দিনাজপুর বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা।  সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যমন্ডিত দিনাজপুর জেলা চাল, লিচু ও আম উৎপাদনের জন্যে বিখ্যাত। দিনাজপুর এর দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে কান্তজীর মন্দির, রামসাগর দীঘি, রাজবাড়ী, নয়াবাদ মসজিদ, লিচু বাগান, স্বপ্নপুরী স্পট ইত্যাদি।

ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য দিনাজপুর শহরে আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের হোটেল/রিসোর্ট গাইড। দিনাজপুর জেলার সেরা হোটেল/রিসোর্ট নির্বাচন করা হয়েছে হোটেল/রিসোর্টের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।

#১ হোটেল গ্রান্ড নূর

হোটেল গ্রান্ড নূর (Hotel Grand Noor) দিনাজপুর শহরে সবচেয়ে আধুনিক সুবিধাসম্পন্ন বুটিক হোটেল। হোটেল গ্রান্ড নূর এ রয়েছে উন্নত শীতাতপ নিয়ন্ত্রিত রুম, নিজস্ব রেস্টুরেন্ট, সুইমিং পুল, ফিটনেস সেন্টার ও বিশাল পার্টি সেন্টার। 

হোটেল গ্রান্ড নূর
ছবিঃ হোটেল গ্রান্ড নূর

হোটেল খরচ ও ভাড়া 

আধুনিক ও উন্নতমানের ডেকোরেশন সহ হোটেল গ্রান্ড নূর এর রয়েছে ২৬টি বিভিন্ন ক্যাটাগরির রুম। 

Room Type Room Price
Deluxe Single2,500 Tk
Deluxe Double3,500 Tk
Deluxe Twin5,000 Tk
Premium Deluxe5,000 Tk
Grand Noor Suite8,000 Tk

যোগাযোগ
হোটেল গ্রান্ড নূর
নূর টাওয়ার, লিলি মোড়, মুন্সিপাড়া, দিনাজপুর
মোবাইলঃ 01799-111801, 01799-111391
ই-মেইলঃ info@hotelgrandnoor.com.bd
Website | Facebook Page

#২পর্যটন মোটেল দিনাজপুর

পর্যটন মোটেল (Parjatan Motel) দিনাজপুর শহরের হাউজিং মোড়ে অবস্থিত। এটি বাংলাদেশ পর্যটন করপোরেশন এর নিয়ন্ত্রণাধীন একটি হোটেল। এই হোটেলে ৫০০ টাকা থেকে ৩,২০০ টাকা পর্যন্ত খরচে এসি/নন-এসি অথবা ভিআইপি রুমে থাকতে পারবেন। এছাড়া পর্যটন মোটেল দিনাজপুরে ২০০ অথিতি ধারণক্ষমতা সম্পন্ন কনফারেন্স হল রয়েছে। পর্যটন মোটেলে থাকতে হলে অবশ্যই আগে থেকে যোগাযোগ করে যেতে হবে।

পর্যটন মোটেল দিনাজপুর

হোটেল খরচ ও ভাড়া

Room Type Room Price
Single Bed500 Tk
Economy Room1,000 Tk
AC Standard Twin/Couple2,800 Tk
AC Deluxe Twin/Couple3,200 Tk
Conference Hall4,000 Tk

যোগাযোগ
পর্যটন মোটেল দিনাজপুর
হাউজিং মোড়, দিনাজপুর
ফোনঃ 0531-64718
মোবাইলঃ 01991-139016, 01775-883355
ই-মেইলঃ bpcdinaj@gmail.com
Website

#৩ হোটেল আল-রশীদ

হোটেল আল-রশীদ দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত হোটেল। শহরের নিমতলা এলাকায় অবস্থিত এই হোটেলে উন্নত মানের এসি এবং নন-এসি রুমের ব্যবস্থা আছে। এছারা রয়ে ২৪ ঘন্টা রুম সার্ভিস, লন্ড্রি সেবা ফ্রী ইন্টারনেট এর ব্যবস্থা রয়েছে।

Room TypeRoom Price
Single Bed Room 800 Tk
Double Bed Room1,200 Tk
Single Bed Room AC2,000 Tk
Double Bed Room AC3,500 Tk

যোগাযোগ
পর্যটন মোটেল দিনাজপুর
নিমতলা, দিনাজপুর
ফোনঃ 0531-64262
মোবাইলঃ 01712-452748, 01716-535956

#৪ চঞ্চল রিসোর্ট

চঞ্চল রিসোর্ট (Chanchal Resort) দিনাজপুর শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে শংকরপুর-বিরল এলাকায় অবস্থিত। এই রিসোর্টটি মূলত ছোট বড় কিছু পুকুরের উপর পরিকল্পিত স্থাপনা তৈরি করে বানানো হয়েছে। পিকনিক অথবা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য আদর্শ যায়গা চঞ্চল রিসোর্ট।

