কক্সবাজার সমুদ্র সৈকত (Cox’s Bazar Sea Beach) বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকেন। আর এত সব পর্যটকের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করতেই কক্সবাজারে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি হোটেল ও রিসোর্ট।
কক্সবাজার বেড়াতে গেলে অনেকেই চান সমুদ্রের একেবারে কাছে অবস্থিত এমন হোটেল বা রিসোর্টে থাকার জন্যে। যেখানে রুম থেকেই বিশাল সমুদ্র দেখা যায়! কক্সবাজারে অনেক হোটেল রিসোর্ট থাকলেও হোটেল রুম থেকে সমুদ্র দেখা যায় এই বিশেষ সুবিধা শুধুমাত্র অল্প কিছু হোটেল ও রিসোর্টেরই আছে।
যদিও এইসব (Sea View Hotel) হোটেলে রাত্রিযাপন করতে কিছুটা খরচ করতে হবে। তারপরেও অনেকেই সি ভিউ রুম সবচেয়ে বেশি পছন্দ করেন। কিংবা অনেকেই কক্সবাজার ভ্রমণে এই বিশেষ অভিজ্ঞতা নিতে একটু খরচ করে হলেও সী ভিউ রুমে থাকার চেষ্টা করেন।
আমাদের ভ্রমন গাইডের আজকের হোটেল ও রিসোর্ট ব্লগে জানাবো কক্সবাজারের সেরা সি ভিউ রুম আছে এমন সব হোটেল ও রিসোর্টের নাম, অবস্থান, খরচ কেমন, বুকিং ও অন্যান্য সকল তথ্য। সেই সাথে থাকবে বাজেট ফ্রেন্ডলি সি ভিউ (Sea View Hotel) হোটেলের তথ্য।
এখানে উল্লেখিত ভাড়া হোটেল গুলোর বর্তমান অফিশিয়াল ভাড়া। সিজন অনুযায়ী এই ভাড়ার উপর ২০-৬০% ডিসকাউন্ট থাকে। এছাড়া অফ পিক সময়ে ও বিভিন্ন দিবস উপলক্ষে হোটেল গুলো প্যাকেজ ও ডিসকাউন্ট দিয়ে থাকে।
সময়ের সাথে ভাড়াও পরিতবর্তন হয় তাই আপনি হোটেল বুকিং করার আগে বর্তমান ভাড়া সম্পর্কে জেনে নিন। তাদের বর্তমান অফার গুলো জানতে ওয়েবসাইট কিংবা ফেইসবুক পেইজ গুলো ফলো করতে পারেন।
Best Sea View Hotels & Resorts in Cox’s Bazar
- Sayeman Beach Resort
- Ramada
- Exotica Sampan
- Hotel Sea Crown
- Baywatch
- Sea Pearl Cox’s Bazar
- Jol Torongo
- Neeshorgo Hotel & Resort
- Ocean Paradise Hotel & Resort
- Sea Princess Hotel
- Hotel Sea Moon
- Hotel Samudra Bilash
- Hotel Suite Sadaf
- Hotel Cox Rotana
#1 সায়মান বিচ রিসোর্ট (Sayeman Beach Resort)

সায়মান বিচ রিসোর্ট কক্সবাজারের সেরা দৃষ্টিনন্দন সী ভিউ হোটেল (Best Sea View Hotel)। কক্সবাজারের সবচেয়ে গুছানো এবং সার্ভিসের দিক থেকেও সেরা হোটেল। কলাতলী মোড় থেকে খুব কাছে সায়মান বিচ রিসোর্ট এ রয়েছে ২৪৫টি সুন্দর ডিজাইনের রুম ও স্যুট। আকর্ষণীয় ইন্টেরিয়র, আধুনিক ফার্নিচার, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার, হাই স্পিড ইন্টারনেটের সমন্বয়ে এই হোটেলে পাবেন আধুনিক হোটেলের সকল সেবা। রুম থেকেই দেখা যাবে বঙ্গোপসাগর এবং আঁকাবাঁকা পাহাড়ের প্যানোরামিক দৃশ্য। আর এই বিচ রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ ইনফিনিটি সুইমিং পুল।
সায়মান বিচ রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Super Deluxe Twin | 13,500 Tk |
| Super Deluxe King | 13,500 Tk |
| Infinity Sea View | 21,000 Tk |
| Junior Suite | 25,000 Tk |
| Panorama Ocean Suite | 50,000 Tk |
যোগাযোগ
মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
মোবাইলঃ 09610777888, 01401777888
ই-মেইলঃ reservation@sayemanresort.com
Website | Facebook Page
Google Map Location
