ময়মনসিংহ (Mymensingh) বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর এবং ১২ তম সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনের দিক থেকে দেশের সপ্তম বৃহত্তম মহানগর এবং জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম। ময়মনসিংহ জেলায় অনেক দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, শশী লজ, জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং লোকসংস্কৃতির শহর হিসেবে এর এক আলাদা পরিচিতি রয়েছে।
ময়মনসিংহে ব্যবসায়িক এবং ব্যক্তিগত প্রয়োজনে থাকার জন্য হোটেল/রিসোর্ট নিয়ে আজকের ভ্রমণ গাইড। ময়মনসিংহের সেরা হোটেল/রিসোর্টগুলি হোটেলের গুণমান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন চ্যানেলে ভ্রমণকারীদের পর্যালোচনার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে।
#১ সিলভার ক্যাসেল রিসোর্ট
সিলভার ক্যাসেল রিসোর্ট (Silver Castle Resort), আধুনিকায়নের স্বপ্নময় শিল্প-বোধ ও সৌন্দর্যের ধারণায় বদলে যাওয়া এক নতুন স্থাপত্য, যা সবার কাছে ময়মনসিংহের অন্যতম দর্শনীয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। চারতলা বিশিষ্ট সিলভার ক্যাসেল ভবনের অলঙ্কারিক কারুকার্যের পাশাপাশি কৃত্রিম সাজসজ্জার ফুলের বাগান, সুইমিংপুল, শাপলা ফুলের ফোয়ারা, পার্ক, মঞ্চ ও সুসজ্জিত তোরণ পর্যটকদের আকর্ষণ করে। ভবনের প্রবেশ পথের দুইধারে যেমন রয়েছে নান্দনিকতার ছোঁয়া তেমনি রয়েছে নানা বাহারি ফুলের বাগান। সারিবদ্ধ ভাবে টবে লাগানো বাহারি ফুলের গাছ, ঝাউ আর ক্যাকটাসের পাশাপাশি ঝরনার পাশে সিমেন্টের ছাতার নিচে অবসর কাটানোর সুদৃশ্য চৌকি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা শামুকের আদলে তৈরি করা বসার স্থানগুলো চোখে পড়ার মতো। ভবনটির তিনদিক ইট-পাথরের প্রাচীর ঘেরা হলেও ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে একদিকে তারের বেষ্টনী রয়েছে। যাতে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এখানকার বিনোদন ব্যবস্থা সব বয়সের মানুষকে দারুণভাবে আকৃষ্ট করে। ভবনের বারান্দায় দাঁড়িয়ে অথবা ক্যাপসুল লিফটে ওঠা-নামার সময় ব্রহ্মপুত্র নদের জলরাশি আবার শুকনো মৌসুমে বালুচরের দৃশ্য সবাইকে বিমোহিত করে।

রিসোর্ট খরচ ও ভাড়া
সিলভার ক্যাসেল রিসোর্ট এ অতিথিদের জন্য ৯ ক্যাটাগরির মোট ২২টি কক্ষ রয়েছে।
| Room Type | Room Price |
| Standard Double | 6,750 Tk |
| Executive Double | 7,000 Tk |
| Executive Deluxe | 10,000 Tk |
| Deluxe | 11,000 Tk |
| Superior Deluxe | 12,000 Tk |
| Family Twin | 14,000 Tk |
| Junior Suite | 17,000 Tk |
| Golden Suite | 20,000 Tk |
| Family Suite | 26,000 Tk |
যোগাযোগ
সিলভার ক্যাসেল রিসোর্ট
৩৩৭/২ ঢোলাদিয়া(তালতলা), ময়মনসিংহ – 2200
মোবাইলঃ 01810-035005
ই-মেইলঃ info@silvercastleresort.com
Website | Facebook Page
#২ গ্রীনস্কেপ ইকো রিসোর্ট
গ্রীনস্কেপ ইকো রিসোর্ট (Greenscape Eco Resort) ময়মনসিংহের কাছে বড় বিলের পাড়ের বেলতলীতে অবস্থিত। ব্যক্তিগত ভ্রমণের পাশাপাশি যেকোন সভা-সেমিনার এবং সেইসাথে পারিবারিক উৎসব উদযাপন করার জন্য এই রিসোর্ট হতে পারে আপনার আদর্শ গন্তব্য।

রিসোর্ট খরচ ও ভাড়া
গ্রীনস্কেপ রিসোর্ট রিসোর্ট এ অতিথিদের জন্য ৫ ক্যাটাগরির মোট ১৬টি কক্ষ রয়েছে।
| Room Type | Room Price |
| Single Bed Room | 2,500 Tk |
| Double Bed Room | 3,500 Tk |
| Twin Bed Room | 4,000 Tk |
| Deluxe Double Bed | 5,000 Tk |
| Cottage With Double Bed | 6,000 Tk |
যোগাযোগ
গ্রীনস্কেপ রিসোর্ট
বেলতলী মোর, বড় বিলের পার (শিকারীকান্দার কাছে), ময়মনসিংহ
মোবাইলঃ 01962-486271
ই-মেইলঃ greenscapeecoresort@gmail.com
Website | Facebook Page
#৩ হোটেল মুস্তাফিজ ইন্টারন্যাশনাল
হোটেল মুস্তাফিজ ইন্টারন্যাশনাল (Hotel Mustafiz International) গঙ্গাদাস গুহরোডে ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে অবস্থিত। ২৪ ঘণ্টা রুম সার্ভিস, নান্দনিক আসবাবপত্র, এসি, মিটিং রুম, সার্বক্ষণিক নিরাপত্তা ও ময়মনসিংহের প্রথম রুফটপ রেস্টুরেন্ট সহ আধুনিক সকল সুবিধার সমন্বয় করা এই হোটেল ইতিমধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

