প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা কাপ্তাই লেক (Kaptai Lake) ভ্রমণপিপাসুদের জন্য এক অনন্য গন্তব্য। নীল জলরাশি, পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে ভেসে থাকার অভিজ্ঞতার জন্যে কাপ্তাই লেক সবদিক থেকেই সেরা। কাপ্তাই লেকে ঘুরে বেড়াবার জন্যে ট্রেডিশনাল ইঞ্জিন বোটের পাশাপাশি এখন বেশকিছু বিলাসবহুল হাউজবোট ও আছে।

প্রিমিয়াম হাউজবোট গুলোতে আরামদায়ক থাকার ব্যবস্থা, সুস্বাদু মজার সব খাবার এবং আধুনিক সুযোগ-সুবিধা সহ আপনি পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে উপভোগ করতে পারবেন কাপ্তাই লেকের সৌন্দর্য।

কাপ্তাই লেকে অনেক গুলো হাউজবোট রয়েছে। প্রতিটি হাউজবোটের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এই আর্টিকেলে কাপ্তাই লেকের সেরা হাউজবোটগুলোর (Kaptai Lake Houseboats) ভাড়া, বুকিং তথ্য, ফেসবুক পেজ ও যোগাযোগের বিস্তারিত তথ্য পাবেন একসাথে।

প্রমোদিনি বোট লাইফ (Promodini Boat Life)

প্রমোদিনি বোট লাইফ হল রাঙ্গামাটির প্রথম বিলাসবহুল হাউস বোট। এই হাউস বোটে আছে প্রাইভেট ডুপ্লেক্স হাউজবোটে থাকার সুবিধা, প্রশস্ত এসি কেবিন, আধুনিক ওয়াশরুম, রুফটপ ওপেন লাউঞ্জ। এছাড়া ইঞ্জিন বোটে টুরিস্ট স্পট ভ্রমণ, আনলিমিটেড কায়াকিং, রাঙামাটির ঐতিহ্যবাহী খাবার ও লাইভ মিউজিক এর সুবিধা।

প্রমোদিনি বোট লাইফ

প্রমোদিনি বোট লাইফ খরচ ও প্যাকেজ প্রাইস
২ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৬,৭৫০ টাকা
২ দিন ২ রাতের প্যাকেজ জনপ্রতি – ৭,৫০০ টাকা

যোগাযোগ
নীলাঞ্জনা বোট ক্লাব এন্ড রিসোর্ট, রাঙ্গামাটি
মোবাইলঃ 01833-334305
Facebook Page

রাঙ্গাতরী (Rangatori Luxury Houseboat)

ছোট পরিবার বা ৬-১০ জনের গ্রুপ নিয়ে যারা কাপ্তাই লেক ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হাউস বোট হতে পারে রাঙ্গাতরী। রাঙ্গাতরী হাউস বোটে আছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল দুটি লাক্সারি রুম, ও একটি লবি। রয়েছে রুফটপ ডাইনিং, কিচেন, এটাচ বেলকনি, রয়েছে আধুনিক এটাচ ওয়াশরুম, রয়েছে ২টি করে ফ্যান, আলমিরা, লকার সহ পর্যাপ্ত চার্জিং পয়েন্ট ও দৃষ্টিনন্দন লাইটিং। এছাড়া লাইফ জ্যাকেট, সেফটি বয়া, অগ্নিনির্বাপক যন্ত্র সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

রাঙ্গাতরী

রাঙ্গাতরী হাউস বোট খরচ ও প্যাকেজ প্রাইস
ডে ট্রিপ প্যাকেজ জনপ্রতি – ২,৭০০ টাকা থেকে ৪,২০০ টাকা
১ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ২৪,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা
২ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৩৬,০০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা

যোগাযোগ
রাঙ্গামাটি
মোবাইলঃ 01853496162
Facebook Page

রয়েল অ্যাডভেঞ্চার (Royal Adventure Luxury Houseboat)

রয়েল অ্যাডভেঞ্চার লাক্সারি হাউসবোট কেরালার হাউস বোটের আদলে তৈরি করা হয়েছে। রাঙ্গামাটির অন্যতম প্রধান আকর্ষণ হলো “কাপ্তাই লেক”। সবুজ পাহাড় বেস্টিত কাপ্তাই হ্রদের শান্ত জল যে কারো মন ভুলাতে সক্ষম। রয়েল অ্যাডভেঞ্চার লাক্সারি হাউসবোটে মোট ৮টি অ্যাটাচ ওয়াশরুম সহ শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছে। এছারা রয়েছে একটি বিশাল লবি, রুফটপ রেস্টুরেন্ট, বার্বিকিউ জোন এবং বাচ্চাদের খেলার জায়গা।

রয়েল অ্যাডভেঞ্চার

রয়েল অ্যাডভেঞ্চার লাক্সারি হাউসবোট খরচ ও প্যাকেজ প্রাইস
ডে ট্রিপ প্যাকেজ জনপ্রতি – ৩,৭৫০ টাকা থেকে ৪,৭৫০ টাকা 
২ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৭,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকা

যোগাযোগ
কাপ্তাই লেক, রাঙ্গামাটি
মোবাইলঃ 01619941700, 01619941701, 01619941702
Facebook Page

