তাঁত শিল্প সমৃদ্ধ পাবনা রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা। লোক সংঙ্গীত, লোকগাঁথা, লোকনৃত্য, নকশা, পালাগান, ইত্যাদি লোকসংস্কৃতিতে ঐতিহ্য মন্ডিত এই জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে পাকশীস্থ হার্ডিঞ্জ ব্রিজ, জোড় বাংলা মন্দির, তাঁতীবন্দ জমিদার বাড়ী, লালন শাহ সেতু, ঐতিহ্যবাহী তাঁতশিল্প, তাড়াশ জমিদার ভবন ইত্যাদি উল্লেখযোগ্য।

ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য পাবনা আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের হোটেল/রিসোর্ট গাইড। পাবনার সেরা হোটেল/রিসোর্ট নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।

#১ রত্নদ্বীপ রিসোর্ট

রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬১ কি: মি: দূরে পাবনায় গড়ে উঠেছে এই রত্নদ্বীপ রিসোর্ট (Ratnodweep Resort)। আধুনিক ও অত্যন্ত বিলাসবহুল এই রিসোর্টে রয়েছে সকল ধরণের সুযোগ সুবিধা। আছে সুন্দর সুইমিং পুল, জিম ও স্পা। এছাড়াও রয়েছে বিশাল আকৃতির কনফারেন্স রুম ও সুবিশাল মঞ্চ যেখানে কর্পোরেট মিটিং থেকে শুরু করে সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায়। 

রত্নদ্বীপ রিসোর্ট

রত্নদ্বীপ রিসোর্ট  রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Super Deluxe8,120 Tk
Executive Room10,044 Tk
Executive Room11,120 Tk

যোগাযোগ
রত্নদ্বীপ রিসোর্ট
ঢাকা-পাবনা হাইওয়ে, জালালপুর, পাবনা-৬৬০০
মোবাইলঃ 01730318953, 01714160691, 01730374812
ই-মেইলঃ sales@ratnodweepresort.com
Website | Facebook Page

#২ স্বপ্নদ্বীপ রিসোর্ট

স্বপ্নদ্বীপ রিসোর্ট (Shopnodip Resort) পাবনা জেলা শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার আর ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটারের দূরত্বে অবস্থিত। খাইরুল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল ইসলামের উদ্যোগে স্বপ্নদ্বীপ রিসোর্ট গড়ে তোলা হয়। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি স্বপ্নদ্বীপ রিসোর্ট যাত্রা শুরু করে। ১০ বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটি নান্দনিক সৌন্দর্যে ভরপুর। বিপুল সংখ্যক দেশী-বিদেশীদের চিত্ত বিনোদন, আবাসন ও মনোমুগ্ধকর অবসর সময় কাটানোর অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পর্যটকদের দৃষ্টি কেড়েছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নানা বয়সী নানা মানুষের পদচারনায় মুখর হয়ে থাকে এই নান্দনিক রিসোর্টটি। 

রত্নদ্বীপ রিসোর্ট  রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Superior Single2,999 Tk
Premium4,499 Tk
Executive Room5,499 Tk
Cottage5,999 Tk
Dragon Cottage 7,999 Tk
Premium Family7,999 Tk

যোগাযোগ
স্বপ্নদ্বীপ রিসোর্ট
বোর্ড অফিস মোড় (সলিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন), জয়নগর, ঈশ্বরদী, পাবনা
মোবাইলঃ 01312-427608, 01305-805360
ই-মেইলঃ shopnodipresort20@gmail.com
Facebook Page

#৩ রূপকথা ইকো রিসোর্ট

পাবনা জেলার পশ্চিম রামচন্দ্রপুর (বাংলা বাজার) এলাকায় প্রায় ৫০ বিঘা জায়গার উপরে তৈরি করা হয়েছে রুপকথা ইকো রিসোর্ট (Rupkotha Eco Resort)। রিসোর্টে রয়েছে বিশাল আকৃতির পুকুর যেখানে পর্যটকেরা মাছ ধরতে পারবেন এবং নৌকায় ঘুরতে বেরাতে পারবেন। আছে দৃষ্টিনন্দন মঞ্চ যেখানে মোঘলীয় কায়দার আসনে বসে গানও শুনতে পারবেন। এই রিসোর্টের অন্যতম বৈশিষ্ট্য হল এর প্রত্যেকটি কটেজের নামকরণ করা হয়েছে সুচিত্রা সেনের সিনেমা এবং গানের নাম দিয়ে। বলতে গেলে অবসর কাটানোর সকল ধরণের আয়োজন নিয়েই রূপকথা ইকো রিসোর্ট তৈরি করা হয়েছে।

