
ঢাকার কাছাকাছি অবস্থান ও প্রাকৃতিক বৈচিত্রের জন্যে গাজীপুর জেলায় গড়ে উঠেছে অনেক গুলো রিসোর্ট। পরিবার পরিজন নিয়ে বেড়ানো, হানিমুন, ইভেন্ট, ডে ট্যুর কিংবা কর্পোরেট পিকনিক এর জন্যে গাজীপুরের রিসোর্ট গুলো সবার কাছেই জনপ্রিয়। গাজীপুরে অভিজাত বিলাসবহুল রিসোর্ট যেমন আছে তেমনি কম খরচের অনেক রিসোর্ট আছে। আমাদের এই ফিচার গাজীপুরের জনপ্রিয় ১৫টি রিসোর্ট নিয়ে।
গাজীপুরের সেরা রিসোর্ট (Best Resorts in Gazipur) নির্বাচন করা হয়েছে রিসোর্টের মান, নিরাপত্তা, সুযোগ সুবিধা ও ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে। ভ্রমণ গাইডের এই স্পেশাল রিসোর্ট গাইডে থাকছে গাজীপুর জেলার জনপ্রিয় সকল রিসোর্টের নাম, খরচ ও ভাড়ার তালিকা, বুকিং করার উপায়, যাওয়ার উপায় এবং যোগাযোগ করার তথ্য।
রিসোর্টের উল্লেখিত ভাড়া গুলো রিসোর্টের অফিশিয়াল ভাড়া। এই ভাড়ার উপর বিভিন্ন উৎসব ও সিজন উপলক্ষে প্রায় সব রিসোর্ট ডিসকাউন্ট সহ প্যাকেজ অফার দিয়ে থাকে। তাই আপনার পছন্দের রিসোর্ট বুকিং করার আগে বর্তমানে তাদের ডিসকাউন্ট অফার ও প্যাকেজ গুলো সম্পর্কে জেনে নিন।
Best Resorts in Gazipur
- Sarah Resort
- Chuti Resort
- Bhawal Resort & Spa
- Green View Golf Resort
- Nokkhottrobari Resort
- Dream Square Resort
- Rajendra Eco Resort & Village
- Reverie Holiday Resort
- Greentech Resort
- Rangamati Waterfront Resort
#১ সারাহ রিসোর্ট
সারাহ রিসোর্ট গাজীপুরের সবচেয়ে আকর্ষণীয় ও বিলাসবহুল রিসোর্ট গুলোর একটি হলো সারাহ রিসোর্ট। আধুনিক বহুতল স্থাপত্য ও সবুজ প্রকৃতিঘেরা সারাহ রিসোর্ট (Sarah Resort) পরিবার নিয়ে সময় কাটানোর জন্যে একটি আদর্শ ভ্রমণ স্থান। নান্দনিক বহুতল আবাসিক ভবন ও খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, বিশাল লেক, আধুনিক রেস্টুরেন্ট ও পরিচ্ছন্ন রিসোর্ট হিসেবে সারাহ রিসোর্ট সবার কাছে জনপ্রিয়। প্রকৃতিবান্ধব ও আধুনিক স্থাপত্যশৈলীর এই রিসোর্টে রয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ও সুযোগ সুবিধা সম্পন্ন কক্ষ।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল ও জাকুজি: বিশাল আউটডোর পুল, জাকুজি, হট টাব এবং শীতের দিনে আরামদায়ক সময় কাটানোর জন্য হিটেড পুলের ব্যবস্থা।
- প্রাইভেট ভিলা ও কটেজ: কাপলদের প্রাইভেসির জন্য রয়েছে নির্জন লেকসাইড ভিলা, ওয়াটারফ্রন্ট রিট্রিট ও বারান্দাসহ রুম।
- কায়াকিং ও বোটিং: লেকের শান্ত পানিতে রাজহাঁস নৌকা (Swan Boat) আর কায়াকিং উপভোগের সুযোগ।
- ক্যান্ডেল-লাইট ডাইনিং: রিসোর্টের ৫টি ভিন্ন ডাইনিং ভেন্যু ও কফি শপে রোমান্টিক ক্যান্ডেল-লাইট ডিনারের আয়োজন।
- প্রাকৃতিক ওয়াকওয়ে: ঐতিহাসিক ভাওয়াল বনের আবহ পাওয়া যায় এমন পথের মধ্য দিয়ে হেঁটে বেড়ানোর চমৎকার পরিবেশ।
সারাহ রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Ancient Mud House (Deluxe King & Twin) | 8,500 Tk |
| Tree House (Deluxe Queen) | 9,090 Tk |
| Water Lodge (Superior King & Twin) | 11,000 Tk |
| Raja View Tower (Superior King/Twin) | 11,000 Tk |
| Raja View Tower (Superior Top King & Twin) | 11,500 Tk |
| Torr House (Superior King) | 13,044 TK |
| Premium Villa (Premium King) | 13,500 Tk |
| Villa Suite (Executive King) | 14,000 Tk |
| Water Front Villa (Signature King) | 14,500 Tk |
