কুমিল্লা বাংলাদেশের দক্ষিন-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য কুমিল্লা জেলা বিখ্যাত। শিক্ষা-শিল্প-সাহিত্য সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবে এ উপমহাদেশে সুপরিচিত। কুমিল্লা জেলায় বিভিন্ন ভ্রমণ স্থান ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে।

ব্যবসায়িক প্রয়োজনে বা ভ্রমণের জন্য কুমিল্লা আসলে কোথায় থাকবেন এই নিয়ে আমাদের আজকের হোটেল গাইড। কুমিল্লার সেরা আবাসিক হোটেল/রিসোর্ট নির্বাচন করা হয়েছে হোটেলের মান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন মাধ্যমে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে।

#১ গ্র্যান্ড ক্যাসেল হোটেল

গ্র্যান্ড ক্যাসেল হোটেল (Grand Castle Hotel) কুমিল্লা শহরের অন্যতম সেরা হোটেল। চার তারকা মানের এই হোটেল এ লাক্সারিয়াস থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি রুম পাওয়া যায়। কুমিল্লার অন্যান্য হোটেল গুলোর তুলনায় অনেক বেশি উন্নত সুবিধা আছে এই হোটেলটিতে। ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী ওয়াইফাই, ফ্রী ব্রেকফাস্ট, মিটিং রুম, ফ্রী পার্কিং এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা সহ রয়েছে আরও অনেক সুবিধা।

গ্র্যান্ড ক্যাসেল হোটেল রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
DELUXE KING3,000 Tk
DELUXE QUEEN3,000 Tk
DELUXE FAMILY4,000 Tk
SUPER DELUXE4,000 Tk
PREMIUM KING5,000 Tk
PREMIUM QUEEN5,000 Tk
PREMIUM FAMILY6,000 Tk
PREMIUM TWIN6,000 Tk

যোগাযোগ
হোল্ডিং নং ৪৯২, এস আলম জমজম টাওয়ার, লাকসাম রোড, টমসম ব্রিজ, কুমিল্লা
মোবাইলঃ 01760-998939, 01762-496484
ই-মেইলঃ grandcastlehotel@gmail.com
Website | Facebook Page

#২ হোটেল এলিট প্যালেস

হোটেল এলিট প্যালেস (Hotel Elite Palace) কুমিল্লার কেন্দ্রস্থলে অবস্থিত একটি তিন তারকা মানের বুটিক হোটেল। ফ্যামিলি, বন্ধুবান্ধব, সঙ্গী কিংবা বিজনেস ভিজিটরদের জন্য উপযুক্ত কুমিল্লার এলিট প্যালেস আবাসিক হোটেল। এই হোটেলের সকল রুমের জন্য প্রায় একই ধরনের সূযোগ সুবিধা রয়েছে। শুধুমাত্র রুমের আকার অনুসারে ভাড়ার পার্থক্য থাকে।

হোটেল এলিট প্যালেস রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Deluxe5,500 Tk
Super Deluxe7,000 Tk
Deluxe Twin7,500 Tk
Suite10,000 Tk

যোগাযোগ
২১৪, ঝাউতলা রোড, কুমিল্লা
মোবাইলঃ 02-334400163, 01981-770777, 01894-948280
ই-মেইলঃ hotelelitepalace@gmail.com
Website | Facebook Page  

#৩ হোটেল ভিক্টোরি আবাসিক

হোটেল ভিক্টোরি আবাসিক (Hotel Victory Abashik) কুমিল্লা শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। হোটেলটিতে পাবেন আন্তর্জাতিক মানের সকল সুবিধা। নান্দনিক স্থাপত্য আর ইন্টেরিয়র ডিজাইন অন্যান্য হোটেল থেকে বেশ আলাদা।

হোটেল ভিক্টোরি আবাসিক রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Deluxe Couple2,500 Tk
Super Deluxe Couple3,500 Tk
Premium Deluxe Couple4,000 Tk
Semi Suite5,000 Tk

যোগাযোগ
জাহাঙ্গীর জম জম টাওয়ার, কুমিল্লা
মোবাইলঃ 01714-030094, 01719-907899
ই-মেইলঃ info@hotelvictoryabashik.com
Facebook Page  

#৪ ওয়াসিস হোটেল কুমিল্লা

বাক্তিগত মালিকানাধীন তিন তারকা মানের ওয়াসিস হোটেল (OASIS Hotel) কুমিল্লা শহরের কেন্দ্রস্থল, টমসম ব্রিজ এলাকা এবং পদুয়ার বাজার বিশ্বরোড থেকে মাত্র ৫ মিনিট দূরত্বে অবস্থিত। কর্পোরেট এক্সিকিউটিভ, বিদেশী পর্যটক, অথবা যারা কুমিল্লার মতো পুরানো শহরকে ঘুরে দেখতে চান তারা এই হোটেলটি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। এছাড়া হোটেলটিতে আছে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, নিজস্ব রেস্টুরেন্ট, ৫০০ অথিতি ধারনক্ষমতা সম্পন্ন হল রুম আরও অনেক কিছু। 

