ঢাকা থেকে খুব কাছেই অল্প সময়ে রিফ্রেশমেন্ট বা ডে-আউটের জন্য মানিকগঞ্জ একটি অসাধারণ জায়গা। ঘিওর ও সিঙ্গাইরের সবুজ প্রকৃতি, ধামরাই-মানিকগঞ্জের সীমান্ত এলাকা আর পদ্মা নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের লাক্সারি রিসোর্ট থেকে শুরু করে বাজেটবান্ধব রেস্ট হাউস ও আবাসিক হোটেল।

পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো, কর্পোরেট টিম আউটিং বা বন্ধুদের সাথে আড্ডা, যেকোনো প্ল্যানের জন্যই মানিকগঞ্জে পাবেন মনমতো থাকার ব্যবস্থা। তবে সঠিক হোটেল বা রিসোর্ট বেছে নেওয়া এবং রুম ভাড়া ও যোগাযোগের তথ্য আগে থেকে জেনে রাখা জরুরি। ভ্রমণ গাইডের পাঠকদের সুবিধার্থে আজকের আর্টিকেলে তুলে ধরা হলো মানিকগঞ্জের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা, রুম ক্যাটাগরি, সম্ভাব্য ভাড়া এবং যোগাযোগের বিস্তারিত তথ্য।

#১ ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা (DERA Resort & Spa)

ঢাকা থেকে মাত্র ১ থেকে ১.৫ ঘণ্টার দূরত্বে মানিকগঞ্জের ঘিওরে অবস্থিত ৬৬ একরের এই বিশাল রিসোর্টটি প্রকৃতিপ্রেমী, পারিবারিক ভ্রমণ কিংবা করপোরেট আউটিংয়ের জন্য একটি অসাধারণ স্থান।

এখানে রয়েছে আন্তর্জাতিক মানের থাই অর্গানিক স্পা, হেলথ ক্লাব, ১৫০০ অতিথির ধারণক্ষমতাসম্পন্ন সুবিশাল ‘শোভা ব্যাংকুয়েট হল’ ও ‘গ্রিন হল’ এবং নিজস্ব সিনেপ্লেক্স।

দর্শনার্থীদের বাড়তি বিনোদনের জন্য রিসোর্টটিতে আরও রয়েছে বিশাল ওয়েভ পুল (Wave Pool), মিনি গলফ কোর্স, কায়াকিং ও বোটিং, জিপলাইন ও অ্যাডভেঞ্চার ক্যাম্প, মিনি চিড়িয়াখানা, বাচ্চাদের ওয়াটার পার্ক এবং বৈচিত্র্যময় বাফেট রেস্তোরাঁ।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Heritage Cottage16,000 Tk 
Hub Cottage24,000 Tk 
Superior Family29,000 Tk 
VIP Cottage48,000 Tk
Presidential Cottage50,000 Tk 

যোগাযোগ
ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা
বালিয়াখোড়া, ঘিওর, মানিকগঞ্জ
মোবাইলঃ 01896-001212
Website | Facebook Page

#২ শায়ান হোটেল ও রিসোর্ট (Shayan Hotel & Resort)

ঢাকা গাবতলী থেকে মাত্র ১৯ থেকে ২৫ কিলোমিটার দূরত্বে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামিরতা (বাস্তা রোড) এলাকায় রিসোর্টটি অবস্থিত।

এখানে রয়েছে চমৎকার ডিজাইনের লাক্সারি কটেজ এবং এসি ডিলাক্স রুম—যেগুলোর প্রতিটি রুমেই ব্যালকনি এবং মনোরম গার্ডেন ভিউয়ের ব্যবস্থা রয়েছে।

খাবারের জন্য রয়েছে নিজস্ব ‘ওয়াটারফ্রন্ট রেস্তোরাঁ’ (Waterfront Restaurant), যেখানে সুস্বাদু দেশীয় বাঙালি খাবারের পাশাপাশি পরিবেশন করা হয় এশিয়ান কুইজিন। এছাড়া বিশেষ দিনগুলোতে থাকে লাইভ বারবিকিউ (BBQ) ও রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের বিশেষ আয়োজন।

প্যাকেজ ও ভাড়া

Package TypePrice
Student Day-Out Package999 Tk
Group Day-Long Package2,199 Tk
All-Inclusive Couples’ Retreat Package7,500 Tk

যোগাযোগ
শায়ান হোটেল ও রিসোর্ট
জামির্তা, বস্তা রোড, সিঙ্গাইর, মানিকগঞ্জ
মোবাইলঃ 01886-001133
ই-মেইলঃ info@shayanresort.com 
Website | Facebook Page

#৩ ক্রাউন ইউরো ইন (Crown Euro Inn)

ঢাকার ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ক্রাউন ইউরো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট। করপোরেট রিট্রিট, অফিসের ডে-আউট, ফ্যামিলি পিকনিক বা বন্ধুদের সাথে একান্তে সময় কাটানোর জন্য রিসোর্টটি বেশ দারুণ।