| Premium Suite (Signature King) | 14,500 Tk |
| House Boat (Deluxe Queen) | 15,415 Tk |
| Two Bedroom Suite (Executive Suite) – 2 Person | 25,500 Tk |
| Lakeside Villa (Grand King) | 26,482 Tk |
| Presidential Villa (Six Person) | 66,000 Tk |
সকল রুম ভাড়ার সাথে ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাট প্রযোজ্য।
যোগাযোগ
সারাহ রিসোর্ট রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ঢাকা
মোবাইলঃ 01332556276-81
ই-মেইলঃ reservation@sarahresort.com
Website | Facebook Page
#২ ছুটি রিসোর্ট
ছুটি রিসোর্ট (Chuti Resort) গাজীপুরের সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গার উপর যত্নে গড়ে তোলা হয়েছে। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ আবহে তৈরী এই অবকাশ কেন্দ্রে রয়েছে নৌ ভ্রমণ এবং সংরক্ষিত বৃক্ষের বনে তাঁবু টানানোর ব্যবস্থা। এছাড়াও আছে ছনের তৈরী ঘর, কটেজ, মাছ ধরার ব্যবস্থা, বার্ড হাউস, ভেষজ গার্ডেন, ফল, সবজি ও ফুলের বাগান, আধুনিক রেস্টুরেন্ট, দুটি পিকনিক স্পট, গ্রামীণ পিঠার ব্যবস্থা, দুটি খেলার মাঠ এবং কিডস জোন।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল: প্রকৃতির মাঝে তৈরি ফ্রেশ ওয়াটার আউটডোর পুলের, পাশে বসে রিল্যাক্স করার ব্যবস্থা।
- কটেজ ও ভিলা: লেকের ওপর নির্মিত ডুপ্লেক্স ভিলা, ঐতিহ্য কটেজ ও ভাওয়াল কটেজ, যেগুলোর বারান্দায় বসে লেকের বাতাস উপভোগ করতে পারবেন।
- বোটিং ও কায়াকিং: শান্ত লেকে রাজহাঁস নৌকা বা কায়াকিং করার সুযোগ।
- ‘জলসিঁড়ি রেস্তোরাঁ’: দেশি ও কন্টিনেন্টাল খাবারের স্বাদ, সাথে রাতে লেকের পাড়ে লাইভ মিউজিক ও বার্বিকিউ।
- সবুজ ওয়াকওয়ে: প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে বেড়ানোর সুন্দর পথ।
ছুটি রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Twin | 7,500 Tk |
| Oitijjo Cottage | 8,000 Tk |
| Duplex Villa | 8,000 Tk |
| Wooden Cottage | 8,000 Tk |
| Premium Twin | 8,000 Tk |
| Platinum King | 9,000 Tk |
| Premium Duplex Villa | 11,000 Tk |
| Bhawal Cottage | 13,000 Tk |
| Executive Suite | 14,000 Tk |
| Family Cottage | 18,000 Tk |
| Royal Suite | 18,000 Tk |
যোগাযোগ
শুকুন্দি, আমতলি, জয়দেবপুর, গাজীপুর
মোবাইলঃ +8801777114488, +8801777114499
ই-মেইলঃ reservation@chutibd.com
Website | Facebook Page
#৩ ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা
ভাওয়াল রিসোর্ট (Bhawal Resort & Spa) এর অবস্থান গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে। সবার কাছে জনপ্রিয় ও অভিজাত এই রিসোর্ট সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ও সবুজ গাছপালা দিয়ে ছায়াঘেরা। রিসোর্টটির আয়তন প্রায় ৬৫ একর। এই রিসোর্টটিতে আছে মোট ৫টি জোন এবং ৬১টি কটেজ। ফ্যামেলি ও কাপল রিসোর্ট হিসেবে ঢাকার কাছের ভাওয়াল রাজ্যের প্যারাডাইস হিসেবে পরিচিত।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল ও জাকুজি: শালবনের মাঝে তৈরি বিশাল আউটডোর সুইমিং পুল, সাথে হট টাব ও জাকুজি সুবিধা।
- প্রাইভেট ভিলা ও স্যুইট: নিজস্ব বারান্দা, বাথটাব আর কিং-সাইজ বেডসহ ১-বেডরুম ভিলা।
- ‘২ ইউনিক ওয়েলনেস’ স্পা: শালবনের শান্ত পরিবেশের মাঝে রিফ্রেশমেন্টের জন্য পেশাদার স্পা ও মেসেজ সার্ভিস।