ওয়াসিস হোটেল কুমিল্লা রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
DELUXE QUEEN3,000 Tk
PREMIUM QUEEN3,800 Tk
DELUXE TWIN4,500 Tk
DELUXE KING4,800 Tk
PREMIUM KING5,500 Tk
PREMIUM TWIN6,000 Tk
PREMIUM FAMILY7,000 Tk

যোগাযোগ
হোল্ডিং নং 613/01, লালমাই টাওয়ার, কুমিল্লা
মোবাইলঃ 01317-302323
ই-মেইলঃ oasishotelcumilla@gmail.com
Website | Facebook Page 

#৫ নবাব প্যালেস রিসোর্ট 

নবাব প্যালেস রিসোর্ট (Nawab Palace Resort) কোটবারি কুমিল্লার সর্বপ্রথম আবাসিক রিসোর্ট। বিভিন্ন ক্যাটেগরির ২০ টি সুসজ্জিত রুম নিয়ে তৈরি এই রিসোর্ট। আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত হোটেলের ইন্টেরিয়র এবং আউটলুক দুটোই বেশ নজরকাড়া। এছাড়া এই রিসোর্টে পাবেন ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ফ্রী ওয়াইফাই, মিনিবার-কিচেন, এছাড়াও ওয়াটার পার্কে রয়েছে খেলাধুলার সুবিধা ও ম্যাজিক প্যারাডাইজ পার্কে (Magic Paradise Park) ভ্রমনের সুযোগ। 

নবাব প্যালেস রিসোর্ট রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Standard6,038 Tk
Deluxe6,415 Tk
Premium 6,792 Tk
Family  Executive11,320 Tk
Jr. Suite16,604 Tk

যোগাযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোড, কুমিল্লা
মোবাইলঃ 01321-124565, 01321-124575
ই-মেইলঃ yeanur@nawabpalaceresort.com
Website | Facebook Page 

#৬ কিউ প্যালেস  

কিউ প্যালেস (Q Palace) কুমিল্লার রেইসকোর্স (ইস্টার্ন ইয়াকুব প্লাজার বিপরীতে অবস্থিত)। তিন তারকা মানের হোটেলটিতে অতিথিদের জন্য ৯টি কক্ষ রয়েছে। এছাড়া কিউ প্যালেস এ রয়েছে সুবিশাল কনভেনশন হল, ২৪ ঘণ্টা রুম সার্ভিস সহ আরও অনেক সুবিধা। পরিবারের সাথে অবসর সময় কাটানো, পার্টি বা ইভেন্টের আয়োজন কিংবা ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য কিউ প্যালেস আদর্শ গন্তব্য। 

কিউ প্যালেস হোটেল রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Standard Room2,000 Tk
Deluxe Room6,000 Tk

যোগাযোগ
রেইসকোর্স (ইস্টার্ন ইয়াকুব প্লাজার বিপরীতে), কুমিল্লা
মোবাইলঃ 01998-800900
ই-মেইলঃ qpalacecomilla@gmail.com
Facebook Page 

#৭ রেড রুফ ইন হোটেল ও রেস্টুরেন্ট

রেড রুফ ইন হোটেল ও রেস্টুরেন্ট (Red Roof Inn Hotel and Restaurant) কুমিল্লার রেইসকোর্স এ অবস্থিত। নিরিবিলি পরিস্কার পরিছন্ন  উন্নত মনোরম ও নিরাপদ পরিবেশে থাকতে চাইলে রেড রুফ ইন হোটেল হতে পারে অন্যতম পছন্দ। অন্য সব হোটেলের মত এদেরও রয়েছে ২৪ ঘণ্টা রুম সার্ভিস, এসি/নন-এসি রুম, ফ্রী ওয়াই-ফাই সহ অন্য সকল উন্নত সুবিধা।

রেড রুফ ইন হোটেল রুম ভাড়া ও খরচ

Room TypeRoom Price
Deluxe Double Room2,529 Tk
Deluxe Twin Room2,764 Tk

যোগাযোগ
রেইসকোর্স (নিশা টাওয়ার), কুমিল্লা
মোবাইলঃ 01730-306092

বৃহত্তম কুমিল্লা জেলার উল্লেখিত হোটেল/রিসোর্ট এর ভাড়া যেকোন সময় পরিবর্তন হতে পারে। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে এইসব হোটেল ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। তাই হোটেল/রিসোর্ট বুকিং করার পূর্বে কোন অফার আছে কিনা এবং বর্তমান ভাড়া কত সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।