ঢাকা থেকে প্রায় ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল জেলা আয়তনে ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা। ব্যবসা বানিজ্য, ঐতিহ্য কিংবা পর্যটন সব দিক থেকেই টাঙ্গাইল জেলা সমৃদ্ধ। নানা কারণেই অনেকের যেতে হয় টাঙ্গাইলে।

বৃহত্তম এই জেলার জনপ্রিয় হোটেল ও রিসোর্ট গুলোর বিস্তারিত তথ্য থাকছে আজকের হোটেল ও রিসোর্ট গাইডে। টাঙ্গাইলের সেরা হোটেল নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।

#১ ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা

ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা (Water Garden Resort & Spa), টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার দাপনাজোরে গ্রামে অবস্থিত একটি পাঁচ তারকা মানের স্ট্যান্ডার্ড রিসোর্ট। রিসোর্টটি ঢাকা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে, আশুলিয়া থেকে ৭৬ কিলোমিটার এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে। ছয় লেনের ঢাকা-টাঙ্গাইল সড়ক থেকে এর দূরত্ব মাত্র ৪ কিলোমিটার।

রিসোর্ট খরচ ও ভাড়া
ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা এর তিন ক্যাটাগরির রুম রয়েছে। স্ট্যান্ডার্ড, ডিলাক্স ও ফ্যামিলি রুম। এছাড়া এই রিসোর্টে সারাদিনের জন্য ও রাতে থাকার জন্যও প্যাকেজ নেওয়া যায়।

Room TypeRoom Price 
Standard Room 13,000 Tk
Deluxe Room 14,000 Tk
Family Room16,000 Tk
Daylong Couple Package6,000 Tk
Night Stay Couple Package8,500-9,500 Tk

যোগাযোগ
ঢাকা অফিসঃ
বাড়ি#03, সড়ক#05, ব্লক- D
নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২
মোবাইলঃ 01844611595, 01844611599
ই-মেইলঃ corporate@watergardenresort.com 
Website | Facebook Page

রিসোর্ট অফিসঃ
দাপনাজোর (করটিয়ার কাছে)
বাসাইল উপজেলা, টাঙ্গাইল
মোবাইলঃ 01844611590
ই-মেইলঃ info@watergardenresort.com 

#২ এলেঙ্গা রিসোর্ট

এলেঙ্গা রিসোর্ট (Elenga Resort) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা নামক স্থানে ২০০৮ সালে সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় গড়ে উঠে। টাঙ্গাইল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে প্রায় ১৬৭ হেক্টর জায়গা জুড়ে গড়ে উঠা এই রিসোর্টের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। নদী ও গাছগাছালিপূর্ণ গ্রামীণ পরিবেশ এই রিসোর্টকে দিয়েছে ভিন্ন মাত্রা।

আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই এলেঙ্গা রিসোর্টে ৫ টি ভিআইপি এসি স্যুট, ১০টি এসি ডিলাক্স স্যুট, ১৬ টি এসি কক্ষ, ৮ টি নন-এসি কক্ষ, রেস্তোরাঁ, ৫ টি পিকনিক স্পট, ছোট যাদুঘর, জিম, ম্যাসেজ পার্লার, বেকারি, বার, ডিসকো, সুইমিংপুল, সভাকক্ষ এবং প্রশিক্ষণ কক্ষ রয়েছে। এছাড়াও এখানে টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন খেলার সুব্যবস্থা আছে। বাচ্চাদের বিনোদনের জন্য কিডস রুম এবং সকলের জন্য আছে হেলথ ক্লাব। এখানে আসা পর্যটকদের জন্য আছে হর্স রাইডিং এবং নৌ ভ্রমণের সকল আয়োজন। এলেঙ্গা রিসোর্টে গেট টুগেদার, ডিজে পার্টি, পিকনিক অথবা যেকোন অফিসিয়াল অনুষ্ঠান করার জন্য ৫০ থেকে ১৫০ জনের আয়োজনের সকল ব্যবস্থা রাখা হয়েছে।

রিসোর্ট খরচ ও ভাড়া

আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এলেঙ্গা রিসোর্টে ৫ টি ভিআইপি এসি স্যুট, ১০টি এসি ডিলাক্স স্যুট, ১৬ টি এসি কক্ষ, ৮ টি নন-এসি কক্ষ রয়েছে। 

