওয়াটার পার্ক, ডাইনোসর পার্ক, চিড়িয়াখানা ও রেস্টুরেন্ট সহ ও আরও অনেক দৃষ্টি নন্দন স্থাপনা।

যোগাযোগ
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস, কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা
মোবাইলঃ 01966-602745, 01966-602740
ইমেইলঃ ac.magicisland@gmail.com
Facebook Page
৫. ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park)
নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park) অবস্থিত। প্রায় ৬০ একর জমির ওপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার, রাইডার ট্রেন, বাইসাইকেল, রকিং হর্স, স্পিডবোট, সোয়ানবোট, জেড ফাইটার, নাগেট ক্যাসেল ও এয়ার বাইসাইকেল রয়েছে।
ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫০ টাকা নির্ধারিত রয়েছে। ফ্যামিলি প্যাকেজ (৪ জন) পাওয়া যাচ্ছে ৪,৫০০ টাকায়। চাইলে পিকনিকের স্পট হিসাবে ড্রিম হলিডে পার্কটি বেছে নিতে পারেন। এখানে মায়াবী, মধুরিমা, মালঞ্চ মল্লিকা, গাংছিল, রিভার ভিউ ও মেটোপথ নামে ছয়টি পিকনিক স্পট রয়েছে। এছাড়া এসি রুমের ১টি বাংলো পিকনিকের জন্য বরাদ্ধ থাকে।
যোগাযোগ
চৈতাব, পাচঁদোনা, নরসিংদী
মোবাইলঃ 09613-825282, 01762-696302-07
ইমেইলঃ dreamholidayltd@gmail.com
Website | Facebook Page
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