#2 রামাদা (Ramada by Wyndham)
রামাদা উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্ট একটি আমেরিকান মালিকানাধীন ৫ স্টার হোটেল। কক্সবাজারের (Best Sea View Hotel) হিসেবে রামাদার রুফ টপ বার লাউঞ্জ থেকে বঙ্গোপসাগরের চমৎকার সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। হোটেলটিতে আছে মোট ১৪১টি গেস্ট রুম, মিটিং রুম, হেলথ ক্লাব, স্পা এবং একটি আউটডোর রুফ টপ সুইমিং পুল।
হোটেল রামাদা রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Standard Hill King | 20,000 Tk |
| Standard Hill Twin | 20,000 Tk |
| Ocean Front King | 30,000 Tk |
| Ocean Front Twin | 30,000 Tk |
| Super Deluxe | 40,000 Tk |
| Panorama Suite | 55,000 Tk |
| Royal Suite | 85,000 Tk |
| Presidential Suite | 2,50,000 Tk |
| Extra Bed | 3,000 Tk |
যোগাযোগ
মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
মোবাইলঃ 01896100012
ই-মেইলঃ info@ramadacoxsbazarkolatoli.com
Website | Facebook Page
Google Map Location
#3 এক্সোটিকা সাম্পান (Exotica Sampan)
কলাতলী মোড় থেকে ১.৫ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের সাথেই ঠিক বীচের বিপরীত পাশে অবস্থিত “এক্সোটিকা সাম্পান”। এক্সোটিকা সাম্পান হোটেলে ৬-১০ হাজার টাকায় সুন্দর সার্ভিস, কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট সহ রুম পেয়ে যাবেন। আর রুম বা ব্যালকনীতে বসেই উপভোগ করতে পারবেন সাগরকন্যার অপরুপ সৌন্দর্য। বীচের সবচেয়ে কাছে (Best Sea View) অভিজ্ঞতা দেওয়ার হোটেলগুলোর মধ্যে এক্সোটিকা সাম্পান অন্যতম। জোয়ারের সময় মনে হবে একেবারে সাগরের উপর দাঁড়িয়ে আছেন।

এক্সোটিকা সাম্পান রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Suite for Couple | 6,000 Tk |
| Connecting Suite for 04 Persons | 10,000 Tk |
যোগাযোগ
মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
মোবাইলঃ 01876-000011, 0251063998
ই-মেইলঃ exsampancox@gmail.com
Website | Facebook Page
Google Map Location
#4 হোটেল সি ক্রাউন (Hotel Sea Crown)
হোটেল সী ক্রাউন একটি থ্রি স্টার ডিলাক্স হোটেল। কলাতলী টার্নিং পয়েন্ট থেকে ১০০ মিটার এবং কক্সবাজারের বিমানবন্দর থেকে ৩ কিলোমিটার দূরত্বে সৈকতের ডানদিকে হোটেল সী ক্রাউন অবস্থিত। সবচেয়ে পুরনো সি ভিউ (Best Sea View Hotel) হোটেল গুলোর মধ্যে সি ক্রাউন অন্যতম। মোটামুটি বাজেটে সি ভিউ রুমের জন্যে সবচেয়ে বেস্ট হোটেল সি ক্রাউন। তবে সুন্দর সি ভিউ পেতে হলে আপনাকে ৩য় তলার উপরের রুম গুলো ভাড়া করতে হবে।
হোটেল সী ক্রাউন রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Economy Deluxe | 5,000 Tk |
| Super Deluxe | 6,500 Tk |
| Super Deluxe Triple | 7,500 Tk |
| Sea Front Deluxe | 8,500 Tk |
| Sea Front Deluxe Supreme | 9,500 Tk |
| Presidential Suite | 50,000 Tk |
যোগাযোগ
মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
মোবাইলঃ 0341-64795, 0341-64474, 01817089420
ই-মেইলঃ reservation@hotelseacrownbd.com
Website | Facebook Page
Google Map Location
#5 বেওয়াচ (Baywatch)
