পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে চাঁদপুর জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ডাকা হয়। চাঁদপুর জেলার দর্শনীয় জায়গা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; মোলহেড বা তিন নদীর মোহনা, অঙ্গীকার স্মৃতিসৌধ, রক্তধারা স্মৃতিসৌধ, ইলিশ চত্বর, ডিসির বাংলো, পর্তুগীজ দুর্গ, রূপসা জমিদার বাড়ি, মঠখোলার মঠ, বোয়ালিয়া জমিদার বাড়ি ইত্যাদি।

ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য চাঁদপুর আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের হোটেল গাইড। চাঁদপুর এর সেরা হোটেল নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।

#১ হোটেল গ্র্যান্ড হিলশা

হোটেল গ্র্যান্ড হিলশা (Hotel Grand Hilsha) চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি তিন তারকা মানের হোটেল। ২৪ ঘণ্টা রুম সার্ভিস, লন্ড্রি, গিজার, ফ্রী-ওয়াইফাই, রেস্টুরেন্ট ও গাড়ি পার্কিং সহ সকল আধুনিক সুবিধা পাওয়া যাবে এই হোটেলে। 

হোটেল গ্র্যান্ড হিলশা এর রুম ভাড়া ও খরচ

Room Type Room Price
Single AC 1,600 Tk
Double Deluxe 3,000 Tk 
Couple Deluxe 3,000 Tk
Double Room (3 Person)4,000 Tk
Double Room (4 Person)5,000 Tk 

যোগাযোগ
হোটেল গ্র্যান্ড হিলশা
চাঁদপুর রোটারি ভবন (চাঁদপুর সদর হাসপাতাল এর সামনে), কবি কাজী নজরুল ইসলাম সড়ক, চাঁদপুর
মোবাইলঃ 01712-040777
Website | Facebook Page

#২ হোটেল প্রিন্স

হোটেল প্রিন্স (Hotel Prince) চাঁদপুর শহরের অন্যতম একটি সেরা আবাসিক হোটেল। হোটেলটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এ অবস্থিত। প্রয়োজনীয় সমস্ত সুবিধা সহ এই হোটেলটিতে থাকতে খরচ হবে ৮০০ থেকে ৩৫০০ টাকা। 

হোটেল প্রিন্স

হোটেল প্রিন্স এর রুম ভাড়া ও খরচ

Room Type Room Price
Single Non AC 800 Tk
Single AC 1,200 Tk
Double Non AC 1,200 Tk
Double AC1,800 Tk 
Premium3,500 Tk 

যোগাযোগ
হোটেল প্রিন্স
শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর
মোবাইলঃ 01865-050735 

#৩ হোটেল এলিট লাক্সারি

হোটেল এলিট লাক্সারি (Hotel Elite Luxury) চাঁদপুর শহরের একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। হোটেলটি চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত। এই হোটেলে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও এসি/নন-এসি রুমের সুবিধা রয়েছে। এছাড়া হোটেলটি বাংলা ও চাইনিজ খাবার সরবরাহ করে থাকে। 

হোটেল এলিট লাক্সারি এর রুম ভাড়া ও খরচ

Room Type Room Price
Single Non AC 700 Tk 
Single AC 1,200 Tk
Double Non AC 1,000 Tk 
Double AC1,600 Tk 
Premium2,500 Tk

যোগাযোগ
হোটেল এলিট লাক্সারি
প্রেস ক্লাব ভবন (৪র্থ তলা), কাজী নজরুল ইসলাম সড়ক, চাঁদপুর
মোবাইলঃ 01891-150985, 01815-415050

#৪ হোটেল পালকি আবাসিক

হোটেল পালকি আবাসিক (Hotel Palki Residential) কুমিল্লা-চাঁদপুর হাইওয়ের পাশে অবস্থিত একটি হোটেল। এই হোটেলে এসি/নন-এসি রুম, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী-ওয়াইফাই, গিজার, ক্যাবল টিভি ও পার্কিং এর সুবিধা রয়েছে।

হোটেল পালকি এর রুম ভাড়া ও খরচ

Room Type Room Price
Single Non AC 800 Tk 
Single AC 1,200 Tk  
Double AC1,700 Tk 

যোগাযোগ
হোটেল পালকি
কুমিল্লা-চাঁদপুর হাইওয়ে, চাঁদপুর
মোবাইলঃ 01982-692246
Facebook Page

#৫ সাগর ইন আবাসিক হোটেল

সাগর ইন আবাসিক হোটেল (Sagor Inn Residential Hotel) শহীদ মুক্তিযোদ্ধা সড়কের লেকের পারে অবস্থিত। হোটেলটিতে এসি/নন-এসি দুই ধরনের রুমের সাথে থাকছে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী-ইন্টারনেট ও রেস্টুরেন্ট এর সুবিধা। 

সাগর ইন আবাসিক হোটেল এর রুম ভাড়া ও খরচ

Room Type Room Price
Single Non AC 700 Tk
Single AC 1,150 Tk 
Double Non AC 1,200 Tk 
Double AC1,700 Tk 

যোগাযোগ
সাগর ইন আবাসিক হোটেল
ডি জে টাওয়ার, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, লেকের পাড়, চাঁদপুর
মোবাইলঃ 01755-945687
Facebook Page

চাঁদপুর জেলার উল্লেখিত হোটেল এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। তাই হোটেল বুকিং করার পূর্বে বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।