- লেকে বোটিং: রিসোর্টের ভেতরে থাকা ১,০০০ ফুটের দীর্ঘ লেকে কায়াকিং ও নৌকা ভ্রমণের সুযোগ।
- ফরেস্ট ডাইনিং: খোলা আকাশের নিচে বন দেখে খাবার খাওয়ার অভিজ্ঞতা এবং পুলসাইডে ক্যান্ডেল লাইট ডিনার।
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| One Bedroom Villa | 13,800 Tk |
| One Bedroom Suite | 18,100 Tk |
| Two Bedroom Suite | 26,700 Tk |
যোগাযোগ
নলজাহিনী, মির্জাপুর, গাজীপুর, ঢাকা
মোবাইলঃ +880-9611400700, +880-1871004007, +880-1871004015
ই-মেইলঃ reservation@bhawalresort.com
Website | Facebook Page
#৪ গ্রীন ভিউ গলফ রিসোর্ট
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত লাক্সারী গ্রীন ভিউ রিসোর্ট (Green View Golf Resort)। প্রচুর গাছপালা আর প্রাকৃতিক পরিবেশে ঘেরা আধুনিক এই রিসোর্ট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। সুইমিং পুল, গলফ খেলার সুযোগ, বাচ্চাদের খেলার জায়গা সহ নিজস্ব ভিলা রুমে থাকতে খরচ হবে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল ও লাইভ ঝরনা: লেকের পাশাপাশি রিসোর্টে রয়েছে সুবিশাল আউটডোর সুইমিং পুল এবং ওয়াটার ফল।
- প্রাইভেট গলফ কোর্স: রিসোর্টের অতিথিদের জন্য গলফ খেলার ও ঘুরে দেখার একচেটিয়া সুবিধা।
- লাক্সারি ভিলা ও রুম: সুইমিং পুল ভিউ ও গলফ ভিউ ব্যালকনিসহ প্রিমিয়াম রুম ও ভিলা।
- অর্গানিক ডাইনিং: রিসোর্টের নিজস্ব অর্গানিক ফার্ম থেকে সংগৃহীত উপাদান দিয়ে তৈরি এশিয়ান ফিউশন ও ইন্ডিয়ান কুইজিন রেস্তোরাঁ।
- স্পোর্টস জোন: শিশুদের প্লে এরিয়া, স্পোর্টস অ্যারেনা এবং ছোট মিনি জু-র (Mini Zoo) সুবিধা।
গ্রীন ভিউ গলফ রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Standard Room | 10,000 Tk |
| Deluxe Pool Villa | 16,675 Tk |
| Deluxe Golf Villa | 16,675 Tk |
| Deluxe Balcony | 18,400 Tk |
| Suite | 18,400 Tk |
| Swan Villa | 20,000 Tk |
যোগাযোগ
আনসার রোড, ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর – ১৭৪০
মোবাইলঃ +88 09614733684
ই-মেইলঃ reservations@greenviewgolfresort.com
Website | Facebook Page
#৫ নক্ষত্রবাড়ি রিসোর্ট
ঢাকার কাছেই গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার প্রত্যন্ত এলাকায় মনোরম ও গ্রামীণ পরিবেশে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ গড়ে তুলেছেন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নক্ষত্রবাড়ি রিসোর্ট (Nokkhottrobari Resort)। এখানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আনাগোনা থাকে সবসময়।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল: প্রকৃতির মাঝে তৈরি ফ্রেশ ওয়াটার আউটডোর পুলের, পাশে বসে রিল্যাক্স করার ব্যবস্থা।
- কটেজ ও ভিলা: লেকের ওপর নির্মিত ডুপ্লেক্স ভিলা, ঐতিহ্য কটেজ ও ভাওয়াল কটেজ, যেগুলোর বারান্দায় বসে লেকের বাতাস উপভোগ করতে পারবেন।
- কাপল ফুল-বোর্ড প্যাকেজ: এসি রুম, সব বেলার খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার) এবং ফ্রি বোটিং ও পুল ব্যবহারের সুবিধা প্যাকেজ মূল্য ৯,৯৯৯ থেকে ১১,৯৯৯ টাকা।
- বোটিং ও কায়াকিং: শান্ত লেকে রাজহাঁস নৌকা বা কায়াকিং করার সুযোগ।
- ‘জলসিঁড়ি রেস্তোরাঁ’: দেশি ও কন্টিনেন্টাল খাবারের স্বাদ, সাথে রাতে লেকের পাড়ে লাইভ মিউজিক ও বার্বিকিউ।
