বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর মেঠোপথ আর মেঘনা-তেঁতুলিয়ার মোহনায় ঘেরা এই জেলায় দেখার মতো অনেক জায়গা রয়েছে। এখানকার ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম চর কুকরি-মুকরি, তারুয়া সৈকত, মনপুরা দ্বীপ, ভোলা শিশু পার্ক ও চরফ্যাশনের জ্যাকব টাওয়ার

ভ্রমণ কিংবা ব্যবসায়িক কাজে ভোলা আসলে কোথায় থাকবেন—তা নিয়েই আমাদের এই হোটেল গাইড। সুযোগ-সুবিধা, নিরাপত্তা, এবং ভ্রমণকারীদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ভোলা জেলার সেরা হোটেলগুলো নির্বাচন করা হয়েছে।

#১ দ্য প্যাপিলন হোটেল

দ্য প্যাপিলন হোটেল (The Papillon Hotel) ভোলা সদর শহরের উকিল পাড়া এলাকায় অবস্থিত ৩-তারকা মানের হোটেল। আধুনিক ও রুচিশীল ডেকোরেশনে সাজানো এই হোটেলে রয়েছে ১১৯টি সুসজ্জিত কক্ষ, যা পরিবার নিয়ে ছুটি কাটাতে আসা পর্যটক কিংবা ব্যবসায়িক কাজে আসা অতিথিদের সকল চাহিদা পুরন করে। এই হোটেলের সকল রুমে রয়েছে এসি, হাই-স্পিড ফ্রি-ওয়াইফাই, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সার্বক্ষণিক বিদ্যুৎ এর জন্য জেনারেটর এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

দ্য প্যাপিলন হোটেল
ছবিঃ প্যাপিলন হোটেল

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single Deluxe AC2,500 Tk
Double Deluxe AC 3,500 Tk 
Executive Suite5,500 Tk
Papillon Royal Suite8,000 Tk

যোগাযোগ
দ্য প্যাপিলন হোটেল
২৬২-০১, জামান সেন্টার (৪র্থ তলা), সদর রোড, উকিল পাড়া, ভোলা
মোবাইলঃ 01711-375621
Facebook Page

#২ হোটেল বে আইল্যান্ড

ভোলা সদর রোডের ব্যস্ততম কর্ণফুলী কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত হোটেল বে আইল্যান্ড (Hotel Bay Island)। কম খরচে প্রিমিয়াম সুযোগ-সুবিধা পাওয়ার জন্য এটি ভ্রমণকারীদের কাছে অনেক জনপ্রিয়। মোট ২০টি বিভিন্ন ক্যাটাগরির সুপরিসর ও রুম নিয়ে গঠিত এই হোটেলটিতে আছে ফ্রি ব্রেকফাস্ট, ফ্রি-ইন্টারনেট সুবিধা এবং ২৪ ঘণ্টা রুম সার্ভিস। শহরের কেন্দ্রস্থলে হওয়ায় এখান থেকে বাস স্ট্যান্ড কিংবা নদী বন্দরের যোগাযোগব্যবস্থা অনেক সহজ।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single AC1,200 tk
Double AC 2,200 Tk
Executive Suite3,500 Tk

যোগাযোগ
হোটেল বে আইল্যান্ড
কর্ণফুলী কমপ্লেক্স (৩য় তলা), সদর রোড, ভোলা
মোবাইলঃ 01709-287853

#৩ হোটেল গ্র্যান্ড হলিডেস

হোটেল গ্র্যান্ড হলিডেস (Hotel Grand Holidays) ভোলার মহাজন পট্টিতে অবস্থিত একটি আধুনিক ও সুসজ্জিত আবাসিক হোটেল‌। আরামদায়ক আবাসন এবং চমৎকার সেবার জন্য এটি ভোলার অন্যতম জনপ্রিয় একটি হোটেল।

হোটেল গ্র্যান্ড হলিডেস
ছবিঃ গ্র্যান্ড হলিডেস

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Standard Room2,000 Tk 
Standard Twin Room3,500 Tk 
Deluxe Room4,000-4,500 Tk 
Premium Suite5,500-6,500 Tk

যোগাযোগ
হোটেল গ্র্যান্ড হলিডেস
মহাজন পট্টি, সদর রোড, ভোলা
মোবাইলঃ 01819-000080

#৪ হোটেল এশিয়া ইন্টারন্যাশনাল

হোটেল এশিয়া ইন্টারন্যাশনাল (Hotel Asia International) ভোলা শহরের মেইন রোডে অবস্থিত। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ইতিবাচক রেটিং ও রিভিউসহ হোটেলটির ভালো সুনাম রয়েছে। শহরাঞ্চলের কেন্দ্রস্থলে হওয়ায় এখান থেকে জেলার যেকোনো স্থানে যাতায়াত করা বেশ সহজ।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price 
Single Non AC700 Tk
Single AC1,200 Tk
Double Non AC1,400 Tk
Double Deluxe AC2,500 Tk

যোগাযোগ
হোটেল এশিয়া ইন্টারন্যাশনাল
আমেনা প্লাজা (৩য় ও ৪র্থ তলা), সদর রোড, ভোলা
মোবাইলঃ 01704-183901, 01974-266966

