হাওরের বিশাল জলরাশি, নীলাদ্রি লেকের স্বচ্ছ পানি আর বারিক টিলার সবুজ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো ভ্রমণপিপাসু ছুটে যান সুনামগঞ্জে। তবে চমৎকার এই ভ্রমণকে আরও আনন্দদায়ক ও আরামদায়ক করতে প্রয়োজন একটি সঠিক আবাসন নির্বাচন। পরিবার নিয়ে লাক্সারি ট্রিপ হোক কিংবা বন্ধুদের নিয়ে বাজেট ব্যাকপ্যাকিং সুনামগঞ্জ শহর থেকে শুরু করে তাহিরপুর ও টেকেরঘাট এলাকায় রয়েছে বিভিন্ন বাজেটের হোটেল ও রিসোর্ট। ভ্রমণকারীদের সুবিধার জন্য আজকের আর্টিকেলে জানব সুনামগঞ্জের সেরা হোটেল, ইকো-রিসোর্ট ও গেস্ট হাউসের ভাড়া, সুযোগ-সুবিধা এবং যোগাযোগের বিস্তারিত তথ্য।

দি পিস প্যালেস লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট (The Peace Palace Luxury Hotel & Restaurant)

সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড রোডে গড়ে ওঠা এই হোটেলটি পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক নির্মাণশৈলীর জন্য পর্যটকদের নজর কাড়ে। মূলত যারা পরিবার নিয়ে ভ্রমণ করছেন, অফিশিয়াল কাজে সুনামগঞ্জ এসেছেন কিংবা থাকার ক্ষেত্রে কিছুটা স্বাচ্ছন্দ্য ও প্রিমিয়াম পরিবেশ চান, তাদের জন্য এটি বেশ উপযোগী। এখানে অতিথিদের জন্য রয়েছে ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক ও রুম সার্ভিস, নিজস্ব সিকিউরিটি এবং পার্কিং ব্যবস্থা। এছাড়া ফ্রি ওয়াই-ফাই সুবিধা এবং নিজস্ব রেস্তোরাঁ রয়েছে, যেখানে থাকার খরচের সাথেই মিলবে সকালের নাস্তা।

রুমের ধরন ও ভাড়া 

Room TypePrice
Single Deluxe4,150 Tk 
Deluxe Twin (2 Persons)7,150 Tk 
Premium Twin (3 Persons)9,150 Tk 
Executive Suite13,500 Tk 

যোগাযোগ
দি পিস প্যালেস লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
পুরাতন বাস স্ট্যান্ড রোড, সুনামগঞ্জ
মোবাইলঃ 01334-926868, 01334-926869
ই-মেইলঃ contact@peacepalacehotel.com 
Website | Facebook Page

হোটেল গ্র্যান্ড সুনামগঞ্জ (Hotel Grand Sunamganj)

পুরাতন বাস স্ট্যান্ড বা মেজর ইকবাল রোড এলাকায় নামলেই চোখে পড়বে এই থ্রি-স্টার মানের হোটেল। পরিচ্ছন্ন রুম আর উন্নত সেবার কারণে সুনামগঞ্জ শহরে আসা ট্রাভেলারদের কাছে এটি বেশ পরিচিত নাম। বহুতল এই ভবনে ওঠার জন্য লিফট সুবিধা রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ২৪ ঘন্টা রুম সার্ভিস রয়েছে এখানে। এসি ও নন-এসি দুই ধরনের রুমের সাথেই ওয়াই-ফাই এবং হোটেলের নিজস্ব রেস্তোরাঁয় খাওয়ার সুবিধা পাবেন।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Deluxe Couple (AC)2,500 – 3,000 Tk
Deluxe Twin (AC)3,500 – 4,000 Tk 
Family Suite4,500 – 5,500 Tk 

যোগাযোগ
হোটেল গ্র্যান্ড সুনামগঞ্জ
মেজর ইকবাল রোড (পুরাতন বাস স্ট্যান্ড), সুনামগঞ্জ
মোবাইলঃ 01712942507, 01345-685427
ই-মেইলঃ hotelgrandsunamganj@gmail.com
Website | Facebook Page

বনকুটির ক্যাফে অ্যান্ড ইকো রিসোর্ট (Bonkutir Cafe & Eco Resort)

সুনামগঞ্জের আম্বর পয়েন্টে অবস্থিত বনকুটির ক্যাফে অ্যান্ড ইকো রিসোর্ট প্রাকৃতিক পরিবেশ ও আতিথেয়তার জন্য বেশ পরিচিত। এখানে অতিথিদের সুবিধার জন্য রয়েছে নিজস্ব রেস্তোরাঁ, ফ্রি ওয়াই-ফাই, সুবিধাজনক পার্কিং ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা সার্ভিস। 

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Standard Room 3,881 Tk 
Deluxe Room 4,241 Tk 
Premium Room 4,500 Tk 

যোগাযোগ
বনকুটির ক্যাফে অ্যান্ড ইকো রিসোর্ট
সাচনা রোড, আম্বর পয়েন্ট, আব্দুজ জহুর সেতুর দক্ষিন পশ্চিম দিক, সুনামগঞ্জ
মোবাইলঃ 01317-873467, 01601-376330
Facebook Page

সুরমাভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট (Surmavalley Residential Resort)

সুনামগঞ্জ জেলা সদরে অবস্থিত সুরমাভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট। টাঙ্গুয়ার হাওরসহ জেলার অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখতে আসা পর্যটকদের জন্য এটি একটি আরামদায়ক ও নির্ভরযোগ্য আবাসন ব্যবস্থা।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Non-AC Couple/Double Room1,200 – 1,800 Tk 
AC Single/Couple Room2,000 – 2,500 Tk 
AC Family/Triple Room3,000 – 4,000 Tk 

যোগাযোগ
সুরমাভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট
১৪ তুষণ, ষোলঘর রোড, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ
মোবাইলঃ 01759-739220

হাওর বিলাস গেস্ট হাউস (Haor Bilash Guest House)

হাওর বিলাস গেস্ট হাউস সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর ও তাহিরপুর এলাকার পর্যটকদের জন্য একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় আবাসন ব্যবস্থা। মূলত টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রি লেক), এবং যাদুকাটা নদী ভ্রমণ করতে আসা পর্যটকরা এখানে রাত্রিযাপন করেন।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Non-AC Single/Double Room1,000 – 1,500 Tk 
AC Double/Family Room2,000 – 3,000 Tk 
Group/Dormitory Rent Negotiable

যোগাযোগ
হাওর বিলাস গেস্ট হাউস
হাজিপাড়া, সার্কিট হাউজের পাশে (এসপি অফিস রোড সংলগ্ন), সুনামগঞ্জ
মোবাইলঃ 01716-388439, 01344-557127
ই-মেইলঃ haorbilash@gmail.com

হোটেল রয়েল ইন (Hotel Royal Inn)

সুনামগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল রয়্যাল ইন একটি জনপ্রিয় ও বাজেট-বান্ধব আবাসিক হোটেল। টাঙ্গুয়ার হাওরসহ জেলার অন্যান্য দর্শনীয় স্থানে ঘুরতে আসা পর্যটক কিংবা ব্যবসায়িক কাজে আসা ভ্রমণকারীদের জন্য এটি থাকার একটি চমৎকার ঠিকানা।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Room 1,000 Tk 
Double/Couple Room Non-AC1,500 – 1,600 Tk 
Double/Twin Room AC 2,000 – 2,700 Tk 

যোগাযোগ
হোটেল রয়েল ইন
সুবাকথ রাজা কমপ্লেক্স, (পুরাতন বাস স্টেশন), সুনামগঞ্জ
মোবাইলঃ 01792-873355
ই-মেইলঃ hotelroyalinnbd@gmail.com

হোটেল মিজান আবাসিক (Hotel Mizan Residential)

কম খরচে সুনামগঞ্জ শহরে থাকার জন্য বেশ পরিচিত হোটেল মিজান আবাসিক। বিশেষ করে ব্যাকপ্যাকার ও বাজেট ভ্রমণকারীদের কাছে এটি একটি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পছন্দ। 

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Room Non AC 400 Tk 
Double Room Non AC600 Tk 
Double/Family AC 1,000 – 1,500 Tk 

যোগাযোগ
হোটেল মিজান আবাসিক
জগন্নাথবাড়ী রোড (জগন্নাথ মন্দিরের পাশে), সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ
মোবাইলঃ 01765-308848

হোটেল ওমর আবাসিক (Hotel Omar Residential)

সুনামগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত হোটেল ওমর আবাসিক একটি পরিচ্ছন্ন ও বাজেট-বান্ধব আবাসন। টাঙ্গুয়ার হাওর বা যাদুকাটা নদী ভ্রমণে আসা পর্যটক এবং স্বল্প খরচে রাত্রিযাপনের জন্য এটি বেশ সুপরিচিত। এখানে একা, পরিবার কিংবা বন্ধুদের গ্রুপ নিয়ে থাকার জন্য বিভিন্ন ক্যাটাগরির এসি ও নন-এসি রুম রয়েছে।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Romm 800 – 1,200 Tk 
Double Room Non AC1,000 – 1,500 Tk
Double Room AC1,800 – 2,500 Tk 

যোগাযোগ
হোটেল ওমর আবাসিক
৫ম তলা, স্টেশন রোড (মেজর ইকবাল রোড), সুনামগঞ্জ
মোবাইলঃ 01746-863300

হোটেল আয়ান বাবা আবাসিক (Hotel Ayaan Baba Residential)

সুনামগঞ্জ শহরের মধ্যবাজারে অবস্থিত হোটেল আয়ান বাবা আবাসিক একটি বাজেট-বান্ধব ও পরিচিত আবাসন। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসা পর্যটকদের কাছে কম খরচে থাকার জন্য এটি বেশ পছন্দের। হোটেলটি শহরের প্রধান ট্রাফিক মোড় থেকে মাত্র ২ মিনিটের হাঁটাপথের দূরত্বে হওয়ায় যেকোনো স্থান থেকে যাতায়াত করা বেশ সুবিধাজনক।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Double Non AC700 – 1,200 Tk 
Single/ Double AC 1,500 – 2,500 Tk 
Family/Triple Bed 2,500 – 3,000 Tk 