- সবুজ ওয়াকওয়ে: প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে বেড়ানোর সুন্দর পথ।
নক্ষত্রবাড়ি রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Couple Regular | 6,957 Tk |
| Twin Regular | 6,957 Tk |
| Deluxe Couple | 8,222 Tk |
| Deluxe Cottage | 10,752 Tk |
| Family Suite | 20,240 Tk |
| Premium Suite | 22,770 Tk |
| Family Bungalow | 27,830 Tk |
যোগাযোগ
রাজাবাড়ি বাজার, শ্রীপুর, গাজীপুর
মোবাইলঃ +880 1772224281, +880 1772224282
ই-মেইলঃ sales@nokkhottrobari.com
Website | Facebook Page
#৬ ড্রিম স্কয়ার রিসোর্ট
সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা নান্দনিকতার ছোঁয়ায় গাজীপুর জেলার উত্তরে মাওনার অজহিরচালা গ্রামে প্রায় ১২০ বিঘা জমির উপর গড়ে উঠেছে ড্রিম স্কয়ার রিসোর্ট (Dream Square Resort)। অতিথিদের বিশ্রামের জন্য এখানে আছে প্রায় ১০০টি আধুনিক কটেজ রুম। এছাড়া রিসোর্টে আছে প্রাইভেট টাওয়ার। ফলে দর্শনার্থীরা টাওয়ারে উঠে আশেপাশের প্রকৃতি ও তার সৌন্দর্য উপভোগ করতে পারে এক নিমিষেই। আনাচে-কানাচে আছে মাছ, বানর, অজগর সাপসহ বিভিন্ন প্রাণীর মনকাড়া অপূর্ব সব কারুকার্যময় ভাস্কর্য।
সুযোগ-সুবিধা:
- রোমান্টিক ভিলা ও মাড হাউস: লেকের ওপর তৈরি ওয়াটার ভিলা, ঐতিহ্যবাহী ‘মাড হাউস’ এবং কাঁচের দেয়ালের এক্সিকিউটিভ ভিলা।
- লেকে বোটিং ও ডাইনিং: সুপরিসর লেকে প্যাডেল বোটিং ও কায়াকিং এবং লেকের পাড়ে ওপেন এয়ার ডাইনিং ও কফি শপ।
- জাকুজি ও জিমেসিয়াম: সুইমিং পুলের পাশাপাশি আধুনিক জাকুজি এবং স্বাস্থ্যসচেতন অতিথিদের জন্য ফিটনেস জিম।
- সাইক্লিং ও ভিউ টাওয়ার: পুরো রিসোর্ট দেখার উচ্চ ভিউ টাওয়ার, চমৎকার সাইক্লিং পথ ও ইনডোর মুভি থিয়েটার।
- ফুল-বোর্ড প্যাকেজ: ৩ বেলার বুফে খাবার, পুল অ্যাক্সেস এবং ওয়েলকাম ড্রিংকস সমৃদ্ধ বিশেষ কাপল প্যাকেজ।
ড্রিম স্কয়ার রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Standard | 6,000 Tk |
| Mud House | 6,000 Tk |
| Deluxe Regular | 8,000 Tk |
| Dream Couple | 9,000 Tk |
| Deluxe Triple | 11,000 Tk |
| Dream Executive Twin | 11,000 Tk |
| Blue Suite | 12,000 Tk |
| Green Suite | 14,000 Tk |
| Superior Villa | 40,000 Tk |
| Executive Suite | 54,000 Tk |
যোগাযোগ
চকপাড়া, মেডিক্যাল মোড়, মাওনা, গাজীপুর-১৭৪০
মোবাইলঃ 01755603310, 01755603311
ই-মেইলঃ reservation@dreamsquareresort.com
Website | Facebook Page
#৭ রাজেন্দ্র ইকো রিসোর্ট
রাজেন্দ্রপুরের শাল বনের একদম গহীনে প্রায় ৮০ বিঘা জমির ওপর অবস্থিত দেশের অন্যতম সেরা রিসোর্ট রাজেন্দ্র ইকো রিসোর্ট (Rajendra Eco Resort & Village)। সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজরের তত্বাবধানে যৌথ মালিকানায় গড়ে উঠে এই রিসোর্ট। শহরের প্রাচীরে ঘেরা একঘেয়ে জীবন থেকে মুক্তি নিতে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে।
সুযোগ-সুবিধা:
- ইকো কটেজ ও মাটির ঘর: শালবনের মাঝে তৈরি ঐতিহ্যবাহী মাটির ঘর ও আধুনিক কটেজ।
- সুইমিং পুল ও স্পা: প্রকৃতির ছোঁয়ায় আউটডোর সুইমিং পুল, মেসেজ এবং স্পা সেবার ব্যবস্থা।
- ওয়াচ টাওয়ার: প্রতিটি কটেজের ছাদে ও প্রাঙ্গণে পুরো বনের সবুজ ভিউ দেখার জন্য ভিউ/ওয়াচ টাওয়ার।
- অর্গানিক ফার্মিং ও লেক: নিজস্ব অর্গানিক শাকসবজির খামার, শান্ত লেকে নৌকা ভ্রমণ ও মাছ ধরার সুবিধা।