এখানে প্রাইভেট ব্যালকনি ও গার্ডেন ভিউ সুবিধাসহ আধুনিক এসি সম্বলিত প্রিমিয়াম ও ফ্যামিলি রুম রয়েছে। এছাড়া রিসোর্টের নিজস্ব রেস্তোরাঁ ও কফি শপে পছন্দমতো ইন্ডিয়ান, চাইনিজ ও কন্টিনেন্টাল খাবারের স্বাদ নেওয়ার সুযোগ আছে।

রুমের ধরন ও ভাড়া

Room Type Price
Premium King Room4,500 Tk 
Deluxe Twin Room 5,000 Tk 
Executive Suite 6,000 Tk 
Family Suite 7,000 – 8,500 Tk

যোগাযোগ
ক্রাউন ইউরো ইন
বাথুলী বাস স্ট্যান্ড, ধামরাই, ঢাকা
(এটি মানিকগঞ্জ সদরের একেবারে সীমান্ত ঘেঁষে ধামরাই অংশে অবস্থিত)
মোবাইলঃ 01329-684341, 01329-684342
ই-মেইলঃ sales@crowneuro.org
Website | Facebook Page

#৪ পদ্মা রিভারভিউ হোটেল ও রিসোর্ট (Padma Riverview Hotel & Resort)

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ঠিক পাশেই পদ্মা রিভারভিউ হোটেল ও রিসোর্ট এর অবস্থান। 

এখানকার রুমগুলো থেকে সরাসরি পদ্মা নদীর চমৎকার ভিউ দেখা যায়। নিজস্ব রিভারভিউ রেস্তুরেন্টে খেতে পারবেন পদ্মার তাজা ইলিশসহ বিভিন্ন বাঙালি ও এশিয়ান খাবার। এছারাও পাবেন ফ্রি ওয়াই-ফাই, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, চমৎকার লন এবং গাড়ি পার্কিংয়ের বিশাল সুবিধা।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single/Standard Room3,000 Tk
Executive Suite3,500 Tk
Premium Suite5,000 Tk
Family Suite7,000 Tk
VIP Suite12,500 Tk

যোগাযোগ
পদ্মা রিভারভিউ হোটেল ও রিসোর্ট
আফতাব প্লাজা, ঢাকা – পাটুরিয়া হাইওয়ে, পাটুরিয়া ফেরিঘাট, শিবালয়, মানিকগঞ্জ
মোবাইলঃ 01705-077111, 01705-077112
ই-মেইলঃ padmariverview@gmail.com
Website | Facebook Page

#৫ সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেল (Central Park Residential Hotel)

শহরের শাহ খলিলুর রহমান রোডে অবস্থিত বাজেট-বান্ধব হোটেল। পরিচ্ছন্ন সিঙ্গেল ও ডাবল রুম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-পানি সরবরাহ এবং সেরা যাতায়াত সুবিধার কারণে এটি সাশ্রয়ী থাকার আদর্শ স্থান।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Non AC Single/Double 1,000-1,200 Tk
Double AC 1,000-1,500 Tk

যোগাযোগ
সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেল
৮৫, জয়রা কলেজ রোড, বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ
মোবাইলঃ 01977573777, 02-7711233

#৬ শান্তি আবাসিক হোটেল (Shanti Residential Hotel)

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত হওয়ায় ট্রানজিট ও জরুরি রাত্রিযাপনের জন্য সেরা হোটেল। খুব কম খরচে এসি/নন-এসি রুম, নিরাপত্তা ও সহজ যাতায়াত ব্যবস্থার জন্য এই হোটেল সেরা।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Non AC 300-400 Tk 
Double Non AC 500-700 Tk 
Double AC 1,000-1,500 Tk

যোগাযোগ
শান্তি আবাসিক হোটেল
ইসলাম ম্যানসন (৩য় ও ৪র্থ তলা), জয়রা বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ
মোবাইলঃ 01718160178, 01710-588828

#৭ হোটেল বৈকালী আবাসিক (Hotel Boikali Residential)

শহীদ রফিক চত্বরের কাছে বাণিজ্যিক এলাকায় অবস্থিত একটি সাধারন মানের হোটেল। সাধারন মানের এসি/নন-এসি রুম, রুম সার্ভিস ও কাছেই রেস্টুরেন্ট রয়েছে।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Non AC 400 Tk 
Double Non AC 800 Tk 
Double AC 800-1,500 Tk

যোগাযোগ
হোটেল বৈকালী আবাসিক
১১৭, শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ
মোবাইলঃ 01853-326573, 01776-467789

ভ্রমণের ধরণ, বাজেট এবং সুবিধার ওপর নির্ভর করে মানিকগঞ্জে রয়েছে বৈচিত্র্যময় থাকার ব্যবস্থা। বিলাসবহুল লাইফস্টাইল ও প্রিমিয়াম সুবিধার অভিজ্ঞতা পেতে চাইলে বেছে নিতে পারেন ডেরা রিসোর্ট কিংবা শায়ান রিসোর্ট। নদীর তাজা মাছ খাওয়া আর সূর্যাস্ত উপভোগের মনমুগ্ধকর অভিজ্ঞতার জন্য পদ্মা রিভারভিউ রিসোর্ট সেরা। অন্যদিকে, শর্ট ট্রিপ, অফিশিয়াল ট্যুর বা কম বাজেটে থাকার জন্য শহরের কেন্দ্রস্থলের আবাসিক হোটেলগুলো বেশ উপযুক্ত।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।