বেওয়াচ বর্তমানে কক্সবাজারের মোস্ট লাক্সজারিয়াস ফাইভ স্টার হোটেলের মধ্যে অন্যতম। ইনানী বীচের একদম কাছে চোখ ধাঁধানো স্থাপত্যশৈলী, নান্দনিক ইন্টেরিয়র, সুবিশাল লবি আর বিলাসবহুল রুম নিয়ে এই হোটেল সকল দর্শনার্থীদের মন জয় করেছে। এই হোটেলের রুম থেকেই দেখা যাবে বিশাল সমুদ্র। হোটেলে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল, ক্যাফে, স্পা, কিডস প্লে জোন ও অন্যান্য সকল আধুনিক সুবিধা।

বেওয়াচ রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Superior Deluxe King(Hill View) | 14,500 Tk |
| Superior Deluxe King (Sea View) | 18,500 Tk |
| Executive Suite (Sea View) | 26,000 Tk |
| Honeymoon suite(Sea View) | 31,500 Tk |
| Family Connecting (Sea View) | 36,000 Tk |
| Premium Suite (Sea View) | 65,000 Tk |
| Presidential Suite (Sea View) | 1,50,000 Tk |
| Royal Suite (Sea View) | 1,70,000 Tk |
যোগাযোগ
ইনানী বীচ, কক্সবাজার ৪৭৫০
মোবাইলঃ 09666 800 100
ই-মেইলঃ reservation@baywatch.com.bd
Website | Facebook Page
Google Map Location
#6 সী পার্ল, কক্সবাজার (Sea Pearl Cox’s Bazar)
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অবস্থিত ফাইভ স্টার সী পার্ল কক্সবাজার বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। কক্সবাজার শহরের কোলাহল থেকে মাত্র ৪০ মিনিটের দূরত্বে রিসোর্টি অবস্থিত। বিলাসবহুল রুম, স্যুট এবং দুইটি সুইমিং পুল (মহিলাদের জন্য আলাদা) ছাড়াও রিসর্টটিতে রয়েছে একটি ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, বার, টেনিস এবং ব্যাডমিন্টন কোর্ট, 3D মুভি হল, বিলিয়ার্ডস, অ্যাম্ফিথিয়েটার, একটি বিলাসবহুল স্পা এবং একটি সুসজ্জিত জিম।

সী পার্ল, কক্সবাজার রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Superior King/ Superior Double(Twin) | 4,999 Tk |
| Studio King Sea View | 6,450 Tk |
| Executive Suite Garden View with Balcony | 6,675 Tk |
| Premier King Sea View | 7,200 Tk |
| Executive Suite Sea view with Balcony | 7,800 Tk |
| Royal Family Suite Garden View | 11,400 Tk |
| Royal Family Suite Sea View | 13,650 Tk |
| Royal Paradise Suite Sea View | 37,950 Tk |
| Presidential Suite Sea View | 56,850 Tk |
যোগাযোগ
জালিয়াপালং, ইনানী, উখিয়া, কক্সবাজার
মোবাইলঃ 01844016120, 01844016001
ই-মেইলঃ rsvn1@seapearlcoxsbazar.com
Website | Facebook Page
Google Map Location
#7 জলতরঙ্গ (Jol Torongo)
কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাণকেন্দ্রে সুগন্ধা বিচে অবস্থিত জলতরঙ্গ রেস্ট হাউজ। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এই রেস্ট হাউজে ৬টি ক্যাটাগরির (প্রিমিয়াম এক্সিকিউটিভ স্যুট থেকে শুরু করে ডিলাক্স) মোট ৮৫টি রুম রয়েছে। আছে ৮০ জন অথিতির জন্য ডাইনিং এরিয়া, ৩৪ আসন বিশিষ্ট হাই-টেক কনফারেন্স রুম, রুফটপ বারবিকিউ, রেস্তোঁরা, ফিটনেস সেন্টার এবং বাচ্চাদের খেলার মাঠ সহ একটি সুবিশাল সুইমিং পুল।
জলতরঙ্গ রেস্ট হাউজ রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Economy | 8,925 Tk |
| Standard Deluxe | 11,000 Tk |
| Superior Deluxe | 12,720 Tk |
| Executive Deluxe | 16,525 Tk |
