কুষ্টিয়া জেলা বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। বাউল সম্রাট লালন শাহের মাজার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি এবং প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটার টানে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন। পর্যটকদের এই ক্রমবর্ধমান চাপের কারণে কুষ্টিয়া শহরে এবং এর আশেপাশে বেশ কিছু মানসম্মত আবাসিক হোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। এই ব্লগে কুষ্টিয়ার শীর্ষস্থানীয় কয়েকটি হোটেল ও রিসোর্ট নিয়ে জানাব। যা আপনাকে আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
দিশা টার্ক
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে আলমপুরে অবস্থিত দিশা টার্ক (DESHA TARC) হোটেলটি জেলার অন্যতম আধুনিক এবং উন্নত মানের হোটেল। এটি মূলত একটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার হলেও পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণকারীদের মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।। শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশের কারণে এটি ফ্যামিলি ট্রিপ এবং করপোরেট মিটিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত। হোটেলের বিশাল চত্বর, সুসজ্জিত বাগান এবং আধুনিক স্থাপত্য একে কুষ্টিয়ার অন্যান্য হোটেল থেকে আলাদা করেছে। এখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ, ফ্রি ওয়াইফাই, নিরাপদ পার্কিং এবং মানসম্মত রেস্টুরেন্ট সুবিধা আছে।
দিশা টার্ক হোটেল এর রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Couple | 2,200 Tk |
| Deluxe Twin | 2,700 Tk |
| VIP Deluxe Couple | 6,000 Tk |
| VIP Deluxe Twin | 6,800 Tk |
| Presidential Suite | 12,000 Tk |
যোগাযোগ
দিশা টাওয়ার
উপজেলা মোড়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া
মোবাইলঃ 01720-510330, 01720-510311, 09604-224433
ই-মেইলঃ info.deshatarc@gmail.com
Website | Facebook Page
হোটেল নূর ইন্টারন্যাশনাল
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এন এস রোডে (পাবলিক লাইব্রেরি মোড়) অবস্থিত হোটেল নূর ইন্টারন্যাশনাল (Hotel Noor International) সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো এর অবস্থান। যেখান থেকে শহরের যেকোনো দর্শনীয় স্থানে যাতায়াত করা সহজ। হোটেলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এবং রুমগুলো বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। যারা বাজেটের মধ্যে মানসম্মত সার্ভিস খুঁজছেন, তাদের জন্য এটি একটি সেরা পছন্দ। হোটেলের নিচেই নিজস্ব রেস্টুরেন্ট সুবিধা রয়েছে।
হোটেল নূর ইন্টারন্যাশনাল এর রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Standard Non-AC | 800-1,200 Tk |
| Standard AC | 1,500-2,500 Tk |
| VIP Suite | 3,000 Tk |
যোগাযোগ
হোটেল নূর ইন্টারন্যাশনাল
রাজধানী কমপ্লেক্স, উপজেলা মোড়, কুষ্টিয়া
মোবাইলঃ 01778-897792, 01722605459
ই-মেইলঃ hotel.noor.int@gmail.com
Website | Facebook Page
হোটেল রিভার ভিউ
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল রিভার ভিউ (Hotel River View) একটি মাঝারি মানের জনপ্রিয় আবাসিক হোটেল। এটি মূলত শহরের ব্যস্ততম এলাকা ‘পাঁচ রাস্তার মোড়’ বা ‘শাপলা চত্বর’ সংলগ্ন এলাকায় অবস্থিত।
হোটেল রিভার ভিউ এর রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Single/Double Non AC | 500-1000 Tk |
| Single/Double AC | 1,200-2,500 Tk |
যোগাযোগ
হোটেল রিভার ভিউ
১৪, আর.এ. খান চৌধুরী রোড, চৌধুরী সুপার মার্কেট (পাঁচ রাস্তার মোড়), কুষ্টিয়া
মোবাইলঃ 01764-300076, 01711-693990
আজমিরী আবাসিক হোটেল
আজমিরী আবাসিক হোটেল (Azmiry Residential Hotel) কুষ্টিয়া শহরের প্রবেশদ্বার মজমপুর গেট এলাকায় অবস্থিত । বাস স্ট্যান্ডের খুব কাছে হওয়ায় এখান থেকে শহরের সব জায়গায় যগাযোগ সহজ। এটি মূলত একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। হোটেলটিতে ফ্রি ওয়াইফাই, রুম সার্ভিস এবং লন্ড্রি সুবিধা পাবেন।স্বল্প খরচে রাত যাপনের জন্য এটি কুষ্টিয়া শহরের বেশ পরিচিত একটি নাম।
আজমিরী আবাসিক হোটেল এর রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Single Non-AC | 500 Tk |
| Single AC | 900 Tk |
| Double AC | 1,800 Tk |
যোগাযোগ
আজমিরী আবাসিক হোটেল
১০৭/১, আর.সি.আর.সি রোড, কোর্টপাড়া, কুষ্টিয়া
মোবাইলঃ 01721507903
গোধূলি রেসিডেনসিয়াল হোটেল
গোধূলি রেসিডেনসিয়াল হোটেল (Godhuli Residential Hotel) কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কোর্টপাড়ায় অবস্থিত। পরিচ্ছন্ন পরিবেশ এবং ভাল মানের সেবার জন্য এটি স্থানীয় ও পর্যটকদের কাছে বেশ পরিচিত। ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি ওয়াইফাই, ও নিরিবিলি ও নিরাপদ পরিবেশের জন্য এই হোটেল সবার পছন্দ।
গোধূলি রেসিডেনসিয়াল হোটেল এর রুম ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Single Room Non-AC | 800 Tk |
| Double Rooom Non-AC | 1,000 Tk |
| Single Room AC | 1,200 Tk |
যোগাযোগ
গোধূলি রেসিডেনসিয়াল হোটেল
৪৭, কাজী নজরুল ইসলাম সড়ক, কলেজ মোড় (সনো ২-এর পাশে), কোর্টপাড়া, কুষ্টিয়া
মোবাইলঃ 01638-111555
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
