ঢাকার ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে একসময় সবাই ছুটির দিনে গাজীপুরের রিসোর্টগুলোকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিত। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশেষ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কল্যাণে সেই চিত্রে এসেছে দারুণ পরিবর্তন। এখন কম সময়ে ও যাতায়াতের সুবিধা থাকায় মুন্সীগঞ্জের নান্দনিক রিসোর্টগুলোও হয়ে উঠেছে একদিনের ডে-আউট কিংবা ছুটির দিনের ভ্রমণের আদর্শ গন্তব্য।
রাজধানী ঢাকা থেকে মাত্র এক-দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত ঐতিহাসিক ও প্রাকৃতিক বৈচিত্র্যে ঘেরা মুন্সীগঞ্জ এখন উইকএন্ড রিফ্রেশমেন্ট ও ডে-আউটের জন্য অনেক জনপ্রিয়। পদ্মা, মেঘনা ও ইছামতি নদীর কলতান, বিস্তৃত সবুজ প্রান্তর এবং প্রকৃতির স্নিগ্ধতার মাঝে এখানে গড়ে উঠেছে বিশ্বমানের সব লাক্সারি ও ইকো রিসোর্ট। পরিবার নিয়ে কোয়ালিটি টাইম কাটানো, বন্ধুদের সাথে সুইমিং পুলে আড্ডা কিংবা নদীর বুকে মনোরম সূর্যাস্ত উপভোগ সব কিছুর জন্যই মুন্সীগঞ্জ এখন পর্যটকদের নতুন আকর্ষণ।
আজকের ভ্রমণ গাইডে জানাব মুন্সীগঞ্জের জনপ্রিয় রিসোর্টগুলোর (Best Resort in Munshiganj) বিভিন্ন প্যাকেজ, রুম ভাড়া এবং যোগাযোগের বিস্তারিত তথ্য।
#১ ঢালীস আম্বার নিবাস রিসোর্ট (Dhali’s Amber Nivaas)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রায় ১০০ বিঘা জমির ওপর নির্মিত ঢালীস আম্বার নিবাস রিসোর্টটির প্রধান আকর্ষণ ২৬ হাজার বর্গফুটের সুবিশাল সুইমিং পুল, যা দেশের অন্যতম বৃহত্তম। নান্দনিক স্থাপত্যশৈলীর এই রিসোর্টটিতে নারীদের জন্য আলাদা পুলের ব্যবস্থা রয়েছে। এছাড়া থাকার জন্য মনোরম কটেজ, বোট রাইডিং, মাছ ধরা, শিশুদের প্লে জোন ও মাল্টি-কুজিন রেস্টুরেন্ট সুবিধা রয়েছে। পারিবারিক ছুটি কাটানো কিংবা কর্পোরেট ও ফ্যামিলি ইভেন্ট আয়োজনের জন্য জায়গাটি সুবিধাজনক।
প্যাকেজ ও রুম ভাড়া
- প্রবেশ টিকিট: জনপ্রতি ২৫০ টাকা (শুধুমাত্র ঘুরে দেখার জন্য)।
- ডে-আউট মিল ও অ্যাক্টিভিটি প্যাকেজ (সকাল ৭:০০ – রাত ৮:০০): জনপ্রতি ২,০০০ – ২,৫০০ টাকা।
- সুইমিং পুল প্যাকেজ: ৯০০ টাকা।
- নাইট স্টে রেট: ৯,০০০+ টাকা থেকে ৪৫,০০০+ টাকা (১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ)।
| Room Type | Room Price |
| Cottage Room | 9,000+ Tk |
| Deluxe Room | 12,000 – 13,000 Tk |
| Executive Room | 15,000+ Tk |
| Water Lily Room | 15,000 – 20,000 Tk |
| DAN Apartment | 45,000 Tk |
যোগাযোগ
ঢালীস আম্বার নিবাস
বাহেরকোচি, ইছাপুরা রোড, সিরাজদিখান, মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01708-590300, 01708-590319
ই-মেইলঃ reservations@dhalisamberresort.com
Website | Facebook Page
#২ সুবর্ণ ভূমি রিসোর্ট (Subarna Bhumi Resort)