#৫ হোটেল জিএম ইন্টারন্যাশনাল

শহরের এম.আর প্লাজায় (তালুকদার ভবন) অবস্থিত হোটেল জিএম ইন্টারন্যাশনাল (Hotel GM International) ভোলার আধুনিক সুবিধাসম্পন্ন নির্ভরযোগ্য একটি আবাসিক হোটেল। মনোরম পরিবেশ, চমৎকার রুম ডেকোরেশন এবং সার্বক্ষণিক নিরাপত্তার কারণে দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের কাছে এটি বেশ জনপ্রিয়। সিঙ্গেল, ডাবল থেকে শুরু করে সুপরিসর ভিআইপি স্যুট পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির এসি ও নন-এসি রুম রয়েছে এখানে। পরিবার বা করপোরেট টিমের সাথে এসে কোলাহলমুক্ত ও নিরাপদ পরিবেশে থাকার জন্য এটি একটি আদর্শ হোটেল।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single Non AC 700 Tk
Non-AC Double1,000 Tk
Standard Single AC1,200 Tk
Deluxe Double AC2,200 Tk
Super Deluxe AC2,800 Tk
VIP Suite4,000 Tk

যোগাযোগ
হোটেল জিএম ইন্টারন্যাশনাল
এম.আর প্লাজা (তালুকদার ভবন), সদর রোড, ভোলা
মোবাইলঃ 01717-667523

#৬ হোটেল রয়্যাল প্যালেস

হোটেল রয়্যাল প্যালেস (Hotel Royal Palace) চক বাজার ও সদর রোড এলাকায় অবস্থিত। এর মূল আকর্ষণ হলো তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পরিচ্ছন্ন রুম ও মানসম্মত সেবা। শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থান হওয়ায় কেনাকাটা বা খাবারের জন্য আপনাকে দূরে যেতে হবে না। যারা কম খরচে নিরাপদ ও শান্ত পরিবেশে থাকতে চান, তাদের জন্য এই হোটেলটি বরাবরই তালিকার ওপরে থাকে।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single Non AC600 Tk
Single AC1,000 Tk
Double Non AC1,000 Tk
Double AC1,800 Tk

যোগাযোগ
হোটেল রয়্যাল প্যালেস
সদর রোড, চক বাজার, ভোলা
মোবাইলঃ 01727-009897

#৭ হোটেল জাহান

হোটেল জাহান (Hotel Jahan) ভোলার সদর রোডের ‘কে. জাহান শপিং কমপ্লেক্স/মার্কেট’-এ অবস্থিত সাশ্রয়ী ও স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় আবাসিক হোটেল। শহরমুখী চমৎকার অবস্থানের কারণে স্বল্প খরচে থাকার জন্য এটি পর্যটকদের প্রথম পছন্দের তালিকায় থাকে।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single Non AC600 Tk
Single AC1,100 Tk
Double Non AC800 Tk
Double AC1,500 Tk

যোগাযোগ
হোটেল জাহান
কে. জাহান শপিং কমপ্লেক্স (২য়/৩য় তলা), সদর রোড, ভোলা
মোবাইলঃ 01716-479975

#৮ হোটেল বিজু ইন্টারন্যাশনাল

হোটেল বিজু ইন্টারন্যাশনাল (Hotel Bizu International) ভোলা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত একটি আধুনিক সুবিধাসম্পন্ন আবাসিক হোটেল। এই হোটেলে নিজস্ব গাড়ি পার্কিং, ফ্রি ওয়াইফাই ও ২৪ ঘণ্টা রুম সার্ভিসের সুবিধা রয়েছে।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single Non AC600 Tk
Single AC1,100 Tk
Double AC1,800 Tk

যোগাযোগ
হোটেল বিজু ইন্টারন্যাশনাল
হাজী মতিয়ার রহমান কমপ্লেক্স (৩য় ও ৪র্থ তলা), নতুন বাজার, ভোলা
মোবাইলঃ 01716-479975, 01760-379574

#৯ হোটেল নূরজাহান

হোটেল নূরজাহান (Hotel Noorjahan) ভোলা শহরের মেইন রোডে অবস্থিত একটি সমন্বিত হোটেল ও রেস্টুরেন্ট কম্বো। একই ছাদের নিচে আবাসন ও মানসম্মত খাবারের সুবিধা থাকায় ভ্রমণকারী ও ব্যবসায়ীদের কাছে এটি বেশ সুবিধাজনক।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single Non AC500 Tk
Double Non AC900 Tk
Double AC1,600 Tk

যোগাযোগ
হোটেল নূরজাহান
মেইন রোড, ভোলা সদর, ভোলা
মোবাইলঃ 01952-918795

#১০ হোটেল আফরোজ

ভোলা-চরফ্যাশন হাইওয়ে রোডে এফ আই চৌধুরী প্লাজায় অবস্থিত হোটেল আফরোজ (Hotel Afroz)। এটি একটি বাজেট-বান্ধব ও নিরাপদ আবাসিক হোটেল। কম খরচে পরিচ্ছন্ন ও ঝামেলাহীন রাত্রিযাপনের জন্য স্থানীয়ভাবে এর ভালো সুনাম আছে। নিরিবিলি পরিবেশ, প্রয়োজনীয় সেবা ও বাজেট ফ্রেন্ডলি রুম ক্যাটাগরি থাকায় স্বল্প বাজেটের পর্যটকদের জন্য এটি খুবই উপযোগী।

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price
Single Non AC400 Tk 
Single AC800 Tk
Double AC1,400 Tk

যোগাযোগ
হোটেল আফরোজ
এফ আই চৌধুরী প্লাজা, চরফ্যাশন-ভোলা হাইওয়ে রোড, ভোলা
মোবাইলঃ 01758-677338

ভোলা জেলার উল্লেখিত হোটেলসমূহের ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব অথবা বিশেষ দিনে এসব হোটেলে ডিসকাউন্ট অফার চালু থাকে। তাই হোটেল বুকিং করার পূর্বে বর্তমান ভাড়া ও অফার সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।