প্রকৃতির এক অপরূপ সৃষ্টি সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন দেখতে প্রতি বছর হাজার হাজার দেশি-বিজ্ঞ ও বিদেশি পর্যটক ভিড় করেন। রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির আর নাম না জানা পাখির কলরবে মুখর এই বনের ভেতরের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে চাইলে শিপ বা ক্রুজ জাহাজে ভ্রমণ এর কোনো বিকল্প নেই। বর্তমানে ৬৫টির বেশি নিবন্ধিত জাহাজ পর্যটকদের নিয়ে সুন্দরবনে যায়।

সাধারণত ২-৩ জনের ছোট গ্রুপ ফরেস্টের অনুমতি নিয়ে ট্রলারে সুন্দরবন ভ্রমণ করা গেলেও, বনের গভীরের করমজল, কটকা, কচিখালি, জামতলা কিংবা হিরণ পয়েন্ট এর মতো সকল স্পট ঘুরে দেখতে ২ রাত ৩ দিনের ক্রুজ ট্যুর হলো সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ উপায়।

আপনি যদি সুন্দরবন ভ্রমণে একটি বিলাসবহুল বা বাজেট ফ্রেন্ডলি শিপ খুঁজে থাকেন, যেখানে আরামদায়ক থাকার ব্যবস্থা, সুস্বাদু খাবার এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে, তবে আজকের ব্লগটি আপনার জন্য। চলুন, জেনে নেওয়া যাক সুন্দরবন ভ্রমণের সেরা কয়েকটি জাহাজ ও তাদের প্যাকেজ সম্পর্কে।

সুন্দরবন ভ্রমণের জাহাজ নির্বাচনের পরামর্শ

সুন্দরবনে যাওয়ার আগে সঠিক জাহাজ বেছে নেওয়া ভ্রমণের আনন্দের সিংহভাগ নির্ধারণ করে। অনেকে শুধু ছবির সৌন্দর্য দেখে জাহাজ বুক করে পরে কেবিনের ভেজা গন্ধ বা জেনারেটরের বিকট শব্দে রাতে ঘুমাতে পারেন না।

  • শান্ত রাতে সুন্দরবন উপভোগে জাহাজ নির্বাচন: সুন্দরবনের গভীর বনে রাত কাটানোর সময় শান্ত নদী ও বনের শব্দ উপভোগ করাই আসল রোমাঞ্চ। যেসব জাহাজে সেন্ট্রাল সাউন্ডপ্রুফিং বা সাইলেন্ট জেনারেটর নেই, সেগুলোতে ইঞ্জিনের বিকট শব্দে রাতের ঘুম নষ্ট হয়। বুকিং এর আগে এই বিষয়টি জেনে নিন।
  • পরিবার ও শিশুদের জন্য সতর্কতা: পরিবার বা শিশু সাথে থাকলে অ্যাটাচড বাথরুমসহ প্রিমিয়াম এসি কেবিন নির্বাচন করা সবচেয়ে ভাল। সাধারণ বা কমন বাথরুমে ছোটদের নিয়ে রাতে চলাফেরা করা বেশ কষ্টকর।
  • লুকানো খরচ: প্যাকেজ বুকিংয়ের সময় স্পষ্ট জেনে নেবেন ফরেস্ট ফি (Forest Entrance Permit), বনরক্ষীদের (Armed Forest Guards) সরকারি ফি এবং ক্যানাল ক্রুজিংয়ের ছোট ট্রলারের খরচ অন্তর্ভুক্ত কি না।
  • মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক: বনের ভেতরে সাধারণত নেটওয়ার্ক পাওয়া যায় না। জরুরি যোগাযোগ বা কাজের প্রয়োজন থাকলে স্টারলিংক (Starlink Wi-Fi) সুবিধাযুক্ত জাহাজ বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

MV THE WAVE (MV The Wave / The Wave 2)