ঢাকা থেকে সড়কপথে প্রায় ৪০ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে সুবর্ণ ভূমি রিসোর্টটি অবস্থিত। মনোরম নদী ও প্রাকৃতিক পরিবেশের কারণে পরিবার, কাপল বা কর্পোরেট গ্রুপের ডে-আউট এবং নাইট স্টে প্যাকেজের জন্য রিসোর্টটি বেশ জনপ্রিয়। বিশাল এই প্রাঙ্গণে রিভার ভিউ কটেজ, সুইমিং পুল, নিজস্ব লেক, বাগান, কিডস জোন ও রেস্টুরেন্ট সুবিধা রয়েছে। দর্শনার্থীরা ইনডোর ও আউটডোর খেলাধুলার পাশাপাশি নদীর নৈসর্গিক সৌন্দর্য সরাসরি উপভোগ করতে পারেন।
প্যাকেজ রুম ভাড়া ও খরচ
- ডে-আউট প্যাকেজ (রুম ছাড়া): জনপ্রতি ২,৫৯৯ টাকা (প্রবেশ, দুপুরের খাবার/সেট মেনু ও স্ন্যাক্স)। শিশু (৪-৯ বছর): ৮৫০ টাকা।
- ডে-আউট প্যাকেজ (রুম সহ, সকাল ১০:৩০ – সন্ধ্যা ৬:৩০): পুল ভিউ রুম ৭,০০০ টাকা এবং রিভার ভিউ রুম ৮,০০০ টাকা।
- নাইট স্টে ফুল বোর্ড কাপল প্যাকেজ (১ রাত, খাবারসহ): পুল ভিউ রুম ১৪,৫০০ টাকা এবং রিভার ভিউ রুম ১৫,৫০০ টাকা।
| Room Type | Room Price |
| Pool View Room | 14,500 Tk |
| River View Room | 15,500 Tk |
| Pool View Cottage | 38,500 Tk |
| River View Cottage | 40,500 Tk |
নোট: রুম ভাড়ার ওপর ১৫% VAT এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য। খাবারের ক্ষেত্রে ৫% VAT প্রযোজ্য। অতিরিক্ত বেড (খাবারসহ) ৪,৫৫০ টাকা। উইকডে এবং কর্পোরেটের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রযোজ্য হতে পারে।
যোগাযোগ
সুবর্ণ ভূমি রিসোর্ট
ইসমানীর চর, হসেনদী, গজারিয়া, মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01841-921065 – 66, 01886-921060
ই-মেইলঃ info@subarnabhumi.com
Website | Facebook Page
#৩ মাওয়া রিসোর্ট (Mawa Resort)
ঢাকা থেকে ৩৮ কিলোমিটার দূরে মাওয়ার কান্দিপাড়ায় পদ্মা সেতুর খুব কাছে মাওয়া রিসোর্টটি অবস্থিত। শান্ত গ্রামীণ পরিবেশে নির্মিত এই রিসোর্টের মূল আকর্ষণ একটি বিশাল দিঘি ও এর ওপর তৈরি রঙিন কাঠের সেতু। পরিবার ও কাপলদের ডে-ট্যুর কিংবা রাত্রীযাপনের জন্য কটেজ, সুইমিং পুল, বোট রাইডিং এবং নিজস্ব রেস্টুরেন্টের সার্বিক ব্যবস্থা রয়েছে।
প্যাকেজ ও রুম ভাড়া
- ডে-আউট প্যাকেজ (রুম সহ, সকাল ৯:০০ – সন্ধ্যা ৬:০০): ৩,৫০০ টাকা থেকে ১২,০০০ টাকা।
- প্রবেশ ও সুইমিং পুল: এন্ট্রি ফি ১০০ টাকা এবং সুইমিং পুল ব্যবহার ৩৫০ টাকা প্রতি ঘণ্টা।
- নাইট স্টে (দুপুর ১২:০০ – সকাল ১১:০০): ৪,৫০০ টাকা থেকে ১৬,০০০ টাকা।
| Room Type | Room Price |
| Non A/C Room | 4,500 – 5,000 Tk |
| Deluxe Room | 7,000 Tk |
| Super Deluxe | 8,500 Tk |
| Premium Villa Cottage | 9,000 Tk |
| Suite Cottage | 16,000 Tk |
যোগাযোগ
মাওয়া রিসোর্ট
কান্দিপাড়া রোড, পুরাতন ফেরি ঘাট এলাকা, মাওয়া, মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01711057947, 01755592585, 01755592584
ই-মেইলঃ mawaresort12@gmail.com
Website | Facebook Page
#৪ পদ্মা লাক্সারি রিসোর্ট (Padma Luxury Resort)