| Family Suite | 22,840 Tk |
| Executive Suite | 25,370 Tk |
| Premier Suite | 50,000 Tk |
যোগাযোগ
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ, লাবণী সৈকত, কক্সবাজার
মোবাইলঃ 09610999333, 01769-107010, 01769-107011
ই-মেইলঃ reservation@joltorongo.com.bd
Website | Facebook Page
Google Map Location
#8 নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট (Neeshorgo Hotel & Resort)
কলাতলী ডলফিন মোড় থেকে মাত্র ৫-৬ মিনিটের দূরত্বে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট। চমৎকার ইনফিনিটি সুইমিং পুল সহ সি ভিউ হোটেলটি সার্ভিসের দিক থেকে অনন্য! রিসোর্টির রুফটপ ভিউ সবার কাছে আকর্ষনীয়। বেস্ট সি ভিউ রুম পেতে হলে ৯-১২ তলা পর্যন্ত ফ্রন্ট সাইডের রুম গুলো বুকিং করতে পারেন।
নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Standard Suite (Couple Hill View) | 4,500 Tk |
| Deluxe Superior Suite (Couple Sea View) | 5,500 Tk |
| Deluxe Premier Suite (Hill View) | 5,500 Tk |
| Deluxe Premier Suite (Twin Bed) – 2nd Floor | 5,500 Tk |
| Honeymoon Couple Suite (Sea View | 5,500 Tk |
| Deluxe Premier Suite (Sea View) | 6,000 Tk |
| Deluxe premier Suite (Twin) | 7,000 Tk |
| Executive Suite (Hill View) | 9,000 Tk |
| Royal Suite (Hill View) | 9,000 Tk |
| Premier Suite (Sea View) | 12,500 Tk |
| Platinum Suite (Sea View) | 20,000 Tk |
যোগাযোগ
৪৯২, মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
মোবাইলঃ 01771-566673, 01779-969554
ই-মেইলঃ info@neeshorgo.com.bd
Website | Facebook Page
Google Map Location
#9 সিগাল হোটেল (Seagull Hotel)
কক্সবাজারের হোটেল মোটেল জোনে সুগন্ধা বিচ সংলগ্ন এলাকায় অবস্থিত সিগাল হোটেল কক্সবাজারের অন্যতম পুরনো ও পরিচিত ৫ তারকা মানের হোটেল। বঙ্গোপসাগরের একেবারে কিনারে নিজস্ব প্রাইভেট বিচসহ এই হোটেলে রয়েছে ১৮২টি রুম ও স্যুট। রুমের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আছে ডিলাক্স সি ভিউ, সুপার ডিলাক্স সি ভিউ, এক্সিকিউটিভ স্যুট ও মধুরিমা স্যুট। হোটেলে রয়েছে আউটডোর সুইমিং পুল, স্পা, ফিটনেস সেন্টার, রেস্তোরাঁ, কনফারেন্স রুম, কিডস জোন ও জ্যাকুজি সুবিধা। পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ ট্যুর ও হানিমুন প্যাকেজও রয়েছে।
সিগাল হোটেল রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Sea Side | 9,870 Tk |
| Super Deluxe Sea Side | 13,000 Tk |
| Executive Suite (Sea Side) | 25,000 Tk |
| Madhurima Suite | 63,000 Tk |
যোগাযোগ
হোটেল মোটেল জোন, কক্সবাজার সী বিচ, কক্সবাজার
মোবাইলঃ 01766666530-531, 09614444440
ই-মেইলঃ reservations@seagullhotelbd.com
Website | Facebook Page | Map Location
#10 লং বিচ হোটেল (Long Beach Hotel)
কলাতলী হোটেল মোটেল জোনে সুগন্ধা বিচ থেকে হেঁটে মাত্র ২ মিনিটের দূরত্বে অবস্থিত ফাইভ স্টার মানের লং বিচ হোটেল। কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে এই হোটেলে রয়েছে ১০৪টি ব্যক্তিগতভাবে সজ্জিত রুম, যার প্রতিটিতেই রয়েছে প্রাইভেট ব্যালকনি। সিলেক্ট কমফোর্ট বেড, ইজিপশিয়ান কটন শিট, রেইনফল শাওয়ার ও মিনিবারসহ রুমগুলো আধুনিক সুযোগ-সুবিধায় পরিপূর্ণ। হোটেলে আছে ইনডোর সুইমিং পুল, ২৪ ঘণ্টা ফিটনেস সেন্টার, স্পা, ২টি রেস্তোরাঁ, বার লাউঞ্জ, বিবিকিউ পার্ক, বিজনেস সেন্টার এবং বিনামূল্যে বিমানবন্দর শাটল সার্ভিস। উপরের তলাগুলোর রুম থেকে সমুদ্র ও পাহাড়ের মিলিত দৃশ্য উপভোগ করা যায়।