- রেস্টুরেন্ট: প্রায় ২০০ জনের ধারণক্ষমতাসম্পন্ন ইনডোর ও আউটডোর রেস্টুরেন্ট সুবিধা।
রাজেন্দ্র ইকো রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Mud House Room | 4,000 Tk |
| Platinum Room | 6,000 Tk |
| Day Long Couples | 7,000 Tk |
যোগাযোগ
ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে, মাওনা ভাবানিপুর, গাজীপুর
মোবাইলঃ 01713638723
ই-মেইলঃ support@howello.com
Website | Facebook Page
#৮ রিভেরি হলিডে রিসোর্ট
মোটামুটি বাজেটের রিসোর্ট হিসেবে আপনার পছন্দ হতে পারে রিভেরি হলিডে রিসোর্ট (Reverie Holiday Resort)। ঢাকার কাছে গাজীপুরের সালনায় এর অবস্থান। পরিবারের সদস্যদের নিয়ে এখানে আনন্দঘন মুহূর্ত কাটিয়ে আসতে পারেন। বাংলো ক্যাটাগরির রুম গুলোতে থাকতে খরচ হবে ৪০০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত।
সুযোগ-সুবিধা:
- আধুনিক ডুপ্লেক্স কটেজ: বড় টেরেস বা বারান্দাসহ গ্লাস উইন্ডোর মডার্ন ডুপ্লেক্স বাংলো ও রুম।
- ক্যাম্পিং ও টেন্ট সাইট: রোমাঞ্চপ্রিয় কাপলদের জন্য শালবনের মাঝে নিরাপদ ক্যাম্পিং ও টেন্টে থাকার আয়োজন।
- কিডস জোন ও ট্রেইল: সবুজ বাগানের মাঝ দিয়ে হাঁটার পথ এবং বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন জোন।
- মাছ ধরা ও ডাইনিং: রিসোর্টের লেকে মাছ ধরার সুবিধা এবং দেশীয় স্বাদের ক্যাটারিং ও ইন-হাউস ডাইনিং।
রিভেরি হলিডে রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Ac Standard Room In Duplex Bungalow | 4,000 Tk |
| Ac Standard Room – Reverie Pond-Side Building | 4,000 Tk |
| Ac Deluxe Room In Eastern Bungalow | 5,000 Tk |
| Ac Family Room In Duplex Bungalow | 6,000 Tk |
| Ac Premium Room In Forest Bungalow | 6,000 Tk |
যোগাযোগ
টেক কাঠুরা, মইসানবারি, গাজীপুর – ১৭০৩
মোবাইলঃ +88 0170 5566336, +88 0170 5566335
ই-মেইলঃ info@reverie.com.bd
Website | Facebook Page
#৯ গ্রিনটেক রিসোর্ট
গাজীপুরের নিভৃত গ্রাম ভবানীপুরে গ্রামীণ পরিবেশে গড়ে তোলা হয়েছে গ্রিনটেক রিসোর্ট (Greentech Resort)। ঢাকা থেকে মাত্র ৫৬ কিলোমিটার দূরে এই রিসোর্টের অবস্থান। এই রিসোর্ট এর বিশেষ আকর্ষণ হচ্ছে পানির উপর কাঠের মাচার কটেজ। ডিলাক্স ও ওয়াটার কটেজ গুলোতে থাকতে খরচ হবে ৪০০০ থেকে ৬০০০ টাকা পর্যন্ত।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল ও রাইডস: খোলামেলা বড় আউটডোর সুইমিং পুল এবং কিডস রাইডস সুবিধা।
- ভিআইপি কটেজ ও রেস্ট রুম: কাপলদের প্রাইভেসির জন্য সুসজ্জিত ভিআইপি কটেজ ও শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
- বোটিং ও ফিশিং: নিজস্ব দিঘি ও লেকে নৌকা ভ্রমণ এবং মাছ ধরার আনন্দ উপভোগের সুযোগ।
- বিশাল খোলা মাঠ: আউটডোর খেলাধুলা ও হেঁটে বেড়ানোর জন্য ২টি বিশালাকার সবুজ মাঠ ও গার্ডেন।
- ক্যাটারিং ও ডাইনিং: সুপরিসর ডাইনিং স্পেস ও মানসম্মত ডাইনিং সার্ভিস।
গ্রিনটেক রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Queen | 4,000 Tk |
| Deluxe Twin | 5,000 Tk |
| Water Cottage | 6,000 Tk |
| Parijat Hall | 15,000 Tk |
| Conference Hall | 25,000 Tk |
| Aparajit Hall | 60,000 Tk |
যোগাযোগ
ভাবানীপুর, গাজীপুর
মোবাইলঃ +88 06 82555080, +88 01777 737351, +88 01777 737354
ই-মেইলঃ greentechresort@yahoo.com
Website | Facebook Page