চঞ্চল রিসোর্ট প্যাকেজ

Room TypeRoom Price
Single Bed Room 1,200 Tk
Single Bed Room AC1,500 Tk
Double Bed Room AC (4 Person)2,500 Tk

যোগাযোগ
চঞ্চল রিসোর্ট
শংকরপুর, ধুকুরঝারি রোড, বিরল, দিনাজপুর
মোবাইলঃ 01770-700499
ই-মেইলঃ chanchalreosrtdnj@gmail.com
Facebook Page

#৫ হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল

হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল (Hotel AFIA International) দিনাজপুর শহরের প্রানকেন্দ্র বাহাদুর বাজারে অবস্থিত. সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই হোটেলে রয়েছে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, ফ্রী-ওয়াইফাই সহ সুপরিসর পার্কিং সুবিধা।

হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল

হোটেল খরচ ও ভাড়া 

হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল অথিতিদের রাত্রিযাপনের জন্য রয়েছে ছোট-বড় ৪৫টি কক্ষ। 

Room Type Room Price
Deluxe Single Non AC900 Tk
Deluxe AC1,200 Tk
Premium AC2,500 Tk

যোগাযোগ
হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল
বাহাদুর বাজার, দিনাজপুর
মোবাইলঃ 01737-295700
Facebook Page

#৬ হোটেল ডায়মন্ড

হোটেল ডায়মন্ড (Hotel Diamond) দিনাজপুরের প্রাণকেন্দ্র মালদহপট্টীতে অবস্থিত। এই হোটেলে এসি-নন এসি দুই ধরনের রুম পাওয়া যায়। সাথে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, লন্ড্রি, ইন্টারনেট ইত্যাদি সুবিধা আছে। 

হোটেল খরচ ও ভাড়া 

Room Type Room Price
Deluxe Double Non AC 900 Tk
Deluxe Double AC 1,800 Tk
Deluxe Triple AC1,800 Tk

যোগাযোগ
হোটেল ডায়মন্ড
মালদহপট্টী, দিনাজপুর
মোবাইলঃ 01776-467789, 01987-674387

#৭ দ্যা গ্রান্ড পূণর্ভবা

দ্যা গ্রান্ড পূণর্ভবা (The Grand Punorvoba) হোটেল মালদহপট্টী দিনাজপুরে অবস্থিত। বাজেট ফ্রেন্ডলি এই হোটেলে এসি-নন এসি দুই ধরনের রুম পাওয়া যায়। সাথে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, লন্ড্রি, ইন্টারনেট ইত্যাদি সুবিধা আছে। 

হোটেল খরচ ও ভাড়া 

Room Type Room Price
Single Non AC 800 Tk
Single AC 1,200 Tk
Double Non AC 1,600 Tk
Double AC 2,500 Tk

যোগাযোগ
দ্যা গ্রান্ড পূণর্ভবা
মালদহপট্টী, দিনাজপুর
মোবাইলঃ 01903-149911
ই-মেইলঃ grandgrandpunorvoba@gmail.com
Facebook Page

#৮ হোটেল সুলতান

দিনাজপুর শহরের নিমতলা রোডেই এই হোটেলটির অবস্থান। এটি সাধারণ মানের হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবস্থানের কারণে অনেক পর্যটক এখানে থাকতে পছন্দ করেন।

Room Type Room Price
Single Non AC 600 Tk
Double Non AC 1,000 Tk
Single AC1,800 Tk

যোগাযোগ
হোটেল নবীনা
নীমতলা রোড, দিনাজপুর
মোবাইলঃ 01701981781, 0531-63246

#৯ হোটেল ইউনিক

হোটেল ইউনিক (Hotel Unique) দিনাজপুরের প্রাণকেন্দ্র মালদহপট্টীতে অবস্থিত। এই হোটেলে এসি-নন এসি দুই ধরনের রুম পাওয়া যায়। সাথে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, লন্ড্রি, ইন্টারনেট ইত্যাদি সুবিধা আছে। 

হোটেল খরচ ও ভাড়া 

Room Type Room Price
Single Non AC 400 Tk
Single AC 800 Tk
Double AC 2,000 Tk

যোগাযোগ
হোটেল ইউনিক
নিমতলা, মালদহপট্টী, দিনাজপুর
মোবাইলঃ 01736-335264
Facebook Page

উল্লেখিত হোটেল/রিসোর্ট এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব অথবা বিশেষ দিনে এইসব হোটেল/রিসোর্ট ডিসকাউন্ট অফার করে থাকে। তাই হোটেল বুকিং করার পূর্বে কোন অফার আছে কিনা এবং বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।