রূপকথা ইকো রিসোর্ট

রূপকথা ইকো রিসোর্ট রুম ভাড়া ও খরচ

Room Type Room Price
SIngle Cottage4,800-5,400 Tk
Double Cottage 5,975 Tk
Single Room 6,300 Tk
Connecting Room 11,100 Tk

যোগাযোগ
রূপকথা ইকো রিসোর্ট
পশ্চিম রামচন্দ্রপুর, বাংলা বাজার, পাবনা
মোবাইলঃ ‪01730-374817, 01730-318953
ই-মেইলঃ sales@ratnodweepresort.com
Facebook Page

#৪ হোটেল প্রবাসী ইন্টারন্যাশনাল

হোটেল প্রবাসী ইন্টারন্যাশনাল (Hotel Probashi International) পাবনা শহরের রূপকথা রোডে অবস্থিত। যেকোন ব্যবসায়িক অথবা আমোদ ভ্রনের জন্য একটি আদর্শ হোটেল। হোটেলে থেকে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন পাবনা মানসিক হাসপাতাল, ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা ক্যাডেট কলেজ খুব অল্প সময়েই যাওয়া যায়। এছাড়া পদ্মা নদী, অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রম, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ রয়েছে। হোটেল থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মাত্র আধা ঘণ্টার পথ। 

হোটেল প্রবাসী ইন্টারন্যাশনাল রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Regular Room – AC1,000 Tk
Twin Bed Room – AC1,300 Tk
Deluxe Room – AC1,800 Tk
Super Deluxe Room – AC2,500 Tk

যোগাযোগ
হোটেল প্রবাসী ইন্টারন্যাশনাল
রূপকথা রোড, পাবনা
মোবাইলঃ 01749-148685
ই-মেইলঃ hotelprobashi@yahoo.com
Website | Facebook Page

#৫ হোটেল ড্রিম প্যালেস ইন্টারন্যাশনাল

হোটেল ড্রিম প্যালেস ইন্টারন্যাশনাল (Hotel Dream Palace International) পাবনা শহরে একমাত্র দুই তারকা মানের আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন হোটেল। এই হোটেলে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী- ইন্টারনেট, রেস্টুরেন্ট ও একটি কনফারেন্স রুম আছে। 

হোটেল ড্রিম প্যালেস ইন্টারন্যাশনাল রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Exclusive Single Deluxe Room800 Tk
Premier Twin Room1,200 Tk
Queen Bedded Suites4,500 Tk

যোগাযোগ
হোটেল ড্রিম প্যালেস ইন্টারন্যাশনাল
ঢাকা রোড, সালগারিয়া, পাবনা-৬৬০০
মোবাইলঃ 01713-228798
ই-মেইলঃ pabnadreampalace@gmail.com
Website | Facebook Page

#৬ খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল

খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল (Khairul International Hotel) স্বল্প খরচে অধিক সুবিধা সম্পন্ন হোটেলের মধ্যে পাবনা শহরে অন্যতম। 

খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল

খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Standard Single 500 Tk
Standard Single1,000 Tk
Standard AC1,500 Tk
Deluxe Single2,300 Tk
Deluxe Couple 3,000 Tk
Deluxe Family5,500 Tk

যোগাযোগ
খাইরুল ইন্টারন্যাশনাল হোটেল
৩য়-৪র্থ তলা, আই কে রোড, শিমুলতলা, জয়নগর, ঈশ্বরদী, পাবনা
মোবাইলঃ 01305-805360
ই-মেইলঃ admin@khairulinternationalhotel.com
Facebook Page

পাবনা জেলার উল্লেখিত হোটেল/রিসোর্ট এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে এইসব হোটেল/রিসোর্ট ডিসকাউন্ট দিয়ে থাকে। তাই হোটেল/রিসোর্ট বুকিং করার পূর্বে কোন অফার আছে কিনা এবং বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।