#১০ রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট
রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট (Rangamati Waterfront Resort) গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। এখানে রয়েছে পিকনিক স্পট, লেকে মাছ ধরা এবং ডে লং প্যাকেজে ঘুরে দেখার ব্যবস্থা। শালগাছ ঘেরা এই রিসোর্টের লেকে নৌ-ভ্রমণের ব্যবস্থার সঙ্গে সুইমিং পুলও রয়েছে।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল: শালবনের সবুজ ঘেরা সুপরিসর আউটডোর পুল, যেখানে নাইট-স্টে গেস্টরা ফ্রিতে নামতে পারেন।
- কটেজ ও লেকভিউ রুম: পাহাড়ি ছাঁচে তৈরি ‘গোল্ড কটেজ’ এবং লেকের ভিউ সম্বলিত ‘সিলভার প্রিমিয়ার রুম’।
- লেকে বোটিং ও ‘লাভ কর্নার’: লেকে নৌকা ভ্রমণ এবং বসা বা ছবি তোলার জন্য তৈরি ‘লাভ কর্নার’।
- পুলসাইড বারবিকিউ: রাতের বেলা খোলা জায়গায় বা পুলের পাশে লাইভ বার্বিকিউ খাবারের ব্যবস্থা।
- ঝুলন্ত সেতু ও ওয়াকওয়ে: রাঙ্গামাটি আবহ দেওয়া ঝুলন্ত সেতু আর বনের মাঝখান দিয়ে হাঁটার পথ।
রুম ভাড়া ও খরচ
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Day Long Package | 1,800 Tk |
| Silver Premier Room | 6,500 Tk |
| Platinum Cottage | 14,000 Tk |
| Gold Cottage | 14,000 Tk |
যোগাযোগ
শিনবহ বাজার, রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট রোড, শাফিপুর, কালিয়াকৈর, গাজীপুর
মোবাইলঃ 01811 414074, 01811 414080, 01955 444555
ই-মেইলঃ rangamati.waterfront@gmail.com
Website | Facebook Page
#১১ পুবাইল রিসোর্ট ক্লাব
পুবাইল রিসোর্ট ক্লাব (Pubail Resort Club) গাজীপুর জেলার ভাধুনে অবস্তিত। ঢাকা থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে এই রিসোর্ট ৩০ বিঘা জমির ওপর নির্মিত। ঢাকার খুব কাছেই অবস্থিত এই রিসোর্টে কোলাহল এড়াতে বেশ খোলা মেলা ভাবেই তৈরি করা হয়েছে। গাছপালার ডালে ডালে ডাকে পাখি, আছে মুক্ত বাতাস, ভোর বেলার শীতল পরিবেশের সাথে হতে পারে এক সুন্দর শুরু। জলাধারের পাশ দিয়ে সাজানো সারি সারি নারিকেল গাছ যোগ করেছে এক অন্য মাত্রা।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল ও ওয়াটার পার্ক: অল-ইয়ার আউটডোর সুইমিং পুল ও ছোট ওয়াটার রাইডস।
- লেক সাইড রুম: লেক ও নদীর দৃশ্য সম্বলিত এসি ব্যালকনি রুম।
- ফিটনেস সেন্টার ও ইনডোর গেমস: আধুনিক জিমনেসিয়াম ও নানা ধরণের ইনডোর গেমসের আয়োজন।
- লাইভ বারবিকিউ ও রেস্টুরেন্ট: পুলসাইড চারকোল গ্রিল বার্বিকিউ এবং রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট।
- পেট-ফ্রেন্ডলি সার্ভিস: পোষা প্রাণী সঙ্গে নিয়ে ভ্রমণের বিশেষ সুবিধা।
পুবাইল রিসোর্ট ক্লাব রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| DELUXE COUPLE ROOM | 6,000 Tk |
| SUPERIOR DELUXE COUPLE ROOM | 8,000 Tk |
| SUPERIOR DELUXE TWIN ROOM | 10,000 Tk |
| GRAND SUPERIOR ROOM | 12,000 Tk |
| TWO BEDROOM FAMILY COTTAGE | 24,000 Tk |
যোগাযোগ
বাড়ি নং – ৮০১, ভাধুন, গাজীপুর
মোবাইলঃ 01705 555888, 01705 555999
ই-মেইলঃ info@pubailresortclub.com
Website | Facebook Page
#১২ আরশিনগর রিসোর্ট