লং বিচ হোটেল রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Premier Room | 6,500 Tk |
| Deluxe Room | 8,500 Tk |
| Superior Deluxe Room | 10,000 Tk |
| Suite | 20,000 Tk |
| Premium Suite | 40,000 Tk |
যোগাযোগ
১৪, কলাতলী হোটেল মোটেল জোন, কক্সবাজার
মোবাইলঃ 01730338907, 01755660051
ই-মেইলঃ sales@longbeachhotelbd.com
Website | Facebook Page | Map Location
#11 ওশান প্যারাডাইস (Ocean Paradise Hotel & Resort)
কক্সবাজারের ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য একটি লাক্সারিয়াস অপশন হলো ৫ তারকা মানের ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট। ২০১১ সালে যাত্রা শুরু করা ওশান প্যারাডাইস কক্সবাজারের হোটেল ও রিসোর্টের মধ্যে অন্যতম অবস্থানে আছে। খরচ বেশি হলেও টপ ফ্লোরের রুম গুলো থেকে সুমদ্র দেখা যায়। একসাথে রুম থেকে সমুদ্র দেখা ও ফাইভ স্টার হোটেলের সেবা নিতে বাচাই করতে পারেন এই হোটেল ও রিসোর্টি।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe | 12,000 Tk |
| Premier Deluxe | 12,000 Tk |
| Superior Deluxe | 14,000 Tk |
| Junior Suite | 16,000 Tk |
| Executive Premier Deluxe | 16,000 Tk |
| Executive Suite | 24,000 Tk |
| Honeymoon Suite | 25,000 Tk |
| Creative Studio | 35,000 Tk |
| Presidential Suite | 90,000 Tk |
যোগাযোগ
হোটেল মোটেল জোন, কলাতলী রোড, কক্সবাজার
মোবাইলঃ 09619675675, 01938846761
ই-মেইলঃ reservation@oceanparadisehotel.com
Website | Facebook Page
Google Map Location
#12 সী প্রিন্সেস হোটেল (Sea Princess Hotel)
সুগন্ধা সি বিচের কাছে অবস্থিত ৩ স্টার মানের সী প্রিন্সেস হোটেলে আছে রুম থেকে সমুদ্র দেখার ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত রুম, ওয়াই-ফাই এবং কেবল টিভি, পাশাপাশি রয়েছে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা। বেশিরভাগ রুম থেকেই সমুদ্রের দৃশ্য দেখার সুযোগ রয়েছে।
সী প্রিন্সেস হোটেল রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Regular Couple | 6,500 Tk |
| Regular Deluxe | 7,500 Tk |
| Executive Couple | 7,500 Tk |
| Executive Couple (VIP) | 8,500 Tk |
| Executive Suite | 8,500 Tk |
| Executive Deluxe | 9,500 Tk |
| Executive Deluxe (VIP) | 10,500 Tk |
| Family Suite | 11,000 Tk |
| Crown Suite | 14,490 Tk |
যোগাযোগ
সুগন্ধা বিচ, কক্সবাজার
মোবাইলঃ 01620-895551, 01613-822522
ই-মেইলঃ info@theseaprincess.com
Website | Facebook Page
Google Map Location
#13 হোটেল সী মুন (Hotel Sea Moon)
কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত হোটেল সী মুন। এই হোটেল এ রয়েছে ১৬০ বিভিন্ন মানের রুম, কনফারেন্স রুম, নিজস্ব রেস্টুরেন্ট, বার বি কিউ পার্টি সেন্টার সহ ৩ তারকা মানের হোটেলের সকল সুযোগ-সুবিধা। এই হোটেলে টপ ফ্লোর গুলো থেকে সুন্দর সি ভিউ রুম পাবেন।
