সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। রাজশাহী বিভাগের তৃতীয় ও সমগ্র উত্তরবঙ্গ’র চতুর্থ সর্বোচ্চ উন্নত জেলা শহর।

সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে যমুনা সেতু, রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ী, এনায়েতপুরী পীর সাহেবের মাজার, তারাশের শিব মন্দির, উল্লাপাড়ার নবরত্ন মন্দির, ইলিওট ব্রিজ বা বড় পুল ইত্যাদি।

ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য সিরাজগঞ্জ আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের হোটেল গাইড। সিরাজগঞ্জ এর সেরা হোটেল নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।

#১ হোটেল সেঞ্চুরি ইন

হোটেল সেঞ্চুরি ইন (Hotel Century Inn) সিরাজগঞ্জ শহরে সবচেয়ে আধুনিক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই হোটেলে ৫ ক্যাটাগরির এসি/নন-এসি রুম রয়েছে। এছাড়া ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী-ওয়াইফাই, লন্ড্রি, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সহ নিজস্ব রেস্টুরেন্টে খাবার খাওার সুবিধা। 

হোটেল খরচ ও ভাড়া
হোটেল সেঞ্চুরি ইন এ ৩,০০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত রুম ভাড়া হয়ে থাকে।

Room TypeRoom Price 
Deluxe Room Queen Size Bed3,000 Tk
Grand Swiss Cottage King Size Bed3,500 Tk
Honeymoon Suite3,500 Tk
VIP Queen Size Bed3,500 Tk
Super Deluxe Twin Bed Room4,500 Tk

যোগাযোগ
হোটেল সেঞ্চুরি ইন
৮৬৪-৮৬৫, নূরজাহান প্লাজা, এস এস রোড, সিরাজগঞ্জ-৬৭০০
মোবাইলঃ 01781854027, 0751-62688
ই-মেইলঃ info@hotelcenturyinn.com
Website | Facebook Page

#২ সোয়া রিসোর্ট (SOAA Resort)

সিরাজগঞ্জের কাদাই এলাকায় একদম শান্ত প্রকৃতির কোলে গড়ে তোলা হয়েছে সোয়া রিসোর্ট। বলা যায়, প্রকৃতির রূপ আর আধুনিক সুযোগ-সুবিধার বেশ চমৎকার এক মেলবন্ধন ঘটেছে এখানে। আলো-বাতাসে ভরা গার্ডেন ভিলা, ঝকঝকে সুইমিং পুল আর নান্দনিক ডিজাইন—সব মিলিয়ে জায়গাটাতে পা দিলেই একটা আলাদা প্রশান্তি ছুঁয়ে যায়।

এর প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তারের মূল ভাবনাই ছিল সিরাজগঞ্জে আন্তর্জাতিক মানের আতিথেয়তা তুলে ধরা, আর সেই সাথে স্থানীয় মানুষজনের কর্মসংস্থান ও উন্নয়নে ভূমিকা রাখা। ছুটির দিনে একান্তে সময় কাটানো, পরিবার নিয়ে ঘুরে আসা, অফিসের যেকোনো কর্পোরেট ইভেন্ট কিংবা জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন সবকিছুর জন্যই সোয়া রিসোর্ট হতে পারে উপযুক্ত পছন্দ।

সুযোগ-সুবিধাঃ গার্ডেন বা পুল ভিউ রুম, সুইমিং পুল, জিম, কায়াকিং, রেস্তোরাঁ ও কফি লাউঞ্জ, ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং, লন্ড্রি সার্ভিস এবং কনফারেন্স বা করপোরেট সভার জন্য আধুনিক হলরুম।

রুমের ধরন, প্যাকেজ ও ভাড়া

Package and Room Type Price
Couple Daylong Package 4,000 Tk 
Couple Night Stay Package5,500 Tk
Garden Villa3,000 Tk
Standard Single3,700 Tk
Superior Twin5,000 Tk 
Executive Deluxe5,000 Tk

যোগাযোগ
সোয়া রিসোর্ট
কাদাই, সিরাজগঞ্জ
মোবাইলঃ 01317403863
ইমেইলঃ info@soaaresortbd.com 
Website | Facebook Page

#৩ চৌধুরী রেসিডেন্স

চৌধুরী রেসিডেন্স (Chowdhury Residence) একটি মানসম্মত আবাসিক হোটেল। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির পাশেই এর অবস্থান। ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী-ওয়াইফাই, গাড়ি পার্কিং সহ অন্যান্য সাধারণ সুবিধা রয়েছে এই হোটেলে।

হোটেল খরচ ও ভাড়া
বাজেট ফ্রেন্ডলি এই হোটেলে ৮ ধরনের রুম পাওয়া যায়। ভাড়া হয়ে থাকে ৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।

Room TypeRoom Price 
Single Bed Non AC 400 Tk
Double Bed Non AC 600 Tk
Couple Bed Non AC 700 Tk
Single Twin Bed AC 1,200 Tk 
Couple Bed AC 1,200 Tk
Family Bed AC (3 Person)1,500 Tk
Family Bed AC (4 Person)2,000 Tk

যোগাযোগ
চৌধুরী রেসিডেন্স
দারিয়াপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ
মোবাইলঃ 01760-935678, 01944-407789
ই-মেইলঃ monirulgoni@gmail.com 
Facebook Page

#৪ যমুনা বিলাস

যমুনা বিলাস (Jamuna Bilash) সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে এই হোটেল ইতিমধ্যে সিরাজগঞ্জ শহরের অন্যতম সেরা হোটেল এর পরিচিতি পেয়েছে। হোটেলটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সার্বক্ষণিক রুম সার্ভিস, ফ্রী-ওয়াইফাই। এই হোটেলে মিডিয়া কর্মীদের জন্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। 

হোটেল খরচ ও ভাড়া
বাজেট ফ্রেন্ডলি এই হোটেলে ৮ ধরনের রুম পাওয়া যায়। 

Room TypeRoom Price 
Single Deluxe 1,200 Tk 
Double Deluxe 1,700 Tk 
Premium 2,000 Tk

যোগাযোগ
যমুনা বিলাস
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা সড়ক, বাজার স্টেশন, সিরাজগঞ্জ
মোবাইলঃ 01853-092456, 01716-330018
ই-মেইলঃ tara_jp1@yahoo.com
Website | Facebook Page

#৫ হোটেল আলিশান

হোটেল আলিশান (Hotel Alishan) সিরাজগঞ্জ এর বাজার স্টেশন রোডে অবস্থিত। এই হোটেলেও এসি/নন-এসি দুই ধরনের রুম পাওয়া যায়। এছাড়া হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট সহ অন্যান্য সকল সাধারণ হোটেলের সুবিধা পেয়ে যাবেন এই হোটেলে। 

হোটেল খরচ ও ভাড়া
বাজেট ফ্রেন্ডলি এই হোটেলে ৪ ধরনের রুম পাওয়া যায়। 

Room TypeRoom Price 
Single Non AC700 Tk
Double Non AC 1,200 Tk
Single AC1,100 Tk
Double AC2,000 Tk

যোগাযোগ
হোটেল আলিশান
স্টেশন রোড, সিরাজগঞ্জ
মোবাইলঃ 01756-877747
Facebook Page

সিরাজগঞ্জ জেলার উল্লেখিত হোটেল এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন সময় এইসব হোটেল ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। তাই হোটেল বুকিং করার পূর্বে কোন অফার আছে কিনা এবং বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।