আরশিনগর রিসোর্ট (Arshinagar Resort) গাজীপুর জেলার ভাওয়াল এলাকায় অবস্থিত একটি মনোরম অবকাশ কেন্দ্র, যা ঢাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। নগর জীবনের ক্লান্তি দূর করতে এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এটি একটি আদর্শ স্থান। আরশিনগর রিসোর্টে ডে লং ও নাইট স্টে প্যাকেজ সহ রাতে থাকতে খরচ হবে ২,৬০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত।
সুযোগ-সুবিধা:
- শালবন ঘেরা সুইমিং পুল: বনের মাঝে পুলের পানিতে সময় কাটানোর সুযোগ (থাকার অতিথিদের জন্য ফ্রি)।
- লাক্সারি কটেজ: ‘এমারেল্ড সুইট’ ও ‘প্রিমিয়াম স্কাইভিউ কটেজ’-এ শালবনের ভিউ, ডাবল বাথটাব ও ওপেন-এয়ার ফরেস্ট শাওয়ার।
- নাইট স্টে ও ডে-এসকেপ: নাইট স্টে ও ডে-আউট প্যাকেজের বিশেষ সুবিধা।
- বোটিং ও মাছ ধরা: রিসোর্টের লেকে শান্ত মনে নৌকা চালানো বা মাছ ধরার ব্যবস্থা।
- ‘ফরেস্ট ডাইন’ রেস্তোরাঁ: স্পেশাল হাঁসের মাংসের কারিসহ থাই ও দেশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ।
আরশিনগর রিসোর্ট প্যাকেজ, রুম ভাড়া ও খরচ
| Package | Price |
| Hill Vibe Daylong | 2,699 Tk |
| Ocean Vibe Daylong | 4,999 Tk |
| Royal Executive Rooms Night Stay | 7,000 Tk |
| A/C Deluxe Bungalow Night Stay | 22,000 Tk |
যোগাযোগ
পাজুলিয়া, জয়দেবপুর, গাজীপুর
মোবাইলঃ 01626462661, 01976462661
ই-মেইলঃ info@arshinagarresort.com
Website | Facebook Page
#১৩ সাহেব বাড়ি রিসোর্ট
অল্প সময়ের অবসরে ঢাকার কাছে ঘুরতে যাওয়ার জন্য গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে অবস্থিত সাহেব বাড়ি রিসোর্ট (Saheb Bari Resort) এক অনন্য নাম। প্রথম দর্শনেই সাজানো গুছানো ছিমছাম সাহেব বাড়ি রিসোর্ট আগত অতিথিদের মন জয় করে নেয়। প্রায় ১৫ বিঘা জায়গার উপর নির্মিত এই রিসোর্টের প্রধান গেইট দিয়ে প্রবেশ করতেই ৫ তলা বিশিষ্ট মূল রিসোর্ট ভবন, সুইমিং পুল, রেস্টুরেন্ট, অডিটরিয়াম, সবুজ ঘাসের মাঠ এবং শান বাঁধানো ঘাটের পুকুর প্রভৃতি চোখে পড়ে। একান্তে বসে গল্প করার জন্য রিসোর্ট জুড়ে গাছের নিচে আছে কাঠের তৈরী বেঞ্চের ব্যবস্থা। সেই সাথে আছে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেইমসের সুবিধা।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল: বিশাল আউটডোর সুইমিং পুল এবং রিসোর্টের দৃষ্টিনন্দন রুফটপ টেরেস/ছাদ।
- লাক্সারি ও রোমান্টিক স্যুইট: সাউন্ডপ্রুফ ও আধুনিক আসবাবপত্র সমৃদ্ধ প্রিমিয়াম ও রোমান্টিক কাপল রুম।
- বার্বিকিউ ও পিকনিক স্পট: রাতে পুলসাইড বার্বিকিউ গ্রিল করার ব্যবস্থা ও ছোট পিকনিক জোন।
- লোকাল কুইজিন রেস্তোরাঁ: ঐতিহ্যবাহী স্থানীয় খাবার সমৃদ্ধ নিজস্ব রেস্তোরাঁ ও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
- ২৪ ঘণ্টা সার্ভিস: প্রাইভেসির সুবিধার্থে ২৪ ঘণ্টা রুম সার্ভিস ব্যবস্থা।
সাহেব বাড়ি রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Single Bed Cottage | 2,500 Tk |
| Village Cottage | 4,500 Tk |
| Twin Deluxe | 5,500 Tk |
| Water Cottage | 6,000 Tk |
| Couple Deluxe | 6,000 Tk |
| Super Deluxe | 7,500 Tk |
| Vip Deluxe | 12,000 Tk |
যোগাযোগ
বাড়ৈপাড়া রোড, দলিপাড়া, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর- ১৭৪২
মোবাইল: 01721163536, 01715765852
ই-মেইলঃ sahebbariresort@gmail.com
Facebook Page
#১৪ মাটির মায়া ইকো রিসোর্ট
গাজীপুরের শ্রীপুরে নয়নাভিরাম সবুজ প্রাকৃতিক পরিবেশে মাটির মায়া ইকো রিসোর্ট (Matir Maya Eco Resort) অবস্থিত। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে এটি একটি আদর্শ স্থান।