হোটেল খরচ ও ভাড়া
হোটেল মুস্তাফিজ ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।
| Room Type | Room Price |
| Economy (Non AC Single) | 1,200 Tk |
| Economy (Non AC Double) | 1,400 Tk |
| Economy (AC Single) | 1,680 Tk |
| Economy (AC Double) | 1,800 Tk |
| Deluxe (AC) | 2,500 Tk |
যোগাযোগ
হোটেল মুস্তাফিজ ইন্টারন্যাশনাল
৬/৩(বি), গঙ্গাদাস গুহ রোড, ময়মনসিংহ
মোবাইলঃ 091-63870-1, 01715-133507
ই-মেইলঃ info@mymensinghhotelmustafizintl.com
Website | Facebook Page
#৪ হোটেল আমির ইন্টারন্যাশনাল
হোটেল আমির ইন্টারন্যাশনাল (Hotel Amir International) ময়মনসিংহ শহরে চার তারকা ও উন্নত মানের একটি শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রিমিয়াম হোটেল। সিঙ্গেল এসি রুম থেকে শুরু করে ডিলাক্স এসি ও কাপল রুম পাবেন এই হোটেলে। থাকছে ২৪ ঘন্টা রুম সার্ভিস ও ফ্রন্ট ডেস্ক সার্ভিস। সার্বক্ষণিক চা ও কফির ব্যবস্থা, ফ্রী ওয়াইফাই সার্ভিস, গাড়ি পার্কিং এর সুব্যবস্থা, লিফট, লকার সার্ভিস, ফাস্ট এইড ব্যবস্থা।
স্টেশন রোডের একদম কাছে হওয়ায় ট্রেন ভ্রমণকারীদের জন্য এটি প্রথম পছন্দ। নিচে শপিং সেন্টার থাকায় কেনাকাটার সুবিধা দারুণ। তবে এটি একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা, তাই নিরিবিলি পরিবেশ আশা করবেন না। প্রফেশনাল বা অফিশিয়াল ট্যুরের জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য।

হোটেল খরচ ও ভাড়া
হোটেল আমির ইন্টারন্যাশনাল এ ৪ ক্যাটাগরির রুম রয়েছে।
| Room Type | Room Price |
| Single AC | 5,500 Tk |
| Couple Suite | 12,000 Tk |
| Deluxe Suite | 14,000 Tk |
| Executive Suite | 15,500 Tk |
যোগাযোগ
হোটেল আমির ইন্টারন্যাশনাল
৪৬/এ, পালিকা শপিং সেন্টার, স্টেশন রোড, ময়মনসিংহ
মোবাইলঃ 091-515000, 091-63376, 01711-167948
ই-মেইলঃ hotelamir_2000@yahoo.com
#৫ হোটেল আল হেরা
হোটেল আল হেরা (Hotel Al Hera) ময়মনসিংহ শহরের ট্রাংক পট্টি রোডে অবস্থিত একটি সুপরিচিত, শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হোটেল। সিঙ্গেল এসি রুম থেকে শুরু করে ডিলাক্স এসি ও ফ্যামিলি রুম পাবেন এই হোটেলে। থাকছে ২৪ ঘন্টা রুম সার্ভিস ও ফ্রন্ট ডেস্ক সার্ভিস। ফ্রি ওয়াইফাই সার্ভিস, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, লিফট এবং লকার সার্ভিস রয়েছে এখানে।
শহরের পাইকারি ও প্রধান বাণিজ্যিক এলাকার কাছাকাছি থাকায় ব্যবসায়িক উদ্দেশ্যে যারা ময়মনসিংহে আসেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক। রুমগুলো বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, তবে বুকিং দেওয়ার সময় মেইন রোড থেকে ভেতরের দিকের রুমগুলো নেওয়ার চেষ্টা করুন, এতে রাতের বেলা গাড়ির হর্নের শব্দ কম আসবে।

হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Single AC | 5,500 Tk |
| Couple Suite | 12,000 Tk |
| Deluxe Suite | 14,000 Tk |
| Executive Suite | 15,500 Tk |
যোগাযোগ
হোটেল আল হেরা
৩৬/বি, হেরা ট্রেড সেন্টার (২য় তলা), ট্রাংক পট্টি রোড, ময়মনসিংহ
মোবাইলঃ 01552-470700
#৬ হোটেল খাঁন ইন্টারন্যাশনাল
হোটেল খাঁন ইন্টারন্যাশনাল (Hotel Khan International) ময়মনসিংহ মহারাজা রোডে অল্প খরচে থাকার সবছেয়ে ভাল হোটেল। এই হোটেলে সাধারণ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Single AC | 1,000 Tk |
| Couple Suite | 1,500 Tk |
| Deluxe Suite | 2,000 Tk |
| Executive Suite | 3,500 Tk |
যোগাযোগ
হোটেল খাঁন ইন্টারন্যাশনাল
৩৩/এ মহারাজা রোড, ময়মনসিংহ
মোবাইলঃ 091-65995, 01715-251678
#৭ হোটেল লে মারিয়ান
হোটেল লে মারিয়ান (Hotel Le Marian) ময়মনসিংহ শহরের দিঘারকান্দা, ঢাকা রোড বাইপাস সার্কেলে অবস্থিত একটি আধুনিক ও সুসজ্জিত আবাসিক হোটেল। এই হোটেলে ফ্রি ওয়াই-ফাই, শীতাতপ নিয়ন্ত্রিত রুম, রেস্তোরাঁ সহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Single AC Room | 1,200 Tk |
| Double AC Room | 2,000 Tk |
| Twin/Family Suite | 3,000-3,500 Tk |
যোগাযোগ
হোটেল লে মারিয়ান
দিঘারকান্দা, ঢাকা রোড বাইপাস সার্কেল, ময়মনসিংহ
মোবাইলঃ 01775-018378
#৮ হোটেল নাইট স্টার রেসিডেন্সিয়াল
হোটেল নাইট স্টার রেসিডেন্সিয়াল (Hotel Night Star Residential) ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অবস্থিত একটি সুপরিচিত এবং বেশ বাজেট ফ্রেন্ডলি আবাসিক হোটেল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি হওয়ায় চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে আসা সাধারণ মানুষের কাছে এটি থাকার জন্য বেশ জনপ্রিয় হোটেল।
হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Non Ac Single Bed | 800 Tk |
| Non Ac Couple Deluxe | 1,200 Tk |
| Non Ac Family Executive | 1,500-1,800 Tk |
| Executive AC Premium | 2,200-2,500 Tk |
যোগাযোগ
হোটেল নাইট স্টার রেসিডেন্সিয়াল
৩৩৪, চরপাড়া মেইন রোড (পূবালী ব্যাংক বিল্ডিংয়ের ৪র্থ ও ৫ম তলা), চরপাড়া মোড়, ময়মনসিংহ
মোবাইলঃ 01787-790599, 01611-931835
#৯ নিরালা রেষ্ট হাউজ
নিরালা রেষ্ট হাউজ (Nirala Rest House) ময়মনসিংহ শহরের ছোট বাজার রোড এ অবস্থিত। নিরালা রেস্ট হাউসে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, লন্ড্রি সার্ভিস, ফ্রি-ওয়াইফাই, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা দিয়ে অতিথিদের সেবা দিয়ে থাকে।

হোটেল খরচ ও ভাড়া
নিরালা রেষ্ট হাউজ বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এই রেস্ট হাউসে ৫০০ টাকা থেকে শুরু করে ৪৫০০ টাকা পর্যন্ত রুম নিতে পারবেন।
| Room Type | Room Price |
| Single AC | 1,200 Tk |
| Couple Suite | 1,600 Tk |
| Deluxe Suite | 2,200 Tk |
| Executive Suite | 4,500 Tk |
যোগাযোগ
নিরালা রেষ্ট হাউজ
৬৭-৬৮ ছোট বাজার রোড (মুক্তিযোদ্ধা সরণি সড়ক) ময়মনসিংহ
মোবাইলঃ 091-542856
#১০ হোটেল রিভার প্যালেস
হোটেল রিভার প্যালেস (Hotel River Palace) ময়মনসিংহ – টাঙ্গাইল রোডের তালতলা দোলাদিয়া খাগদহোর এলাকায় অবস্থিত। এই হোটেলে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। হোটেলের দৃষ্টিনন্দন স্থাপত্য সকল অতিথিদের নজর কাড়তে সক্ষম।

হোটেল খরচ ও ভাড়া
| Room Type | Room Price |
| Single AC | 1,400 Tk |
| Couple Suite | 1,800 Tk |
| Deluxe Suite | 2,400 Tk |
| Executive Suite | 6,000 Tk |
যোগাযোগ
হোটেল রিভার প্যালেস
৩৮, তালতলা দোলাদিয়া, খাগদহোর, ময়মনসিংহ – টাঙ্গাইল রোড, ময়মনসিংহ
মোবাইলঃ 091-66150-51, 01710-857054
ময়মনসিংহ জেলার উল্লেখিত হোটেল/রিসোর্ট এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব, সরকারি ছুটি বা শীতকালীন পর্যটন মৌসুমে এইসব হোটেল ডিসকাউন্ট অফার বা বাড়তি ভাড়া নির্ধারণ করে থাকে। তাই হোটেল/রিসোর্ট বুকিং করার পূর্বে ফোন করে বর্তমান ভাড়া ও কোনো অফার আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
