নোয়াখালি জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি জেলা। নোয়াখালী জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে; কল্যান্দি জমিদার বাড়ি, গান্ধি আশ্রম, নিঝুম দ্বীপ, বজরা শাহী মসজিদ, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মহাত্মা গান্ধী জাদুঘর, মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি, ম্যানগ্রোভ বনাঞ্চল, স্বর্ণ দ্বীপ উল্লেখযোগ্য।
ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য নোয়াখালী শহরে আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের হোটেল গাইড। নোয়াখালী জেলার সেরা হোটেল নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।
#১ হোটেল ভ্যালেন্টিনো
হোটেল ভ্যালেন্টিনো (Hotel Valentino) নোয়াখালীর জেলার প্রাণকেন্দ্র মাইজদীতে অবস্থিত। চার তারকা মানের এই হোটেলটি তে রয়েছে আধুনিক সকল সুবিধা। ২৪ ঘণ্টা রুম সার্ভিস, এসি, ফ্রী-ওয়াইফাই, পার্কিং, রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এর সুবিধা রয়েছে।

হোটেল খরচ ও ভাড়া
হোটেল ভ্যালেন্টিনো বিভিন্ন ক্যাটাগরির রুম ২,৫০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছার বিভিন্ন সময় বিশেষ দিনে ছাড়ের ব্যবস্থা থাকে। এজন্য আগে থেকে হোটেল এ যোগাযোগ করে যাওয়া ভাল।
| Room Type | Room Price |
| Standard Single Room AC | 2,500 Tk |
| Deluxe King Room AC | 4,500 Tk |
| Deluxe King Room With Balcony AC | 5,500 Tk |
| Deluxe Twin Room AC | 6,000 Tk |
| Deluxe Triple Room With Balcony AC | 7,500 Tk |
| Honeymoon Suite AC | 8,000 Tk |
| Premium Twin Room AC | 10,000 Tk |
| VIP Suite AC | 10,000 Tk |
| Premium Executive Suite AC | 10,500 Tk |
| Family Suite Room AC | 12,000 Tk |
যোগাযোগ
হোটেল ভ্যালেন্টিনো
আহসান ভবন (স্বপ্ন সুপার শপ), গুপ্তাঙ্কা, মেইন রোড, মাইজদী কোর্ট, নোয়াখালী
মোবাইলঃ 023344-91777, 01795-855555
ই-মেইলঃ info@hotelvalentinobd.com
Website | Facebook Page
#২ হোটেল সায়েম ইন
হোটেল সায়েম ইন (Hotel Sayem Inn) নোয়াখালী সদর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি একটি বাজেট ফ্রেন্ডলি জনপ্রিয় হোটেল। নোয়াখালী ভ্রমণকারীদের জন্য হোটেল সায়েম ইন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী-ওয়াইফাই, লন্ড্রি, স্যাটেলাইট টিভি, এসি রুম, গিজার সহ সব সুবিধাই পাবেন এই হোটেলে।

হোটেল খরচ ও ভাড়া
হোটেল সায়েম ইন এ অথিতিদের জন্য মোট ১০টি রুম রয়েছে।
| Room Type | Room Price |
| Budget Single Room | 899 Tk |
| Standard Single Room | 1,299 Tk |
| Deluxe Couple Room | 1,499 Tk |
| Standard Twin Room | 1,599 Tk |
| Deluxe VIP Room | 2,499 Tk |
যোগাযোগ
হোটেল সায়েম ইন
মুরাদ কমপ্লেক্স (২য় তলা), সোনাপুর জিরো পয়েন্ট, নোয়াখালী
মোবাইলঃ 01730-362602, 01913-122389
ই-মেইলঃ hotelsayeminn@gmail.com
Website | Facebook Page
#৩ নাইস গেস্ট হাউস
নাইস গেস্ট হাউস (Nice Guest House) নোয়াখালীতে আসা অতিথিদের জন্য আন্তর্জাতিক মানের আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৭ সালে যাত্রা শুরু করে। এই গেস্ট হাউসে রয়েছে তিন তারকা মানের হোটেলের সকল সুবিধা। এছার নাইস গেস্ট হাউস এর নিজস্ব রেস্টুরেন্ট ও কনফারেন্স রুম রয়েছে যেখানে সব ধরনের ব্যবসায়িক বা পারিবারিক অনুষ্ঠান আয়োজন করা যায়।

হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Classic Room | 2,500 Tk |
| Super Deluxe | 2,500 Tk |
| Business Class | 2,850 Tk |
| Double Deluxe | 4,600 Tk |
| Executive Deluxe | 4,600 Tk |
| Royal Class | 8,000 Tk |
যোগাযোগ
নাইস গেস্ট হাউস
১৫৬, উজ্জলপুর, মাইজদী কোর্ট, শওকত আলী সড়ক, নোয়াখালী
মোবাইলঃ 01711-781340, 01821-159478
ই-মেইলঃ niceguesthouse.th@gmail.com
Website | Facebook Page
#৪ হোটেল আল ফারহান
হোটেল আল ফারহান (Hotel Al Farhan) শহীদ মিনার রোডে অবস্থিত। কম খরচে নোয়াখালী থাকার জন্য হোটেল আল ফারহান অন্যতম। রুম সার্ভিস, লন্ড্রি, এসি রুম, ফ্রী ইন্টারনেট, রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার সহ প্রায় সব সুবিধাই পাবেন এই হোটেলটিতে।

হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Single Non AC | 500 Tk |
| Single AC | 1,000 Tk |
| Double AC | 1,200 Tk |
| Business Class | 2,850 Tk |
| Executive Deluxe | 4,000 Tk |
যোগাযোগ
হোটেল আল ফারহান
শহীদ মিনার রোড, মাইজদী কোর্ট
মোবাইলঃ 01758-024544
ই-মেইলঃ hotelalfarhan2022@gmail.com
Facebook Page
#৫ হোয়াইট হল গেস্ট হাউস
হোয়াইট হল গেস্ট হাউস (White Hall Guest House) নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদী কোর্টে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। অন্য সকল সাধারণ সুবিধার পাশাপাশি এই হোটেলের রয়েছে নিজস্ব চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Classic Non AC | 1,100 Tk |
| Super Deluxe | 1,800 Tk |
| Business Class | 3,000 Tk |
| Executive Deluxe | 4,600 Tk |
যোগাযোগ
হোয়াইট হল গেস্ট হাউস
হোয়াইট হল কমপ্লেক্স, মেইন রোড, মাইজদী কোর্ট, নোয়াখালী
মোবাইলঃ 01816-032623, 01988-330000
ই-মেইলঃ whitehallguesthouse2014@gmail.com
Facebook Page
উল্লেখিত হোটেল এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব অথবা বিশেষ দিনে এইসব হোটেল ডিসকাউন্ট অফার করে থাকে। তাই হোটেল বুকিং করার পূর্বে কোন অফার আছে কিনা এবং বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