ঢাকা থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে মাওয়ার কান্দিপাড়ায় পদ্মা নদীর কোল ঘেঁষে পদ্মা লাক্সারি রিসোর্ট অবস্থিত। ব্যালকনি বা রুম থেকেই পদ্মা সেতু ও নদীর দৃশ্য সরাসরি উপভোগ করা রিসোর্টটির অন্যতম বিশেষত্ব। পরিবার, কাপল বা বন্ধুদের জন্য এখানে এসি রিভারভিউ রুম, সুইমিং পুল, রিভারভিউ টেরেস ও মাল্টি-কুজিন রেস্টুরেন্ট সুবিধাসহ ডে-আউট এবং নাইট স্টে করার সার্বিক বন্দোবস্ত রয়েছে।
প্যাকেজ ও খরচ
| Package Type | Price |
| Couple Day Long Package | 7,500 Tk |
| Couple Night Stay Package | 8,000 Tk |
যোগাযোগ
পদ্মা লাক্সারি রিসোর্ট
কান্দিপাড়া, মাওয়া, মুন্সিগঞ্জ
মোবাইলঃ 01894-891695
ই-মেইলঃ
Website | Facebook Page
#৫ দ্য স্লো ডেক রিসোর্ট (The Slow Deck Resort)
ঢাকা থেকে সড়কপথে প্রায় ৫০ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর একদম তীরে স্লো ডেক রিসোর্ট অবস্থিত। নদীঘেঁষা শান্ত পরিবেশে সূর্যাস্ত ও স্নিগ্ধ বাতাস উপভোগ করার জন্য প্রিমিয়াম ট্রাভেলার ও কাপলদের কাছে এটি বেশ আকর্ষণীয়। রিসোর্টটিতে সানসেট ডেক, রিভারভিউ রুম, সুইমিং পুল এবং মনোরম বাগানের সুবিধা আছে। এছাড়া এখানে কাস্টমাইজড ডে-প্যাকেজ ও নাইট স্টে সার্ভিস পাওয়া যায়।
প্যাকেজ ও খরচ
| Package Type | Price |
| Sunset Experience | 2,625 Tk |
| Harmony Experience (For Corporates) | 3,200 Tk |
| Deck Day Retreat Experience | 3,675 Tk |
যোগাযোগ
দ্য স্লো ডেক রিসোর্ট
গাওদিয়া রোড, লৌহজং, মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01333-818105
ই-মেইলঃ slowdeck@theslowresorts.com
Website | Facebook Page
#৬ মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্ট (Modern Park & Resort)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় অবস্থিত মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টটি ঢাকার জিরো পয়েন্ট থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে। কম সময়ে ঢাকা থেকে যাতায়াতের সুবিধা থাকায় দিনব্যাপী ঘোরাঘুরি ও কর্পোরেট ইভেন্ট আয়োজনের জন্য রিসোর্টটি বেশ উপযোগী। সুসজ্জিত ও সবুজ প্রাঙ্গণে রয়েছে সুইমিং পুল, বাচ্চাদের কিডস প্লে জোন, নিজস্ব রেস্টুরেন্ট এবং নানা ধরনের ইনডোর ও আউটডোর বিনোদনের আয়োজন।
প্যাকেজ ও খরচ
| Package Type | Price |
| Day Long Package | 1,199 – 1,799 Tk |
| Group Night Stay Package (Minimum 6 pax) | 3,499 Tk |
| Couple Package | 6,500 – 8,000 Tk |
যোগাযোগ
মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্ট
মডার্ন গ্রিন সিটি, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, নিমতলা, মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01324-249900
ই-মেইলঃ moderngreencity@gmail.com
Website | Facebook Page
#৭ দ্য স্লো গার্ডেন রিসোর্ট (The Slow Garden Resort)
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোলতলী বাজারের কাছে দ্য স্লো গার্ডেন রিসোর্ট অবস্থিত, যা স্লো রিসোর্টস গ্রুপের একটি পরিবেশবান্ধব শাখা। ফলজ ও বনজ গাছগাছালি দিয়ে ঘেরা গ্রামীণ আবহে গড়ে ওঠা এই রিসোর্টটিতে রয়েছে কটেজ, উন্মুক্ত আউটডোর স্পেস ও মনোরম ডাইনিং ব্যবস্থা।