মায়ালিন ভাসমান ভিলা (Mayaleen Floating Villa)

মায়ালিন ভাসমান ভিলা হলো কাপ্তাই লেকের পানিতে ভেসে থাকা এক আধুনিক বিলাসবহুল হাউসবোট। মায়ালিন ভাসমান ভিলার রয়েছে ৪টি এসি কেবিন, একটি কমন কেবিন, ২টি কমন টয়লেট, সঙ্গে ছাদের ওপেন রুফ লাউঞ্জ ও দু’পাশের ডেক থেকে লেকের সৌন্দর্য উপভোগের সুযোগ। এখানে ভ্রমণকারীরা ইচ্ছেমত কায়াকিং ও ফিশিং, ভাসমান সুইমিং পুলে সাঁতার, জাকুজি তে রিল্যাক্সেশন, এমনকি টেলিস্কোপ দিয়ে চাঁদ-নক্ষত্র পর্যবেক্ষণের সুযোগও পাবেন।

মায়ালিন ভাসমান ভিলা

মায়ালিন ভাসমান ভিলা খরচ ও প্যাকেজ প্রাইস
২ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৬,৮০০ টাকা থেকে ৯,৮০০ টাকা

যোগাযোগ
কাপ্তাই লেক, রাঙ্গামাটি
মোবাইলঃ 01790-103507, 01917-753197
Facebook Page

সুখের তরী (Sukher Tori A Premium Houseboat)

সুখের তরী হাউস বোট সম্পূর্ণ কাঠের তৈরি একটি দৃষ্টিনন্দন হাউসবোট। এই হাউস বোটে রয়েছে ৬টি সুপ্রশস্ত কেবিন, প্রতি কেবিনে এসি,লাইট, ফ্যান এবং চার্জিং পয়েন্ট, আলাদা ২ টি ওয়াশরুম (হাই কমোড), ট্রান্সপারেন্ট উইন্ডো। এছারা থাকছে ফ্রেশ খাবার, জেনারেটর সার্ভিস, রাতের বেলা এসি সার্ভিস এবং সার্বক্ষণিক চায়ের সুব্যবস্থা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া।

সুখের তরী

সুখের তরী হাউস বোট খরচ ও প্যাকেজ প্রাইস
২ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৬,৫০০ টাকা থেকে ৭,৫০০ টাকা 
১ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা

যোগাযোগ
কাপ্তাই লেক, রাঙ্গামাটি
মোবাইলঃ 01880879599
Facebook Page

স্বপ্নডিঙি (Shwapno Dingi – A Luxury House Boat)

স্বপ্নডিঙি হাউজ বোট কাপ্তাই লেকের জলে ভেসে থাকা এক অনন্য অভিজ্ঞটা দিবে আপনাকে। যেখানে ৬টি এসি বেডরুম, ২টি বাথরুম (কমন ও প্রাইভেট), এবং অত্যাধুনিক রুফটপ প্রিমিয়াম ডাইনিং স্পেস রয়েছে যার সৌন্দর্য উপভোগ করা যায় ছাদের ওপেন-লাউঞ্জে। স্বপ্নডিঙি হাউসবোটে প্রতিটি মুহূর্তে এক অসাধারণ যাত্রা উপভোগ করবেন।

স্বপ্নডিঙি হাউস বোট খরচ ও প্যাকেজ প্রাইস
২ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৬,৫০০ টাকা থেকে ৮,৫০০ টাকা 

যোগাযোগ
কাপ্তাই লেক, রাঙ্গামাটি
মোবাইলঃ 01911060900

লুসাই (Lushai The Water Villa)

লুসাই হলো রাঙ্গামাটিতে কাপ্তাই লেকের উপর অবস্থিত একটি বিলাসবহুল হাউসবোট বা ভাসমান ভিলা, যেখানে পর্যটকরা লেকের শান্ত ও সুন্দর পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে এক রোমাঞ্চকর ও আরামদায়ক অভিজ্ঞতা পেতে পারে। এটি মূলত একটি প্রিমিয়াম হাউসবোট, এখানে এসি কেবিন, ছাদের উপর লাউঞ্জ এবং স্থানীয় খাবারের সুবিধাসহ একটি হাউসবোট।

লুসাই

লুসাই হাউস বোট খরচ ও প্যাকেজ প্রাইস
২ দিন ১ রাতের প্যাকেজ জনপ্রতি – ৬,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকা

যোগাযোগ
কাপ্তাই লেক, রাঙ্গামাটি
মোবাইলঃ 0188-4388169
Facebook Page

উল্লখিত হাউজবোট ছাড়াও আরও নিত্যনতুন যুক্ত হচ্ছে নতুন সব আধুনিক হাউজবোট। কাপ্তাই লেকের কোন হাউজবোটে আপনার এক্সপেরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন কমেন্ট করে।

হাউজবোট গুলোর ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উপলক্ষে প্যাকেজ ও ডিসকাউন্ট অফার থাকে। বুকিং করার পূর্বে বর্তমান অফার বা প্রাইজ সম্পর্কে আপডেট তথ্য জেনে নিন।

 

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।