সুন্দর এই রিসোর্ট এর সুবিধাগুলো হল লেকমুখী আধুনিক কটেজ, সুইমিংপুল, মাছ ধরবার আয়োজন, কিডস জোন, খেলার মাঠ, রেস্টুরেন্ট ও কনফারেন্স রুম।
সুযোগ-সুবিধা:
- প্রকৃতির মাঝে আউটডোর পুল: সুসবুজ গাছপালা দিয়ে ঘেরা সুন্দর সুইমিং পুল।
- ইকো কটেজ ও রুম: মাটির ছোঁয়ায় তৈরি প্রাকৃতিক ঠাণ্ডা এসি ও নন-এসি কটেজ রুম।
- অর্গানিক খাবার: রিসোর্টের নিজস্ব প্রক্রিয়ায় তৈরি প্রাকৃতিক ও তাজা খাবারের ব্যবস্থা।
- ন্যাচারাল ট্রেইল ও বোট রাইড: মনোরম লেকে নৌকা ভ্রমণ ও রিসোর্টের ল্যান্ডস্কেপে হেঁটে বেড়ানোর সুব্যবস্থা।
মাটির মায়া ইকো রিসোর্ট প্যাকেজ, রুম ভাড়া ও খরচ
| Room Type / Package | Price |
| Deluxe Double | 12,500 Tk |
| Premimum Double | 14,500 Tk |
| Daylong Bliss (8 AM to 6 PM) | 2,500 Tk |
| Weekend Full Board | 12,500 Tk |
যোগাযোগ
উত্তর পেলাইদ,তালতলি, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর
মোবাইলঃ 01867877677, 01619627811-12
ই-মেইলঃ matirmayaecoresort@gmail.com
Website | Facebook Page
#১৫ জলেশ্বরী রিসোর্ট
গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এর ফাউগানে মনোরম পরিবেশে অবস্থিত জলেশ্বরী রিসোর্ট (Joleswori Resort)। পরিবার পরিজন, বন্ধু-বান্ধব কিংবা অফিস কলিগদের নিয়ে সবুজে ঘেরা পরিবেশে সময় কাটাতে চলে আসতে পারেন ঢাকা থেকে খুব কাছে এই জলেশ্বরী রিসোর্টে। প্রায় ১০০ বিঘা জমির উপর নির্মিত রিসোর্টটি সম্পুর্ণ রুপে সবুজ গাছ-গাছালি দ্বারা বেষ্টিত যা সহজেই ভ্রমন পিপাসুদের মন জয় করে নেয়। রিসোর্টটিতে রয়েছে অতিথিদের জন্য তিনটি সুসজ্জিত ভবন, সুইমিংপুল, রেস্টুরেন্ট, বিশাল খেলার মাঠ, বাচ্চাদের খেলার স্থান ও বিশাল আকারের পুকুর। তাছাড়া আছে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমস এর সুব্যবস্থা।
সুযোগ-সুবিধা:
- সুইমিং পুল: স্বচ্ছ পানির আউটডোর সুইমিং পুল ও রিল্যাক্সিং এরিয়া।
- লেকে বোটিং ও মাছ ধরা: রিসোর্টের নিজস্ব জলাশয় বা দিঘিতে প্যাডেল বোট চালানো ও ছিপ দিয়ে মাছ ধরার সুযোগ।
- বাগান ও খোলা মাঠ: সবুজ ঘাসের গালিচায় ঘেরা সুপরিসর গার্ডেন এবং বসার সুব্যবস্থা।
- ইন-হাউস রেস্তোরাঁ: দেশি, ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সমন্বয়ে সমৃদ্ধ রেস্তোরাঁ সার্ভিস।
- নিরাপত্তা ও প্রাইভেসি: কাপলদের সুবিধার্থে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা ও ফ্রন্ট ডেস্ক সার্ভিস।
জলেশ্বরী রিসোর্ট রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Daylong Package | 5,000 Tk |
| Night Stay Package | 6,500 Tk |
যোগাযোগ
ফাউগান, রাজেন্দ্রপুর, কাপাসিয়া, গাজীপুর
মোবাইলঃ 01950575774-76
ই-মেইলঃ joleswori@gmail.com
Facebook Page
এছাড়া গাজীপুরের জনপ্রিয় রিসোর্ট গুলোতে কম খরচে থাকতে চাইলে ছুটির দিন গুলো পরিহার করে অফ পিক টাইম গুলোতে ভ্রমণ করতে পারেন। এই সময় ডিসকাউন্ট এর পরিমাণ অনেক বেশী হয়ে থাকে। রাতে না থেকে শুধু সারাদিনের জন্যে ডে লং প্যাকেজ গুলোও দেখতে পারেন।
গাজীপুরের কোন রিসোর্ট নিয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তা কমেন্ট করে শেয়ার করুন সবার সাথে। আপনার দৃষ্টিতে কোন রিসোর্ট সবেচেয়ে ভালো তাও জানাতে পারেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।