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমনের জন্য এমভি দ্য ওয়েভ (MV THE WAVE) সবচাইতে বিলাসবহুল ও লাক্সারি শীপ। ফাইভ-স্টার মানের ট্রাভেল অভিজ্ঞতা নিশ্চিত করতে এটি তৈরি। শীতাতপ নিয়ন্ত্রিত এই শিপে পর্যটকদের থাকার জন্য ৩০ টি আধুনিক ভিআইপি ও প্রিমিয়াম কেবিন রয়েছে (ডিজিটাল কি-কার্ড লক চালিত) এটাচ ওয়াশরুম সহ। এছাড়া রয়েছে রুফটপ সুইমিং পুল, বার বি কিউ কর্নার, বাচ্চাদের খেলার জায়গা, প্যানোরামিক ডাইনিং হল ও বিশাল কনফারেন্স রুম। আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম ও জিপিএস নেভিগেশন সুবিধা রয়েছে এই জাহাজে। এমভি দি ওয়েভ সাধারণত ২ রাত ৩ দিনের প্যাকেজে খুলনা থেকে সুন্দরবন পর্যন্ত ট্যুর পরিচালনা করে, যেকোন ধরনের প্যাকেজ ট্যুর এবং সামাজিক বা কর্পোরেট অনুষ্ঠানের জন্য এই শীপ বুকিং করা যায়।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১৮,০০০ টাকা জনপ্রতি।

এমভি দি ওয়েব

যোগাযোগ
হলিডে শিপিং লাইন্স
কেডিএ ভবন, নিচতলা, শিব বাড়ি মোড়, খুলনা
মোবাইলঃ 01711-000038, 01711-377536
Facebook Page

MV GLORY

এমভি গ্লোরি (MV Glory) অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি বিলাসবহুল জাহাজ। এমভি গ্লোরি ২৪ টি বিভিন্ন ক্যাটাগরির কেবিনে মোট ৫৭ জন অতিথি ধারণক্ষমতা সম্পন্ন একটি জাহাজ। অন্যান্য সকল জাহাজের মত এই জাহাজেও আছে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। এছারা শীতাতপ নিয়ন্ত্রিত রুম, মিনি সুইমিং পুল, গেম জোন, প্রশস্ত ডাইনিং স্পেস সহ আধুনিক সকল সুবিধা। এমভি গ্লোরি শুরু থেকেই এর উন্নত গ্রাহক সেবার জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। এছারা এই ক্রুজ শিপে পাচ্ছেন স্টার লিঙ্ক এর ইন্টারনেট সেবা যা পর্যটকদের জন্য বাড়তি সুবিধা।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১৯,০০০ থেকে ২২,০০০ টাকা জনপ্রতি।

এমভি গ্লোরি

যোগাযোগ
এমভি গ্লোরি
কে.ডি.এ বিল্ডিং, খুলনা
মোবাইলঃ 01911-310457, 01711-500710
Facebook Page

MV THE EXPLORER

অত্যন্ত নান্দনিক ইন্টেরিয়র এবং প্রিমিয়াম সুবিধার জন্য পর্যটকদের মাঝে ‘এমভি দ্য এক্সপ্লোরার’ (MV THE EXPLORER) বেশ জনপ্রিয়। এই জাহাজে রয়েছে মিনি সুইমিং পুল, কনফারেন্স রুম, ইনডোর গেমিং কর্নার এবং বিশাল সানডেক। প্রতিটি কেবিন সম্পূর্ণ এসি এবং আধুনিক আসবাবপত্রে সজ্জিত। জাহাজের প্রশিক্ষিত শেফদের তৈরি দেশি-বিদেশি খাবারের অভিজ্ঞতা দারুণ। সুন্দরবনের সংকীর্ণ খালে ভ্রমণের জন্য ছোট বোট বা ডিঙ্গি নৌকার ব্যবস্থাও সাথে রাখা হয়।