প্যাকেজ ও খরচ
| Package Type | Price |
| The Garden Nest Experience (Per Person) | 2,799 Tk |
| The Serene View Experience (Per Person) | 3,199 Tk |
| The Serene Water View (2 Person) | 15,000 Tk |
| Deluxe Family Room (4 Person) | 32,000 Tk |
যোগাযোগ
দ্য স্লো গার্ডেন রিসোর্ট
ঘোলতলী বাজার, লৌহজং, মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01805-559930
ই-মেইলঃ slowdeck@theslowresorts.com
Website | Facebook Page
#৮ মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট (Meghna Village Holiday Resort)
ঢাকা থেকে ৪৫ কিলোমিটার দূরে গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট অবস্থিত। সহজ যাতায়াত ব্যবস্থা এবং গ্রামীণ আবহ ও উন্মুক্ত সবুজ প্রাঙ্গণ এই রিসোর্টটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দর্শনার্থীদের সুবিধার্থে এখানে থাকার কটেজ, বিশাল প্লেগ্রাউন্ড, সুইমিং পুল এবং নিজস্ব রেস্টুরেন্ট সার্ভিস রাখা হয়েছে।
প্যাকেজ ও খরচ
| Package Type | Price |
| Day Long Package | 4,500 – 12,000 Tk |
| Night Stay Package | 4,000 – 10,000 Tk |
যোগাযোগ
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট
বালুয়াকান্দি, গজারিয়া, মুন্সীগন্জ
মোবাইলঃ 01718-471961, 01326841035
ই-মেইলঃ
Website | Facebook Page
#৯ এম জে হলিডে রিসোর্ট (MJ Holiday Resort)
ঢাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সিরাজদিখানের ইছাপুরায় ইছামতি নদীর কাছে এম জে হলিডে রিসোর্টটি অবস্থিত। প্রাকৃতিক পরিবেশে সাশ্রয়ী খরচে ছুটি কাটানো বা ডে-আউটের জন্য পরিবার ও ছোট গ্রুপের কাছে রিসোর্টটি মানানসই। এখানে সুইমিং পুল, ক্যাফেটেরিয়া, প্লেগ্রাউন্ড এবং এসি ও নন-এসি রুমে থাকার সার্বিক সুব্যবস্থা রয়েছে।
রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Non A/C Room | 4,000 Tk |
| Deluxe Room (AC) | 6,000 Tk |
যোগাযোগ
এম জে হলিডে রিসোর্ট
ইছামতি রোড, ইছাপুরা, সিরাজদিখান মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01931-410070
ই-মেইলঃ mjholidayresort@gmail.com
Website | Facebook Page
ঢাকার খুব কাছেই কম সময়ে ও ছুটি কাটানোর জন্য মুন্সীগঞ্জের ইকো ও লাক্সারি রিসোর্টগুলো পর্যটকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বিভিন্ন উৎসব, ছুটির দিন অথবা বিশেষ দিনে রিসোর্টগুলো চমৎকার সব ডিসকাউন্ট ও স্পেশাল অফার দিয়ে থাকে। ফলে মূল প্যাকেজ খরচ বা রুম ভাড়ায় পরিবর্তন আসতে পারে। তাই ভ্রমণের চূড়ান্ত পরিকল্পনা করার আগে অথবা বুকিং নিশ্চিত করার পূর্বে সংশ্লিষ্ট রিসোর্টের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করে বর্তমান অফার ও হালনাগাদ রেট জেনে নেওয়া ভাল।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