যোগাযোগ
হোটেল আয়ান বাবা আবাসিক
মধ্যবাজার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ
মোবাইলঃ 01768-883001

হোটেল নূরানী আবাসিক (Hotel Nurani Residential)

সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় অবস্থিত হোটেল নূরানী আবাসিক কম খরচে থাকার জন্য একটি সুপরিচিত বাজেট হোটেল। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর বা সুনামগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানে ব্যাকপ্যাকিং ট্যুরে আসা ভ্রমণকারীদের জন্য এটি বেশ সুবিধাজনক একটি স্থান।

বাসস্ট্যান্ডের কাছেই হওয়ায় ঢাকা বা সিলেট থেকে বাসে এসে নামার পর সহজে ও কোনো রকম ঝক্কি ছাড়া হোটেলে পৌঁছানো যায়। এখানে রুমের ক্যাটাগরি অনুযায়ী রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, এসি বা ফ্যান, টিভি এবং প্রয়োজনীয় আসবাবপত্র। এছাড়া অতিথিদের ব্যবহারের জন্য রয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Single Non AC450 Tk 
Double Non AC 800 Tk
AC Deluxe Room 1,500 – 2,500 Tk 

যোগাযোগ
হোটেল নূরানী আবাসিক
পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড, সুনামগঞ্জ
মোবাইলঃ 01711-356783

হোটেল নীলাদ্রি গেস্ট হাউস (Hotel Niladri Guest House)

সুনামগঞ্জের তাহিরপুরের বিখ্যাত শহীদ সিরাজ লেকের (যা নীলাদ্রি লেক নামে পরিচিত) ঠিক পাশেই অবস্থিত ‘হোটেল নীলাদ্রি গেস্ট হাউস’। যারা টেকেরঘাট ও নীলাদ্রি লেক এলাকায় রাত কাটাতে চান, তাদের জন্য হোটেল প্রথম পছন্দের। এখান থেকে নীলাদ্রি লেক, শহীদ সিরাজ লেক ও বারেক টিলা খুব সহজেই ঘুরে দেখা যায়।

অতিথিদের জন্য এখানে রয়েছে অ্যাটাচড ও কমন ওয়াশরুম সহ বিভিন্ন রুম (বুকিংয়ের সময় পছন্দ অনুযায়ী নিশ্চিত হয়ে নেওয়া ভালো)। খাবারের জন্য গেস্ট হাউসের পাশেই টেকেরঘাট ও বড়ছড়া বাজারে লোকাল কিছু রেস্তোরাঁ আছে, যেখানে হাওরের তাজা মাছের পদ উপভোগ করা যায়।

রুমের ধরন ও ভাড়া

Room TypePrice
Non AC Double Room 1,000 – 1,200 Tk 

যোগাযোগ
হোটেল নীলাদ্রি গেস্ট হাউস
বড়ছড়া জয় বাংলা বাজার, ট্যাকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ
মোবাইলঃ 01737-601684

হিজল রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট (Hijol Resort and Restaurant)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে অবস্থিত হিজল রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট একটি অত্যন্ত নান্দনিক ও মনোরম পরিবেশের রিসোর্ট। শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেকের পাশেই পাহাড়ের পাদদেশে বাঁশ ও কাঠের সমন্বয়ে নির্মিত এই রিসোর্টটি ভ্রমণপিপাসুদের জন্য দারুণ একটি জায়গা।

রুমের ধরন ও ভাড়া

রিসোর্টটিতে মোট ৬টি কটেজ রয়েছে যা স্থানীয় বিভিন্ন পর্যটন স্পটের নামানুসারে রাখা হয়েছে।

  • সিঙ্গেল কাপল কটেজ: ১,৫০০ থেকে ২,০০০ টাকা (২-৩ জন থাকা যায়)।
  • ডাবল ফ্যামিলি কটেজ: ২,৪০০ থেকে ৩,০০০ টাকা।

যোগাযোগ
হিজল রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট
পর্যটন সেবা কেন্দ্র, শহিদ সিরাজ লেক (নীলাদ্রি লেক) সংলগ্ন, টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ
মোবাইলঃ 01714527727

আপনার ভ্রমণ পরিকল্পনা ও বাজেট অনুযায়ী সুনামগঞ্জে থাকার জন্য প্রিমিয়াম লাক্সারি হোটেল থেকে শুরু করে সাশ্রয়ী আবাসিক হোটেল সব ধরনের সুবিধাই রয়েছে। তবে টাঙ্গুয়ার হাওর বা নীলাদ্রি লেক ভ্রমণের পিক-সিজনে (বিশেষ করে বর্ষাকালে) পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। তাই ভ্রমণের আগেই আপনার পছন্দের হোটেল বা রিসোর্টে যোগাযোগ করে রুম বুকিং করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।