যোগাযোগ
এমভি দ্য এক্সপ্লোরার
মোবাইলঃ 01577016170
Facebook Page

ARAL SEA CRUISE

আরাল সী ক্রুজ (ARAL SEA CRUISE) সুন্দরবন ভ্রমণের জন্য একটি বিলাসবহুল পর্যটন জাহাজ। আধুনিক এই জাহাজে ২২টি বিভিন্ন ক্যাটাগরির সুসজ্জিত কেবিন রয়েছে, যেখানে মোট ৫৬ জন পর্যটক থাকতে পারে। আরাল সী ক্রুজ এর প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত ও এটাচ বাথরুম সহ। জাহাজের টপ ফ্লোরে রয়েছে ওপেন এসি ডাইনিং স্পেস ও আরামদায়ক সোফা লাউঞ্জ। আরও আছে বাচ্চাদের ও বড়দের খেলার জায়গা, আধুনিক সাউন্ড সিস্টেম ও নামাযের জায়গা।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১৭,০০০ টাকা জনপ্রতি।

আরাল সী ক্রুজ

যোগাযোগ
আরাল সী লিমিটেড 
কনসেপ্ট টাওয়ার, ৫/এফবি (৪র্থ তলা), ৬৮-৬৯, গ্রীন রোড, পান্থপথ, ধানমন্ডি, ঢাকা
মোবাইলঃ 01616-777788
Facebook Page

আরও পড়ুনঃ ঢাকা থেকে খুলনা যাওয়ার উপায়

MV UTSHAB

এমভি উৎসব (MV UTSHAB) সাশ্রয়ী বাজেটে আধুনিক ও প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পর্যটক জাহাজ। এই জাহাজে করে সুন্দরবনের সকল পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। জাহাজটিতে জেনারেটর দিয়ে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা হয়েছে। কেবিনগুলো বেশ পরিষ্কার ও আরামদায়ক। বিশেষ করে এদের ক্যাটারিং সার্ভিস বা খাবারের মান অত্যন্ত আকর্ষণীয়। রাতের BBQ পার্টি, ছোট ট্রলার নিয়ে সাইট ঘুরে দেখা তো থাকছেই। খুলনা বা মংলা থেকে ছাড়ে বলে এটি সুন্দরবন ভ্রমণের খুব সহজ ও নিরাপদ মাধ্যম।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১৩,০০০ থেকে ১৮,০০০ টাকা জনপ্রতি।

এমভি উৎসব

যোগাযোগ
এমভি উৎসব
বি-১, মজিদ স্বরনি কে.ডি.এ কর্মাশিয়াল এরিয়া, শিববাড়ি মোর, খুলনা
মোবাইলঃ 01716078415 
Facebook Page

MV THE CROWN

পরিবার ও প্রাতিষ্ঠানিক দলের জন্য আরামদায়ক ভ্রমণের সেরা মাধ্যম এমভি দ্য ক্রাউন (MV The Crown)। এই বিলাসবহুল শিপে একসাথে ৭৫ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। এতে রয়েছে ওয়েল-ফার্নিশড প্যানোরামা ভিউ সহ এসি কেবিন (অ্যাটাচড ওয়াশরুম সহ), সুইমিং পুল, রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট, বুফে খাবার, লাইভ BBQ ডিনার, ৮০ জন অতিথি ধারণক্ষমতাসম্পন্ন প্যানোরামা ভিউয়ের সুবিশাল ডাইনিং কাম কনফারেন্স রুম এবং ম্যানগ্রোভ বন পর্যবেক্ষণের জন্য বিশাল উইন্ডো সম্বলিত লাউঞ্জ। খোলামেলা আড্ডা দেওয়ার স্থানের পাশাপাশি সাথে থাকেন অভিজ্ঞ গাইড এবং ফরেস্টের ২ জন সশস্ত্র রক্ষী।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১৭,০০০ থেকে ১৮,০০০ টাকা জনপ্রতি।