হোটেল সী মুন রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Standard Couple/Twin (Sea View) | 3,000 Tk |
| Deluxe Couple/Twin (Sea View) | 3,500 Tk |
| Interior Couple/Twin (Sea View) | 3,500 Tk |
| Deluxe Family (Sea View) | 6,000 Tk |
| Premium Couple (Sea View) | 6,000 Tk |
| Golden Honeymoon Couple (Sea View) | 6,500 Tk |
| Premium Family (Sea View) | 7,000 Tk |
| Platinum Honeymoon Couple (Sea View) | 7,000 Tk |
| Platinum Family (Sea View) | 8,000 Tk |
যোগাযোগ
কলাতলী কক্সবাজার, (হোল্ডিং-৬৫৪/১, নতুন-৮৭০/১), কক্সবাজার
মোবাইলঃ 01872-604010, 01872604012
ই-মেইলঃ hotelseamoon@gmail.com
Website | Facebook Page
Google Map Location
#14 হোটেল সমুদ্র বিলাশ (Hotel Samudra Bilash)
কলাতলী মোড়ের একেবারে কাছে কম বাজেটের বাজেটের হোটেল এর মধ্যে সী ভিউ সহ হোটেল সমুদ্র বিলাস। এটি সি ক্রাউন ও সায়মন হোটেলের মাঝামাঝিতে অবস্থিত। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ২৪ ঘন্টা জেনারেটর সার্ভিস, এল ই ডি টিভি, ফ্রি ওয়াইফাই, গরম পানির সুবিধা সহ রয়েছে প্রয়োজনীয় সকল সুবিধা। সুযোগ ও সেবার মান আপ টু মার্ক না হলেও কম বাজেটে সি ভিউ রুমের জন্যে বেছে নিতে পারেন সমুদ্র বিলাশ।
হোটেল সমুদ্র বিলাশ রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Couple Direct Sea View | 4,500 Tk |
| Couple Side Sea View | 3,500 Tk |
যোগাযোগ
কলাতলী মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
মোবাইলঃ 01712-577676, 01916447349
ই-মেইলঃ mizan7077@yahoo.com
Website | Facebook Page
Google Map Location
#15 হোটেল স্যুট সাদাফ (Hotel Suite Sadaf)
কলাতলী ডলফিন মোড় থেকে ১ কিলোমিটার দূরত্বে মেরিন ড্রাইভের পাশেই হোটেল স্যুট সাদাফ সমুদ্রের খুব কাছেই অবস্থিত। কম খরচে হোটেলের রুম থেকে সমুদ্র দেখা যাবে এমন হোটেল যদি খুজে থাকেন তাহলে হোটেল স্যুট সাদাফ হতে পারে আপনার পছন্দের তালিকায় সবচেয়ে উপরের দিকে। যদিও সার্ভিস ও অন্যান্য বিষয়ে আপনাকে ছাড় দিতে হবে। তারপরেও সাদাফ হোটেলের টপ ফ্লোরের রুম বাজেট ফ্রেন্ডলি সি ভিউ হোটেল হিসেবে অন্যন্য।
হোটেল স্যুট সাদাফ রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Honeymoon Suite | 2,500 Tk |
| Family Suite | 4,500 Tk |
যোগাযোগ
কলাতলী মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
মোবাইলঃ 01844-010221
ই-মেইলঃ hotelsuitesadafcox@gmail.com
Website | Facebook Page
Google Map Location
উপরে উল্লেখিত (Best Sea View Hotel) ও রিসোর্টগুলো থেকেই কক্সবাজারের সেরা সি ভিউ রুম পাওয়া যাবে। এছাড়াও কক্সবাজারে কলাতলী থেকে লাবনী বীচের রোডের পাশে বেশ কিছু হোটেল আছে, যেগুলোর ৪–৫ তলার উপরে কিছু সি ভিউ রুম পাওয়া যায়। যদিও সেগুলো সমুদ্র থেকে অনেক দূরে, তারপরেও আপনার বাজেট অনুযায়ী খুঁজে দেখতে পারেন।
ইনানীর দিকে মেরিন ড্রাইভ রোডের পাশেও বেশ কিছু রিসোর্ট গড়ে উঠেছে যেখানে সমুদ্র খুব কাছেই। কক্সবাজারের (Best Sea View Resort) এর অভিজ্ঞতা নিতে সেই রিসোর্টগুলোও আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