Room TypeRoom Price 
AC Deluxe Single 4,000 Tk
AC Super Deluxe Single 4,750 Tk
AC Deluxe Double 5,250 Tk
AC Premier Single 5,250 Tk
AC Super Deluxe Double5,625 Tk
AC Premier Double6,000 Tk
AC Premier (For 3 Person)6,750 Tk
3 Bed Premiere Cottage AC15,000 Tk
4 Bed Premiere Cottage AC16,875 Tk

যোগাযোগ
ঢাকা অফিস
বাড়ি-517, লেন-10, বারিধারা ডিওএইচএস
মোবাইলঃ 01713381012
Facebook Page

রিসোর্ট অফিস
এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল
ফোন: +8801819410062
ই-মেইল: elenga.project@gmail.com

#৩ বঙ্গবন্ধু সেতু রিসোর্ট

বঙ্গবন্ধু বহুমুখী সেতুর কাছে যমুনা নদীর পূর্ব পাশে তোলা হয়েছে থ্রি স্টার মানের বঙ্গবন্ধু সেতু রিসোর্ট (Bangabandhu Setu Resort)। এই রিসোর্টের পূর্ব নাম ছিল যমুনা রিসোর্ট (Jamuna Resort)। টাংগাইল ও সিরাজগঞ্জ জেলার মাঝামাঝি স্থানে এই রিসোর্টি অবস্তিত। যমুনা রিসোর্টে রয়েছে জিম, হেলথ ক্লাব, সুইমিংপুল, বেকারি, ফরেন মানি এক্সচেঞ্জ এবং স্যুভেনির শপ। খেলাধুলার সুবিধা হিসাবে এখানে ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন ও দাবার ব্যবস্থা আছে। থাকার জন্য বঙ্গবন্ধু সেতু রিসোর্টে রয়েল সুইট, ডিলাক্স এক্সিকিউটিভ সুইট, ২ ও ৩ বেডরুমের কটেজ, ডরমিটরি এবং এক্সট্রা বেড সুবিধা রয়েছে।

রিসোর্ট খরচ ও ভাড়া

বঙ্গবন্ধু সেতু রিসোর্টে রয়েল সুইট, ডিলাক্স এক্সিকিউটিভ সুইট, ২ ও ৩ বেডরুমের কটেজ, ডরমিটরি এবং এক্সট্রা বেড সুবিধা রয়েছে।

Room TypeRoom Price 
2 Bedroom Cottage 1,500 Tk
3 Bedroom Cottage 2,000 Tk
Deluxe Executive Suite3,500 Tk
Dormitory4,000 Tk
Royal Suite5,000 Tk

যোগাযোগ
কর্পোরেট অফিস
প্রগতি ইন্স্যুরেন্স ভবন (৭ম তলা) ২০-২১
কাওরান বাজার, ঢাকা ১২১৫
মোবাইল: 01715-852997, 01975-852997

#৪ হোটেল প্রিন্স

হোটেল প্রিন্স (Hotel Prince) টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত আরেকটি স্বনামধন্য হোটেল। সব ধরনের আধুনিক ও উন্নতমানের সুবিধা সহ দেশী ও বিদেশী অথিতিদের কাছে বেশ সুনামের সাথে সেবা প্রদান করে আসছে। 

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price 
Single Non AC 800 Tk
Single Double Non AC1,100 Tk 
Single AC 1,400 Tk
Single Double AC1,800 Tk
Deluxe 2,000 Tk 
Royal Suit 4,500 Tk

যোগাযোগ
হোটেল প্রিন্স 
এফ আর খান প্রিন্স প্লাজা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল
মোবাইলঃ 0921-63434, 01719-629488
ই-মেইলঃ hotelprincetangail.bd@gmail.com 

#৫ হোটেল সাগর

হোটেল সাগর (Hotel Sagar) শহীদ জগ্লু রোডে অবস্থিত। যারা কম খরছে রাত্রি যাপনের জন্য হোটেল খুজে থাকেন তাদের জন্য হোটেল সাগর অন্যতম। 

হোটেল খরচ ও ভাড়া

Room TypeRoom Price 
Single Room 700 Tk
Double Room 1,000 Tk
Single AC 1,200 Tk
Double AC 1,800 Tk

যোগাযোগ
হোটেল সাগর 
শহীদ জগ্লু রোড, টাঙ্গাইল
মোবাইলঃ 0921-64308

টাঙ্গাইল জেলার উল্লেখিত হোটেল ও রিসোর্ট এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে হোটেল ও রিসোর্ট ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। তাই হোটেল/রিসোর্ট বুকিং করার পূর্বে কোন অফার আছে কিনা এবং বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।