যোগাযোগ
এমভি দ্য ক্রাউন
মোবাইলঃ 01550-699733
Facebook Page

MV SILVER CRUISE

এমভি সিলভার ক্রুজ (M.V. Silver Cruise) সুন্দরবন ভ্রমণের একটি বিলাসবহুল ট্যুরিস্ট ক্রুজ জাহাজ। এই জাহাজের ধারণক্ষমতা প্রায় ৪৬-৪৮ জন। এমভি সিলভার ক্রুজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) জাহাজ। আরামদায়ক থাকার ব্যবস্থার সাথে রয়েছে প্রতিটি রুমের সাথে এটাচ বাথরুম, ২৪ ঘণ্টা সুপেয় পানির ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, BBQ পার্টি, অভিজ্ঞ ট্যুর গাইড, বন নিরাপত্তা কর্মী সহ সকল ব্যবস্থা।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১১,০০০ থেকে ১৩,৫০০ টাকা জনপ্রতি।

এমভি সিলভার ক্রুজ

যোগাযোগ
এমভি সিলভার ক্রুজ
ধ্রুব সেন্টার (৩য় তলা), ২১১, খানজাহান আলী রোড, খুলনা
মোবাইলঃ 01713-272020
Facebook Page

MV THE SAIL

এমভি দ্য সেইল (MV THE SAIL) সুন্দরবন ভ্রমণ এর জন্য দ্যা সেইল শিপিং লিমিটেড এর একটি বিলাসবহুল জাহাজ। জাহাজটিতে মোট ১৩টি বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে যেখানে ৪০ জন অথিতি থাকতে পারে। এছারা শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম, বাচ্চাদের খেলার যায়গা, ছাদে বসে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার ব্যবস্থা সহ সব সুবিধাই পাবেন এই জাহাজে।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১৬,০০০ টাকা জনপ্রতি।

এমভি দ্য সেইল

যোগাযোগ
এমভি দ্য সেইল
জীবন বীমা ভবন (১ম তলা), ৪৬ কেডিএ এভিনিউ, খুলনা
মোবাইলঃ 01905-551111
Facebook Page

MV THE RIVER CRUISE

চার তলা বিশিষ্ট বিশাল এই জাহাজটি সুন্দরবনের বৃহত্তম ও অত্যন্ত জনপ্রিয় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শিপ। জাহাজের সকল রুম রিভারভিউ এটাচ বাথরুম সহ। এতে আছে মোট ২৩টি রুম, ৬২টি স্লিপিং বেড, জঙ্গল-ভিউ ডাইনিং, ইনডোর মুভি থিয়েটার, সুসজ্জিত কনফারেন্স রুম এবং ওপেন ডেকিং সুবিধা। শিশু ও বয়স্কদের জন্য জাহাজের পরিবেশ অত্যন্ত সুবিধাজনক। নিরাপত্তা নিশ্চিত করতে এতে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, লাইফ জ্যাকেট ও সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি রয়েছে।

প্যাকেজ মূল্যঃ ২ রাত ৩ দিনের জন্য প্যাকেজ ১৬,০০০ টাকা জনপ্রতি।

যোগাযোগ
হলিডে শিপিং লাইন্স
কেডিএ ভবন, নিচতলা, শিব বাড়ি মোড়, খুলনা
মোবাইলঃ 01711-000038

MV SUNWAY

মাঝারি বাজেটের মধ্যে চমৎকার সার্ভিস দিয়ে থাকে এমভি সানওয়ে। এতে সিঙ্গেল, ডাবল ও ফ্যামিলি এসি/নন-এসি কেবিনের ব্যবস্থা আছে। পরিচ্ছন্ন ওয়াশরুম, চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়। এর ডেক অংশটি বেশ খোলামেলা, যা থেকে বনের পশুপাখি পর্যবেক্ষণ সহজ হয়।

