যশোর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি জেলা ও প্রাচীন জনপদ। ১৭৮১ খ্রিষ্টাব্দে যশোর জেলা প্রতিষ্ঠা করা হয়। ফারসি শব্দ যশর থেকে যশোর নামের উৎপত্তি বলে অনেকের ধারণা। ফারসি শব্দ যশর অর্থ ব্রীজ বা সাঁকো। যশোরে আসার জন্য অসংখ্য খাল, নদী-নালা পার হতে হত। এসব খাল, নদী-নালার উপরে ছিল অসংখ্য সাঁকো। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থল বন্দর বেনাপোল এই জেলাতেই অবস্থিত।
ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য যশোর আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের হোটেল/রিসোর্ট গাইড। যশোর জেলার সেরা হোটেল/রিসোর্ট নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।
#১ দ্য জাবির যশোর
দ্য জাবির যশোর (The Zabeer Jashore) জেলার মাওলানা মোহাম্মদ আলী রোডে অবস্থিত। দ্য জাবির যশোর পাঁচ তারকা মানের আন্তর্জাতিক সুবিধা সম্বলিত হোটেল। পাঁচ তারকা মানের এই হোটেলে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, লন্ড্রি, ফ্রী-ওয়াইফাই, ফ্রী-পার্কিং, ফিটনেস সেন্টার, স্পা, বিউটি সেলুন এর মত সকল সুবিধা পেয়ে থাকবেন। এছাড়া এই হোটেলে রয়েছে ৩টি আলাদা কনফারেন্স ও ইভেন্ট হল যেখানে একসাথে ২০০ অথিতি ধারন করা সম্ভব।

দ্য জাবির যশোর হোটেল ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Queen | 15,162 Tk |
| Deluxe Twin | 18,078 Tk |
| Premium Queen | 18,661 Tk |
| Premium Tween | 21,227 Tk |
| Suite | 26,242 Tk |
যোগাযোগ
দ্য জাবির যশোর
এম.এম আলী রোড, যশোর
মোবাইলঃ 01714-040043, 01711-408975
Website | Facebook Page
#২ হোটেল হাসান ইন্টারন্যাশনাল
হোটেল হাসান ইন্টারন্যাশনাল (Hotel Hasan International) যশোর এর কেন্দ্রস্থল এ ৫ নং কেশবলাল রোডে অবস্থিত। তিন তারকা মানের এই হোটেলে আবাসন ব্যবস্থা ছাড়াও আছে নিজস্ব রেস্টুরেন্ট। এছাড়া বিয়ে, জন্মদিন অথবা যেকোন কর্পোরেট অনুষ্ঠান আয়োজন করার জন্য আছে বিশাল কনফারেন্স রুম। আর ২৪ ঘণ্টা রুম সার্ভিস, লণ্ড্রী, ইন্টারনেট, পার্কিং ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই।
হোটেল হাসান ইন্টারন্যাশনাল ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Single AC | 1,575 Tk |
| Double AC | 2,200 Tk |
| Premium AC | 2,835 Tk |
যোগাযোগ
হোটেল হাসান ইন্টারন্যাশনাল
১৫ নং কেশবলাল সড়ক, যশোর
মোবাইলঃ 01712-110108
Facebook Page
#৩ হোটেল ডিভাইন সেন্টার লিমিটেড
হোটেল ডিভাইন সেন্টার লিমিটেড (Hotel Divine Centre Ltd) যশোর শহর থেকে একটু দূরে চৌগাছা উপজেলায় অবস্থিত। উন্নতমানের এই বুটিক বিজনেস ক্লাস হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত রুম, রেস্টুরেন্ট, কনভেনশান সেন্টার ও কনফারেন্স রুম রয়েছে। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই।

হোটেল ডিভাইন সেন্টার লিমিটেড ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Single | 4,665 Tk |
| Super Deluxe Single | 5,831 Tk |
| Double Deluxe | 8,747 Tk |
| Deluxe Twin | 9,330 Tk |
| Super Deluxe Double | 10,497 Tk |
| Deluxe family Suite | 11,080 Tk |
| Super Deluxe Twin | 11,080 Tk |
| Super Deluxe family Suite | 13,996 Tk |
যোগাযোগ
হোটেল ডিভাইন সেন্টার লিমিটেড
চৌগাছা, যশোর
মোবাইলঃ 01711-645101
Website | Facebook Page
#৪ হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল
হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল (Hotel Orion International) যশোর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনাল এর খুব কাছেই অবস্থিত। যাতায়াতের সুবিধার জন্য এই হোটেল অথিতিদের পছন্দের তালিকার শীর্ষে থাকে।

হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Single Executive | 3,500 Tk |
| Couple Deluxe | 4,500 Tk |
| Deluxe (3 Person) | 5,500 Tk |
| Deluxe (4 Person) | 6,500 Tk |
| Royal Suit | 8,000 Tk |
যোগাযোগ
হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল
স্টেশন রোড, যশোর
মোবাইলঃ 01981-333444
ই-মেইলঃ info.hotelorionint@gmail.com
Website | Facebook Page
#৫ ইকবাল মঞ্জিল সার্ভিসড অ্যাপার্টমেন্ট
ইকবাল মঞ্জিল সার্ভিসড অ্যাপার্টমেন্ট (Iqbal Manjil Serviced Apartments) সার্কিট হাউস রোড, যশোরে অবস্থিত। আধুনিক সকল সুবিধা ও ২ ক্যাটাগরির রুম নিয়ে এটি যশোরের একটি অন্যতম স্বনামধন্য হোটেল। এই হোটেল রুম সার্ভিস, ইন্টারনেট, ফিটনেস সেন্টার ও যেকোন অনুষ্ঠান করার জন্য বিশাল কনফেরেন্স সহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

ইকবাল মঞ্জিল সার্ভিসড অ্যাপার্টমেন্ট ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Suite | 3,500 Tk |
| Premier Suites | 4,500 Tk |
যোগাযোগ
ইকবাল মঞ্জিল সার্ভিসড অ্যাপার্টমেন্ট
২৩১, সার্কিট হাউস রোড, যশোর, বাংলাদেশ
মোবাইলঃ 01708-515246
ই-মেইলঃ iqbalmanjil@gmail.com,
Website
#৬ যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট
যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট (Jashore IT Park Hotel And Resort) শহরের নাজির শংকরপুর এলাকায় অবস্থিত। এখানে যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সকল কর্পোরেট চাহিদা, সম্মেলন এবং থাকার সুব্যবস্থা রয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে পার্কটির তিন তারকা মানের ডরমিটরিটি খান প্রোপার্টিজের সঙ্গে ১০ বছরের জন্য চুক্তিতে হোটেল অ্যান্ড রিসোর্টের যাত্রা শুরু করেছে। যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট ব্যবসায়িক বা অবসর যাপনের জন্য আধুনিক সব সুবিধা নিশ্চিত করে আসছে।

যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Deluxe Room With King Bed | 4,338 Tk |
| Twin Room With Twin Bed | 4,338 Tk |
| Executive Suite With King Bed | 7,973 Tk |
যোগাযোগ
যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, নাজির শংকরপুর রোড, যশোর
মোবাইলঃ 03055-706578, 01896-141516
ই-মেইলঃ info@jashoreitparkhotelandresort.com
Website | Facebook Page
#৭ হোটেল সামস ইন্টারন্যাশনাল
হোটেল সামস ইন্টারন্যাশনাল (Hotel Shams International) যশোর শহরের একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। কম খরচে ভাল মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত রোম, ফ্রী-ওয়াইফাই, ২৪ ঘণ্টা রুম সার্ভিস ও পার্কিং সুবিধা সহ অথিতিদের ভাল মানের সেবা দিতে প্রস্তুত।

হোটেল সামস ইন্টারন্যাশনাল ভাড়া ও খরচ
| Room Type | Room Price |
| Single AC | 1,150 Tk |
| Single Deluxe AC | 1,500 Tk |
| Couple Deluxe | 2,500 Tk |
| Double Deluxe | 2,500 Tk |
যোগাযোগ
হোটেল সামস ইন্টারন্যাশনাল
৬৬, আর এন রোড, যশোর
মোবাইলঃ 01781-2424268, 01996-002012
ই-মেইলঃ infohotelshsms@gmail.com
Website | Facebook Page
যশোর জেলার উল্লেখিত হোটেল/রিসোর্ট এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে অনেকসময় এইসব হোটেল ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। তাই হোটেল/রিসোর্ট বুকিং করার পূর্বে কোন অফার আছে কিনা এবং বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
আশেপাশে দর্শনীয় স্থান
যশোর জেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান এর মধ্যে উল্লেখযোগ্য হল চাঁচড়া জমিদার বাড়ি, গদখালি ফুলের বাগান, মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী, কালেক্টরেট পার্ক, যশোর আইটি পার্ক, ইমাম বারা, মির্জানগর হাম্মামখানা, এগারো শিব মন্দির ইত্যাদি।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