যোগাযোগ
এমভি সানওয়ে
মোবাইলঃ 01720-331144, 01680-331144

আরও পড়ুনঃ সুন্দরবন এর সেরা রিসোর্ট ও কটেজ

সুন্দরবনের বাজেট ফ্রেন্ডলি শীপ

এমভি অবসার (MV ABOSHAR)
প্যাকেজ মূল্যঃ ৯,৫০০ থেকে ১১,৫০০ টাকা জনপ্রতি
মোবাইলঃ 01720-477395
Facebook Page

এমভি জলফরিং (MV JOLPHORING)
প্যাকেজ মূল্যঃ ৮,৫০০ থেকে ১০,৫০০ টাকা জনপ্রতি
মোবাইলঃ 01711650831
Facebook Page

এমএল পেলিকেন (ML Paliken)
প্যাকেজ মূল্যঃ ৮,০০০ থেকে ৯,০০০ টাকা জনপ্রতি
মোবাইলঃ 01711650831
Facebook Page

এম ভি জোল সাফারি (M.V. Jol Safary)
প্যাকেজ মূল্যঃ ৮,০০০ থেকে ১২,০০০ টাকা জনপ্রতি
মোবাইলঃ 01711-871072

এম ভি ফরেস্ট ক্রুজ (MV Forest Cruise)
প্যাকেজ মূল্যঃ ৮,০০০ থেকে ১২,০০০ টাকা জনপ্রতি
মোবাইলঃ 01722-349999

আপনি আপনার বাজেট এবং পছন্দের সুযোগ-সুবিধা অনুযায়ী যেকোনো একটি জাহাজ বেছে নিতে পারেন। এর বাইরেও আপনার পছন্দের কোন শীপ/জাহাজ থাকলে তা আমাদের জানাতে পারেন। তবে অবশ্যই বুকিং নিশ্চিত করার আগে প্যাকেজের বিস্তারিত, বর্তমান অফার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় ভাল করে জেনে বুঝে নিবেন।

সুন্দরবন ভ্রমণ সম্পর্কিত সাধারণ প্রশ্ন-উত্তর (FAQ)

প্রশ্নঃ সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় কোনটি?

উত্তরঃ সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস সুন্দরবন ভ্রমণের সেরা সময়। এই সময়ে আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে এবং সাগর ও নদী শান্ত থাকে।

প্রশ্নঃ ২ রাত ৩ দিনের জাহাজ প্যাকেজে কি ফরেস্ট ফি ও গাইড অন্তর্ভুক্ত থাকে?

উত্তরঃ হ্যাঁ, অধিকাংশ রেজিস্টার্ড লাক্সারি ও মিড-রেঞ্জ শিপ প্যাকেজে বন বিভাগের এন্ট্রি ফি, আর্মড ফরেস্ট গার্ডের ফি, অভিজ্ঞ ট্যুর গাইড, খাবার ও থাকার খরচ অন্তর্ভুক্ত থাকে। তবে বুকিংয়ের সময় বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া ভাল।

প্রশ্নঃ শিপগুলো খুলনার কোন জায়গা থেকে থেকে ছাড়ে?

উত্তরঃ বেশিরভাগ শিপ খুলনার রূপসা বা জেলখানা ঘাট থেকে ছাড়ে। কিছু কিছু ক্ষেত্রে মোংলা ঘাট থেকেও পর্যটকদের জাহাজে তোলা হয়।

প্রশ্নঃ জাহাজে কি সিকিউরিটি ও ফার্স্ট এইড ব্যবস্থা থাকে?

উত্তরঃ হ্যাঁ, প্রতিটি নিবন্ধিত জাহাজে লাইফ জ্যাকেট, ফায়ার এক্সটিংগুইশার, প্রাথমিক চিকিৎসার ফার্স্ট এইড বক্স এবং সাথে ২ জন সশস্ত্র ফরেস্ট গার্ড থাকেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এইসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।

মন্তব্য জানান

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।